ওমিক্রনের বিরুদ্ধে ফাইজারের টিকা আংশিক কার্যকর বলে জানিয়েছে,বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘ডব্লিউএইচও’। এদিকে করোনা ভাইরাসের অন্য ধরনগুলোর চেয়ে ওমিক্রন এর প্রভাব অতিমাত্রায় এমন কোনও ইঙ্গিতও এখন পর্যন্ত পাওয়া যায়নি। যে কারণে করোনাভাইরাসের বিদ্যমান টিকাগুলোই ওমিক্রনকে মোকাবেলা করতে পারবে বলে আশা করছে সংস্থাটি।

‘ডব্লিউএইচও’ কর্মকর্তা ড. মাইক রায়ান বলেছেন,দক্ষিণ আফ্রিকায় প্রথম ল্যাব টেস্টে দেখা গেছে ফাইজারের টিকায় ওমিক্রন ধরনটি আংশিকভাবে প্রতিহত করা সম্ভব।

গবেষকরা বলছেন, প্রচলিত টিকাগুলোর এন্টিবডি কতটা ভালোভাবে ওমিক্রন ধরনকে নিস্ক্রিয় করবে এটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।

তবে ডব্লিউএইচও’র জরুরি পরিচালক ড. মাইক রায়ান বলছেন, “আমাদের কাছে এমন ভ্যাকসিন রয়েছে যা এখন পর্যন্ত সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে, বিশেষ করে মারাত্মক অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির হিসেবে। ওমিক্রনের ক্ষেত্রে এই ভ্যাকসিন কাজে দেবেনা এমন ভাবার কারণ নেই।”

ডব্লিউএইচও’র এই কর্মকর্তা বলেন, “প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে ডেল্টা বা অন্য ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন মানুষকে বেশি অসুস্থ করছে না।”

দক্ষিণ আফ্রিকার নতুন গবেষণাটিতে দেখা গেছে, করোনার মূল ভ্যারিয়েন্ট থেকে ওমিক্রনের বিরুদ্ধে ফাইজার/বায়োএনটেকের টিকা ৪০ শতাংশ কম কার্যকর হতে পারে। তবে গবেষক দলের নেতৃত্ব দেওয়া প্রফেসর অ্যালেক্স সাইগাল বলেন, এই ভ্যাকসিনের এন্টিবডির সঙ্গে লড়তে ওমিক্রনের সক্ষমতাও ‘অসম্পূর্ণ’।

তিনি আরও বলেন, “আগে করোনায় আক্রান্ত হলে শরীরে যে এন্টিবডি তৈরি হয় তার সঙ্গে ভ্যাকসিনের এন্টিবডি যুক্ত হলে তা ওমিক্রনকে প্রতিহত করতে বেশি কার্যকর। তাই ধরেই নেওয়া যায় টিকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে ভালো কাজ করবে।”

তবে মডার্না এবং জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের ক্ষেত্রেও এমনটা হবে কিনা এনিয়ে উল্লেখযোগ্য তথ্য নেই বলে জানিয়েছেন তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version