পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম রুহুল আমিনের পিতা এবং রায়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বিএসসি শিক্ষক আলহাজ্ব ইউনুস আলী মন্ডল (৭৫) মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ ওয়া ———- রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগতেছিলেন। মৃত্যুকালে ৩ পুত্র ও ১ মেয়ে, নাতী নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার আওলাই ইউনিয়নের ফতেপুর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জম্ম গ্রহন করেন। দুপুর ২টায় ফতেপুর আলিম মাদ্রাসা মাঠে হাজার হাজার মুসল্লীদের উপস্থিতিতে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক মন্ডল, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মেস্তাাকিম মন্ডল, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক আজাদ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শামীম হোসেন, পৌর , আমাদের কন্ঠের পাঁচবিবি প্রতিনিধি জুয়েল শেখ, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, সহ সাধারণ সম্পাদক বাবুল হোসেন, শিরট্টি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বারিক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক জানিয়েছেন।
ব্রেকিং নিউজ
- ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ: ১০ দিন পর মেম্বারপুত্রের বিরুদ্ধে মামলা
- কেন্দুয়ায় ড্রাইভিং প্রশিক্ষণ: জনপ্রতিনিধির দিকে তাকিয়ে হাজারো বেকার যুবক
- ওড়না পেঁচিয়ে হত্যা: নেত্রকোনায় বাড়ির পাশেই পুঁতে রাখা হলো নাজুকে
- পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নেত্রকোনায় ছাত্রদলের বিশাল শোডাউন
- মদনে জানাজা থেকে মোটরসাইকেল চুরি: ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১
- এসআরবির জালে ময়মনসিংহের জোড়া ধর্ষণ মামলার দুই আসামি
- বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা
- মেয়ে ফিরল বাড়িতে, মিথ্যা মামলা দিয়ে বাবা গেলেন জেলে!


