রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ জন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যরা। এসময় ২৫-২৬ জন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৯ এ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৯ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পানবাজার পুলিশ ক্যাম্পের এসআই মুহাম্মদ ফয়জুল আজীম ও এএসআই শেখ মো. ইয়াছিন।
এ তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।
এপিবিএন পুলিশ সূত্রে জানা যায়, গভীররাতে ক্যাম্প-৯ এর সি-১১ ব্লকের মক্তবের সামনে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করে অজ্ঞাত ৩০-৩৫ জন রোহিঙ্গা ডাকাত। এসময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ৯ জন রোহিঙ্গা ডাকাতদলের সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ক্যাম্প-৯ এর সি-১৭ ব্লকের মোহাম্মদ সলিমের ছেলে মোহাম্মদ শফিক (২২), সি-৪ ব্লকের আব্দু শুক্কুরের ছেলে নুর মোস্তফা (২২), এ-৩ ব্লকের মতিউর রহমানের ছেলে মুহাম্মদ মিয়া (৩৮), ক্যাম্প-২৫ এর ডি-৭ ব্লকের আব্দু শুক্কুরের ছেলে হেদায়েত উল্লাহ (২২), ক্যাম্প-১৫ এর এ-৩ ব্লকের মৃত মো. সফির ছেলে সফিউল আলম (৩৮), সি-১ ব্লকের মৃত সোনা আলীর ছেলে আবুল কালাম (২৪), ক্যাম্প-১১ এর ই-২ ব্লকের মৃত কাছিমের ছেলে জাফর আলম (৪৭), ক্যাম্প-১৮ এর এম-১১ ব্লকের মোজাহের মিয়ার ছেলে জাহিদ উল্লাহ (২৪) ও এম-৫ ব্লকের মুসলিমের ছেলে শফিউল্লাহ (৩৩) কে গ্রেফতার করা হয়।
৮ এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান জানান, রোহিঙ্গা ক্যাম্প-৯ এ ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ক্যাম্পের ৯ জন রোহিঙ্গা ডাকাতদলের সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় ২৫-২৬জন রোহিঙ্গা ডাকাত পালিয়ে যায়। গ্রেফতার রোহিঙ্গারা সবাই তালিকাভুক্ত দুষ্কৃতকারী। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬টি দা ও ৩টি ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
ব্রেকিং নিউজ
- চাকরির টোপে রাশিয়া, ইউক্রেন যুদ্ধে ‘কামানের সামনে’ ২০ বাংলাদেশির মৃত্যু!
- ভারতে কি শুরু হচ্ছে ‘এক দফা’ আন্দোলন, চাপে পড়ছেন মোদি?
- ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির তথ্য, ফাঁস হয়েছে ১৭ হাজারের বেশি লগইন তথ্য
- নেত্রকোনায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতামূলক সভা
- সাংবাদিক আলিফ খুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার না হলে আলটিমেটাম
- কেন্দুয়ায় ইয়াবা সেবন: হাতেনাতে ধরা পড়ে তরুণের ৬ মাসের জেল
- দুর্গাপুরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- মোহনগঞ্জে আ.লীগ নেতা লিটন তালুকদার গ্রেপ্তার: নেপথ্যে চেক ডিজঅনার


