আমাদের নবী (সা.) -এর সকল কাজই আমাদের জন্য আদর্শ। নবী (সা.) -এর ঘুম, খাওয়া, হাটা, চলা এই সকল বিষয়ের মাঝেই আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।
মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন সকালে সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করতেন। এমনকি তিনি তার নাস্তার এই মেনু কখনো পরিবর্তন করেননি। নবীর (সা.) সাহাবারা নবীর (সা.) কাছে জানতে চেয়েছিলেন তিনি কেন প্রতিদিন সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করেন?
তিনি বলেছিলেন, সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করা মস্তিষ্কের জন্য ভালো। এরপরে সাহাবিরাও সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করতেন। কয়েক বছর আগে বিজ্ঞানীরা গবেষণা করেছেন, কেন নবী (সা.) সাতটি খেজুর ও এক দুধ দিয়ে নাস্তা করেছেন।
তারা গবেষণার ফলাফল হিসেবে যেটা পেয়েছেন সেটা হচ্ছে প্রতিদিন সকালে সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করলে মানুষের শরীরের হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এনজাইমগুলো দ্রুত কাজ করা শুরু করে। এতে করে মানুষের শরীর খালো থাকে।
বিজ্ঞানীরা তাদের গবেষণায় আরো পেয়েছে যে প্রতিদিন সকালে সাতটি খেজুর ও এক কাপ দুধ নিয়ে নাস্তা করলে মানুষের মস্তিষ্কের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। লিভার ভালো থাকে। ত্বক সুন্দর হয়।
আমাদের নবীর (সা.) প্রতিটি সুন্নত মানার মাঝেই যে কল্যাণ বিজ্ঞানীদের এই একটি বিষয়ের উপর গবেষণা থেকেই বোঝা যায়। আজ থেকে ১৪০০ বছর আগে আমাদের নবী (সা.) যেভাবে নাস্তা করেছেন সেই ভাবে নাস্তা করার মাঝে বিজ্ঞানীরা কল্যাণ খুঁজে পেয়েছে।
অথচ আমাদের নবী বিজ্ঞানীও ছিলেন না আবার ডাক্তারও ছিলেন না। আমরা মুসলিম হিসেবে আমাদের সবার উচিত নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিটি সুন্নতের উপর আমল করা। নি:সন্দেহে এতেই আমাদের মাঝে রয়েছে কল্যাণ।
ব্রেকিং নিউজ
- শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ নিজ বাসায় নিলেন বিভাগীয় প্রধান, কলেজে ক্ষোভ
- টাকা দাবির পর স্ত্রীর কাছে গোপন সম্পর্ক ফাঁস: ক্ষোভে জামালপুরে গৃহবধূকে খুন
- খালিয়াজুরীতে স্কুলে সংবাদ সংগ্রহে বাধা: শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ
- ভাঙা চাল আর পলিথিনের দিন শেষ, শেষ বয়সে সুখের ঠিকানা পেলেন হাজং দম্পতি
- ‘রাখব চারপাশ পরিষ্কার’: ডেঙ্গু মোকাবিলায় কেন্দুয়ায় প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রম
- রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
- রংপুরে ৪ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর



