মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া -নওগাঁ সড়কে বগুড়া শহরতলীর সিল্কিবান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম বগুড়া শহরের ছিলিমপুর এলাকার মমতাজ মহুরীর ছেলে। তিনি আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
নিহত নজরুল ইসলামের ছেলে শিপন জানান, তার বাবা একই অফিসে কর্মরত আইনুর ইসলাম নামের একজনের সঙ্গে মোটরসাইকেল যোগে অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে গোদারপাড়া বাজার পার হয়ে সিল্কিবান্দা এলাকায় কাফেলা কোল্ড স্টোরেজের সামনে নওগাঁগামী একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই সড়কে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহীম জানান, দুর্ঘটনার খবর শুনেছি। বাসটি আটক করা যায়নি।
ব্রেকিং নিউজ
- ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া, ২৭ নভেম্বর মঞ্চ মাতাবেন ‘বিলিওনেরা’ গায়িকা
- বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ
- মদনের হাওরে জলবায়ু মোকাবিলায় কৃষকের ভরসা ‘এগ্রোইকোলজি’
- বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী
- বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম
- আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি কে টমাস
- দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১১০৯
- রোজার আগে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার


