ঢাকা-চট্টগ্রামের মতো দেশের অন্য মেট্রোপলিটন ও জেলা শহরে ‘সিটি সার্ভিস’ থাকলে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে। ১১ ডিসেম্বর (শনিবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার (৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ সিদ্ধান্তের কথা জানান।

হাফ ভাড়া শুধু সিটি সার্ভিসে কার্যকর হবে। কোনো অবস্থাতেই আন্তঃজেলা বা দূরপাল্লার বাসে কার্যকর হবে না। গ্রামের ছাত্রদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের বক্তব্য হচ্ছে সারা দেশের সিটির মধ্যে হাফ ভাড়া কার্যকর হবে, এর বাইরে নয়।এনায়েত উল্যাহ বলেন, আমরা আশা করি এ ঘোষণার পর ছাত্রছাত্রীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবে। তারা পড়ালেখায় মনোযোগী হবে।

ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, প্রয়োজনে প্রদর্শন করতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবেন।ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু মহানগর ও শহর এলাকায় কার্যকর থাকবে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version