ছন্দে থাকা করিম বেনজেমাকে শুরুতে হারিয়ে প্রথমার্ধে আক্রমণে বেশ ভুঁগতে দেখা গেল রিয়াল মাদ্রিদকে। তবে বিরতির পর ফিরেই ১০ মিনিটে দুই গোল করে ম্যাচের গতিপথ ঠিক করে ফেলল তারা। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল কার্লো আনচেলত্তির দল।প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল। ভিনিসিউস জুনিয়র দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লুকা ইয়োভিচ।দুই বছরেও রিয়ালে জায়গা পাকা করতে না পারা ইয়োভিচ গোল করে ও করিয়ে ম্যাচটি স্মরণীয় করে রাখলেন। স্পেনের শীর্ষ লিগে এই নিয়ে টানা ৬ ম্যাচ জিতল মাদ্রিদের দলটি, অপরাজিত রইলো টানা ৮ ম্যাচ।
ব্রেকিং নিউজ
- সমতা,অধিকার ও মর্যাদা বাস্তবায়নেই যুবশক্তির লক্ষ্য:ফকির
- ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় কড়া প্রস্তুতি
- অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: কমবে বিদেশমুখীতা, সাশ্রয় হবে চিকিৎসা ব্যয়
- বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
- রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
- রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ
- একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
- ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী


