মোঃ রোমান বেপারী, মাদারীপু প্রতিনিধিঃ

“সমতার বাংলাদেশ এইডস ও অতিমারী হবে শেষ” এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

আজ বুধবার (ডিসেম্বর-১) সকালে মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যাগে মাদারীপুর সদর হাসপাতালের সামনে এ র‌্যালির আয়োজন করা হয়।অবস্থান র‌্যালির শেষে মাদারীপুর জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মুনীর আহম্মদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম ও অন্যান্যরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version