মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর ক্যাম্পের র‌্যাব-৮, সিপিসি-৩ একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে বুধবার (ডিসেম্বর-১) ভোর ৬ টার দিকে গোয়েন্দার মাধ্যমে প্রাপ্ত সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে শরীয়তপুর হতে মাদারীপুরগামী মহা সড়কের আছমত আলী খান সেতুর টোল প্লাজার সামনে তল্লাশী অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে গাঁজাসহ দুই জনকে আটক র‍্যাব-৮।

মাদকদ্রব্য গাঁজাসহ আটককৃতরা হলেন মোঃ নুর নবী(৬৫) ও খালেদা বেগম(৪৫) উভয়ের বাড়ি চট্টগ্রামে।

এসময় আটককৃত আসামীদের নিকট হতে ১২(বার) কেজি কথিত গাঁজা, ১টি মোবাইল, ১টি সীমকার্ডসহ মাদক ক্রয়-বিক্রয়কৃত দুই হাজার আটশত টাকা উদ্ধার করা হয়।

ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা স্বামী স্ত্রী যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চাঁদপুর ঘাট ব্যবহার করে গোপালগঞ্জ জেলাসহ অন্যান্য স্থানে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পরিবহণ করে আসছিল।

আসামীদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version