মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
মাত্র ৫০ টাকা বকশিস কম দেয়ায় হাসপাতাল বেড থেকে অক্সিজেন মাক্স খুলে নেয়ায় বিকাশ চন্দ্র (১৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। চরম অমানবিক এই ঘটনাটি ঘটেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে।
মঙ্গলবার (০৯ নভেম্বর) রাত ১১টার দিকে শজিমেক হাসপাতালের ৩য় তলায় এঘটনা ঘটে।
মৃত বিকাশ চন্দ্র গাইবান্ধা জেলার সাঘাটা থানার পুটিমারি গ্রামের বিশু চন্দ্র কর্মকারের জানা গেছে, সংসারে অভাব অনটনের কারণে বিকাশ লেখাপড়ার পাশাপাশি একটি ওয়ার্কসপে কাজ করতো। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে একটি মটরসাইকেলের সাথে সংর্ঘষে বিকাশ মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। তাকে সাঘাটা উপজেলা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাত ১০টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিকাশের কাকা শচিন চন্দ্র কর্মকার জানান, হাসপাতালের জরুরী বিভাগের কার্যক্রম শেষ করে অক্সিজেন সহ রোগী তৃতীয় তলায় নিয়ে যাওয়া হয়। ট্রলি বহনকারী হাসপাতালের কর্মচারী দুলু রোগী বেডে পৌঁছে দেয়ার পর ২০০ টাকা বকশিস দাবি করে। এসময় বিকাশের বাবার কাছে থাকা ১৫০ টাকা দেয়। তাদের কাছে আর কোন টাকা না থাকার কথা জানালে কর্মচারী দুলু রোগীর মুখ থেকে অক্সিজেন মাক্স খুলে দেয়। এতে ৫ মিনিটের মধ্যে রোগী মারা গেলে অন্যান্য রোগীর লোকজন ওই কর্মচারীর উপর চড়াও হলে হাসপাতালে কর্মরত আনসারদের সহায়তায় পালিয়ে যায় দুলু।
শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম বলেন, রোগীর মৃত্যুর পর সেখানে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ তৃতীয় তলায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু পুলিশ পৌঁছার আগেই ওই কর্মচারী পালিয়ে যায়। পালিযে যাওয়া কর্মচারী দুলু হাসপাতালে আউট সোর্সিংএ নিয়োগপ্রাপ্ত। মৃত বিকাশের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।
ব্রেকিং নিউজ
- ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
- নেত্রকোনা পৌর মহিলা দলের ৩৩ সদস্যের কমিটি অনুমোদন, আহ্বায়ক নাজমা আলম
- ওষুধের দোকানে ইয়াবা বিক্রি! নেত্রকোনায় ফার্মেসি মালিক আটক
- নেত্রকোনায় ৩১ বিজিবির ২৪ ঘণ্টার অভিযান: বিপুল পরিমাণ মাদক ও পণ্য উদ্ধার
- ফেনসিডিলের নতুন রূপ ‘ফেয়ারডিল’! তারাকান্দায় পিকআপসহ আটক কারবারি
- পুঁথিগত বিদ্যার গণ্ডি পেরিয়ে: নেত্রকোনায় খুদে শিক্ষার্থীদের ৫ ক্লাবের যাত্রা
- ব্রিজ সাড় দাঁড়িয়ে মাটির অভাবে দশ গ্রামের মানুষের চলাচলে বাঁধা
- দেশের সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে মাদারীপুরে: স্বাস্থ্যমন্ত্রী


