Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র নতুন কমিটি ঘোষণা

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নুরুল্লাহ মেহেদীকে সভাপতি এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের উন্নয়ন অধ্যয়ন বিভাগের হায়াতে জান্নাতকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অনুষ্ঠিত সাংগঠনিক কর্মশালা ও বার্ষিক সম্মেলন থেকে এই কমিটি ঘোষণা করা হয়।

২০২১-২২ শিক্ষাবর্ষের নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি নাইমা পারভিন নিলা (বাংলা), সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিরা (বাংলা), অর্থ সম্পাদক জান্নাতুল ফারজানা (ফলিত খাদ্য ও পুষ্টি প্রযুক্তি), দপ্তর সম্পাদক গোলাম রব্বানী (ব্যবস্থাপনা বিভাগ), সাহিত্য সম্পাদক মাসুম আলভী (আরবী ভাষা ও সাহিত্য), অনুষ্ঠান সম্পাদক জামিউল ইকবাল (আরবী ভাষা ও সাহিত্য), প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিক সাইমুম (আরবী ভাষা ও সাহিত্য), প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুকাইয়া জান্নাতি (হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন স্মৃতি পাল, দিপেন রায়, গোলাম আজম শোভন, আবু রায়হান, মারিয়া জামান এশা।

সংগঠন সূত্রে জানা গেছে, ক্যাম্পাসস্থ টিএসসিসিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগের আঞ্চলিক প্রধান খান মাজহারুল হক লিপু। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তি আবৃত্তি’র সাবেক সভাপতি আইনুন নাহার, সদ্য বিদায়ী সভাপতি আলমগীর অভ্র কানন, সাবেক সহ-সভাপতি ওয়ারেসুন্নেছা মেমি প্রমুখ।

Exit mobile version