মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিলসহ তিন নেতা কর্মী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে শহরের খান্দার এলাকায় ঠনঠনিয়া পশ্চিমপাড়ার রাস্তায় হামলার ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের হামলায় আহতরা হচ্ছেন, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল ও তার দুই কর্মী পান্না ও শহিদুল।
জানাগেছে, জাকারিযা আদিলের ঘনিষ্ট সহযোগী কাদেরের সাথে মালতিনগর দক্ষিণ পাড়া ও ঠনঠনিয়া পশ্চিমপাড়ার কিছু যুবকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে ঠনঠনিয়া পশ্চিমপাড়ায় হামলা করে একদল দুর্বৃত্ত। এ খবর শুনে রাত সাড়ে ১১টার দিকে আদিল মোটরসাইকেল যোগে তার দুই সহযোগী পান্না ও শহিদুলকে সাথে নিয়ে খান্দার এলাকা থেকে ঠনঠনিয়া পশ্চিমপাড়া যাচ্ছিলেন। পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আদিলের ঘাড়, মুখমন্ডল ও হাতে কোপ দেয়। এসময় আদিলকে উদ্ধার করতে গেলে তার সহযোগী পান্না ও শহিদুলকেও কুপিয়ে আহত করা হয়।
পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনসহ অসংখ্য নেতা কর্মী হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন বলেন যুবলীগের তিন নেতাকর্মীর উপর যারা হামলা করেছে তারা সকলেই যুবদলের কর্মী। তার চিহ্নিত সন্ত্রাসী। এর আগেও এই সন্ত্রাসীরা যুবলীগ কর্মী কাদেরের বাড়িতে হামলা এবং তাকে ছুরিকাঘাত করেছিল।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন হামলাকারীতের শনাক্ত করা গেছে। তবে রাজনৈতিক দ্বন্দ্বে আদিলের ওপর হামলা করা হয়নি। হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ব্রেকিং নিউজ
- মাদক নির্মূলে লড়ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: কেন্দুয়ায় ৫ জনের জেল ও জরিমানা
- নেত্রকোনায় ২ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
- র্যাবের চেকপোস্ট ভেঙে পালানোর চেষ্টা, কাভার্ড ভ্যানভর্তি মদসহ আটক যুবক
- নেত্রকোনায় অবৈধপথে আসা ভারতীয় ফুচকা জব্দ, পিকআপসহ ৪ যুবক আটক
- পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী, মৃত্যুঝুঁকিতে আব্দুল জলিল
- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি



