চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার (১১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা আয়োজন হবে সেসব কেন্দ্রের  তালিকা (https://dhakaeducationboard.gov.bd/) ওয়েবসাইটে দেখা যাবে।

প্রতি বছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে আবশ্যিক বিষয় বাদ দিয়ে তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসএসসির পরীক্ষা নেওয়া হবে।

জানা গেছে, এ বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ১৪ নভেম্বর থেকে শুরু হবে। এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। এবার তত্ত্বীয় পরীক্ষা জেএসসির ফলাফল মুল্যায়ণ করে নম্বর ম্যাপিং করে নম্বর দেওয়া হবে। নৈর্বাচনিক তিন বিষয়ের তিন পরীক্ষা নেওয়া হবে।

অন্যদিকে, এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version