রবিবার, সেপ্টেম্বর ১৩

মো: জাহিদুল ইসলাম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

সোমবার ১৩ (জুলাই) আনুমানিক দুপুর ৩টায় মিরপুরের সনি ক্রসিং এলাকায় “জীবন” নামের এক ব্যাক্তি মোবাইল ছিনতাই করে দৌড়ে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ মিরপুর বিভাগের সার্জেন্ট ‘নূরনবী’ ঘটনাটি লক্ষ্য করে তাৎক্ষণিক ধাওয়া করেন এবং সনি ক্রসিং এলাকায় অভিযুক্ত ছিনতাইকারীকে মোবাইলসহ হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সাক্ষ্যের ভিত্তিতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরপুর মডেল থানায় সোপর্দ করা হয়। এ সময় ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করে তার নিকট বুঝিয়ে দেওয়া হয়। আটক ব্যক্তির নাম: জীবন, পিতা: মোজাম্মেল ঠিকানা: নালিতাবাড়ী, শেরপুর।

পরে ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি জনাব মো: ছানোয়ার হোসেন পিপিএম – বার মহোদয়, সার্জেন্ট নুরনবীর সাহসিকতা ও ভালো কাজের ভূয়সী প্রশংসা করেন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রমেও ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যদের সর্বদা সচেষ্ট থাকতে নির্দেশনা প্রদান করেন।

ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, এই সাহসী পুলিশ সার্জেন্ট নূরনবী’র গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের দেওয়ানী বাড়ির সন্তান। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মানুষজন সার্জেন্ট নূরনবীর সাহসিকতার প্রশংসা করে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version