মাদক মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার সকাল সাড়ে ৯ টায় কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসেন পরীমনি। এসময় তার পড়নে ছিল সাদা টি-শার্ট, মাথায় সাদা ওড়না, চোখে কালো রোদচশমা। কারাফটক থেকে যখন সাদা গাড়ি বের হলো সানরুফ খুলে উঁচু হয়ে দাঁড়ালেন পরীমণি। ভক্ত-শুভাকাঙক্ষীদের মধ্যে যারা কারাফটকে অপেক্ষায় ছিলেন তাদের হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এসময় তার হাতের তালুতে ‘Dont love (প্রতীকী চিহ্ন) me Bitch’ লেখা দেখা যায়।

মেহেদী দিয়ে এই লেখাটি অনেকেরই চোখে পড়ে। হাতে লাভ চিহ্নও ছিল। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা শুরু হয়ে গেছে। তবে পরীমণির এই বার্তা কাদের জন্য সেই প্রশ্ন উঠেছে।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) জামিন পান তিনি। ৫০ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। তার জামিনের খবর পেয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে সংবাদকর্মী ও উৎসুক জনতা ভিড় করেন। কিন্তু মঙ্গলবার তিনি মুক্তি পাননি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ জানান, মঙ্গলবার পরীমণির জামিন হলেও সঠিক সময়ে জামিনের কাগজ কারাগারে না পৌঁছানোয় তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। আজ সকালে তার জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করে র‌্যাব। রিমান্ডের সময়সীমা বাদে কাশিমপুর কারাগারে ১৯ দিন ছিলেন চিত্রনায়িকা পরীমণি। আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version