Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

নাগরপুরে যুবদল নেতা বাবুর ২৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে শহীদ মীর মাহাবুবুর রহমান বাবু এর ২৬ তম শাহাদাৎ বার্ষিকি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। নিবেদিত প্রান শহীদ এ যুবদল নেতাকে হারানোর ২৬ বছর হলেও, দলের প্রতি তার ভালোবাসা ও কাজের মূল্যায়নের উপর স্মৃতিচারণ করেন উপস্থিত সকলকেই।
২৬ আগষ্ট বৃহস্পতিবার সকালে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে, যুবদলের আহবায়ক মো. ফনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম মোল্লা দিপন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহাম্মদ আলী রানা, মো. হাবিবুর রহমান হবি। এ সময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা গোলাম, কলেজ শাখার সাবেক সভাপতি মো. জাহিদ হাসান ও যুবদলের শহীদ নেতা মীর মাহাবুবুর রহমান বাবু এর সুযোগ্য পুত্র নাগরপুর কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক মীর খালেদ মাহাবুব রাসেল প্রমুখ।

Exit mobile version