টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর সদর ইউনিয়নে পানান গ্রামের ভ্রাম্যমাণ চায়ের দোকানী শাহআলম, বর্ষার পানিতে অসহায় মানবেতর জীবনযাপন করছে।

উপজেলার সদর ইউনিয়নে পানান গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে শাহআলম চা বিক্রি করে তার সংসার চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বর্ষার পানিতে তার অস্থায়ী দোকানটি তলিয়ে ব্যবসা বন্ধের পথে।

গ্রামের রাস্তার পাশে ছোট্ট কয়েকটি টিন দিয়ে ছাউনি তৈরি করে তার নিচে চা তৈরি করে বিক্রি করে আসছিল সে। গ্রামের মাদ্রাসা পাশের ছোট দোকানের সীমিত আয়ে, দু’বেলা দুমুঠো খেয়ে চলছিল তার পরিবার। কিন্তু বর্তমান করোনা ও বন্যা পরিস্থিতিতে, দোকানটি পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে শাহআলম।

চা বিক্রি করতে না পারলে পেটে ভাত জুটবো না, এমনই বলেন শাহআলম। তিনি বলেন, আমি ত্রান চাই না। শুধু দোকান করার মত একটা জায়গা পাইলে অনেক খুশি অমু। পরিবার নিয়ে কর্মকরে দু’বেলা দুমুঠো খাইতে পারুম।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version