মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫২ জন।
মঙ্গলবার (২৯ জুন) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৩৬৮ জনের নমুনা পরিক্ষা করে ১৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা ৪১ দশমিক ৩০ ভাগ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৯ জন, এছাড়াও গত ২৪ ঘণ্টায় বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ নারীসহ মারা গেছেন ৭ জন। এদের মধ্যে বগুড়ার ৩ জন,পাবনার ১জন, নওগাঁর ১ জন, রংপুরের ১ জন এবং জয়পুর হাটের ১ জন।
বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭১২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৫৫১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৮৬ জন। চিকিৎসাধীন রয়েছেন ৭৭৫ জন করোনা রোগী।
ব্রেকিং নিউজ
- মোহনগঞ্জে ট্র্যাজেডি: প্রেম, বিচ্ছেদ এবং একই দিনে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
- খালিয়াজুরীতে নদীপথে চাঁদাবাজি রোধে অভিযান, সাঁতরে পালাল দুর্বৃত্তরা
- ১৯ মামলার বোঝা মাথায় নিয়ে শেষ পর্যন্ত আইনের জালে শীর্ষ সন্ত্রাসী বদি
- ঝালকাঠির স্বাস্থ্যকেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হবে: সিভিল সার্জন
- কলেজে উন্নীত হচ্ছে নাজিরপুর উচ্চ বিদ্যালয়: শিক্ষামন্ত্রীকে ডেপুটি স্পিকারের চিঠি
- কেন্দুয়ায় ৪ লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল পুড়িয়ে ধ্বংস
- অধিক উৎপাদন নয়, চাই নিরাপদ খাদ্য: পথ দেখাবে এগ্রোইকোলজি
- শীতের আগমনে সীমান্তে চোরাচালান: নেত্রকোনায় আড়াই লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ


