কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বাড়ির সামনে বর্ষার পানিতে ডুবে সামিরুল (৬) নামে শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সামিরুল একই গ্রামের আব্দুল আলীর ছোট ছেলে।

নিহতের মামা ওয়াহেদ জানান, বর্ষায় হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় সামিরুলের বাড়ির সামনের ক্ষেতে পা‌নি জ‌মে‌ছিল। সেখানে বিকেল বেলায় খেলার সাথীদের নিয়ে সামিরুল খেলা করছিল। ওই ক্ষেতে জমানো পানি নিচে গর্তে খেলার সাথীদের অজান্তে ডুবে যায় আমার ভাগিনা। খেলার সাথীরা তাকে দেখতে না পেয়ে বাড়িতে এসে বিষয়টি জানায়। পরে বাড়ির লোকজন ওই গর্ত থেকে সামিরুলকে মৃত অবস্থায় উদ্ধার করে।

খালিয়াজুরীর থানার ওসি মো. মুজিবুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version