মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নে মানুষের ভোগান্তি কমাতে ভাঙা রাস্তা মেরামত ও জলাবদ্ধতা নিরসনে মানবিক মূল্যবোধ থেকে নিজ উদ্যোগ পানি নিষ্কাশনের কাজ করছেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকী।
১২ই জুন-২০২১ইং,শনিবার,বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী জলাবদ্ধতা নিরশনে সংস্কার কাজ করা হয়।
গ্রামের রাস্তায় হালকা বা ভারী বর্ষণে জলাবদ্ধতায় বিভিন্ন স্থানে গর্তের সৃস্টি হয় এবং চলাচলে প্রতিবিঘ্নতার সৃষ্টি হয়। এতে করে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।তাই উপজেলা যুবলীগ নেতা আলী ইমাম ইনোকীর অর্থায়নে রাস্তাটি জলাবদ্ধতা নিরশনে সংস্কারের উদ্যোগ নেন।
এ সময় উপস্থিত ছিলেন গোহাইল ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য এনামুল হক, শাহীন কোব্বাত,তাজনুর রহমান শাহীন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
ব্রেকিং নিউজ
- মোহনগঞ্জে ট্র্যাজেডি: প্রেম, বিচ্ছেদ এবং একই দিনে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
- খালিয়াজুরীতে নদীপথে চাঁদাবাজি রোধে অভিযান, সাঁতরে পালাল দুর্বৃত্তরা
- ১৯ মামলার বোঝা মাথায় নিয়ে শেষ পর্যন্ত আইনের জালে শীর্ষ সন্ত্রাসী বদি
- ঝালকাঠির স্বাস্থ্যকেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হবে: সিভিল সার্জন
- কলেজে উন্নীত হচ্ছে নাজিরপুর উচ্চ বিদ্যালয়: শিক্ষামন্ত্রীকে ডেপুটি স্পিকারের চিঠি
- কেন্দুয়ায় ৪ লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল পুড়িয়ে ধ্বংস
- অধিক উৎপাদন নয়, চাই নিরাপদ খাদ্য: পথ দেখাবে এগ্রোইকোলজি
- শীতের আগমনে সীমান্তে চোরাচালান: নেত্রকোনায় আড়াই লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ


