শুক্রবার, অক্টোবর ২

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে আড়িয়া বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় আমছের আলী (৫৬) নামে এক ব‍্যক্তি মৃত্যুবরণ করেছেন।
নিহত আমছের আলী উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ পশ্চিমপাড়া গ্ৰামের মৃত বেল্লাল মুন্সির ছোট ছেলে।
স্থানীয়রা জানান, গত ৫ জুন শনিবার সকাল ৬ টায় নিহত আমছের আলী ৩টি চালকুমড়া ও কিছু আম বিক্রির জন‍্য আড়িয়া বাজারে নিয়ে আসেন। রাস্তা পারাপারের সময় হঠাৎ বগুড়ামূখী একটি মাইক্রোবাস তাকে স্বজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান এবং একটি পা ভেঙ্গে যায়। ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পেশায় তিনি কৃষি কাজ করতেন বলে জানা যায়।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version