শুক্রবার, অক্টোবর ২

মোঃ আরাফাত রহমান, জাককানইবি প্রতিনিধি:

ইকো নেটওয়ার্ক দ্বারা সংগঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জলবায়ু ও দুর্যোগ স্টাডি ইউনিট – এর দায়িত্বে এসেছেন নতুন তিন জন । তারা হচ্ছেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোস্তারি মিশু, সাখাওয়াত হোসেন সাকিব ও ইশতিয়াক আহমেদ ইমন । আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে তারা এই সংঠনটির নেতৃত্ব দেবেন ।

ইকো নেটওয়ার্ক পরিবেশ সংক্রান্ত তরুণদের নিয়ে একটি ভলেনটিয়ার অর্গানাইজেশন। ওয়েব সেমিনারে প্রকৃতি, ইকোসিস্টেম ও দূর্যোগ এই তিনটার সাথে সম্পর্ক করে কীভাবে পরিবেশেকে সহনীয় পর্যায়ে রাখা যায় এবং দূর্যোগের সময় সহাবস্থান নিশ্চিত করা যায় এইসব বিষয়সমূহ উপস্থাপন করা হয়।

ইকো নেটওয়ার্ক শুরু থেকেই পরিবেশ, ইকোলজি সহ টেকসই উন্নয়ন অভীষ্ট এর ৭, ১৩, ১৫ এবং ৬ নাম্বার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলমান রয়েছে।পরিবেশের বিভিন্ন প্রতিকূলতা এবং সুস্থ্য, সুন্দর পরিবেশ রক্ষার নিমিত্তে কাজ করার অভিপ্রায় নিয়েই সংগঠনটির কার্যক্রম।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version