বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক চার খুনির রাষ্ট্রীয় মুক্তিযোদ্ধা খেতাব, পদক ও সনদ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।
আজ আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনিদের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, শিগগিরই গেজেট জারি করা হবে। এর আগে গত বছরের ডিসেম্বরে চার খুনির মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব বাতিল করা হয়। চারজন হলেন- শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী। জাতির পিতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই চারজনের খেতাব বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাশ রিট আবেদন করেন। তার রিটের পরিপ্রেক্ষিতে এ খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়।
রিট আবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও গেজেটে দেখা গেছে, বঙ্গবন্ধুর পলাতক ছয় খুনির অন্যতম নূর চৌধুরীর নামের সঙ্গে ‘বীর বিক্রম’, শরিফুল হক ডালিমের নামের সঙ্গে ‘বীর উত্তম’, রাশেদ চৌধুরীর নামের সঙ্গে ‘বীর প্রতীক’ ও মোসলেহ উদ্দিন খানের নামের সঙ্গে ‘বীর প্রতীক’ উপাধি রয়েছে।।
ব্রেকিং নিউজ
- নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
- যদি গণভোটের রায় বাস্তবায়ন হতো তাহলে এই লংমার্চের প্রয়োজন হতো না: শফিকুর রহমান
- গাইবান্ধায় প্রতিবন্ধীদের ভাগ্যোন্নয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
- সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেম্বার পদে প্রচারণা চালাচ্ছেন শাহ আলম।
- যশোর প্রেসক্লাবের নির্বাচনে জাহিদ হাসান টুকুন সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক
- “আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না” — গাইবান্ধায় ৭ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ।
- আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না: মোস্তাফিজুর রহমান মল্লিক।
- মানবকণ্ঠের ডিমলা প্রতিনিধি বাদশা কে নিয়ে মৃত্যুর মিথ্যা তথ্য প্রচারে থানায় জিডি




