রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক ডা. সাবিরা রহমান লিপি হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন তার মামাতো ভাই রেজাউল হাসান মজুমদার জুয়েল।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন তিনি। রমনা নিউ মার্কেট-জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত চিকিৎসক ডা. সাবিরা রহমান লিপির মামাতো ভাই রেজাউল হাসান মজুমদার মঙ্গলবার মধ্যরাতে বাদী হয়ে কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন। অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করা হয়েছে।
এর আগে গত সোমবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কলাবাগানের ফার্স্ট লেনের একটি অ্যাপার্টমেন্টের তৃতীয় তলার ভাড়া ফ্ল্যাট থেকে ডা. সাবিরা রহমান লিপির লাশ উদ্ধার করা হয়। তিনি গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version