রবিবার, সেপ্টেম্বর ২০

গাইবান্ধা: গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে বসবাসকারী প্রতিবন্ধী ব্যক্তিদের নানা ধরনের সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, চিকিৎসাসেবার সীমাবদ্ধতা ও কর্মসংস্থানের অভাবে অনেকের জীবন হয়ে ওঠে কঠিন। এসব মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গাইবান্ধায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সংস্থাটির কর্মকর্তারা এসব তথ্য জানান। গাইবান্ধা ফ্রেন্ডশিপ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কর্মকর্তারা বলেন, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও স্বনির্ভর করে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ফ্রেন্ডশিপ। এর আওতায় শারীরিক সক্ষমতা উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন তারা। ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনসেবা, ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় সেবা পৌঁছে দেওয়া, বারান্দা স্কুলের মাধ্যমে শিক্ষা কার্যক্রম এবং স্বনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে চরাঞ্চলের অনেক প্রতিবন্ধী ব্যক্তি ধীরে ধীরে আত্মনির্ভরশীল হয়ে উঠছেন বলে জানান কর্মকর্তারা।

মতবিনিময় সভায় জাতীয় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বার্তা সম্পাদক আনন্দ মোস্তফা, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার শফিক মোহাম্মদ ও জিটিভির গাইবান্ধা প্রতিনিধি গোপাল মোহন্ত, ডিবিসির গাইবান্ধা প্রতিনিধি রিকতু প্রসাদ, দৈনিক সমকালের কন্ট্রিবিউটর অনিল মোঃ মোমিন , তাসলিমুল হাসান সিয়াম, সোহেল রানা প্রমুখ সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ সময় ফ্রেন্ডশিপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার, আহকাম সাইফুল্লাহ, সিনিয়র প্রজেক্ট অফিসার নাজমুল খোকন, প্রজেক্ট অফিসার, আদিব আল সাইদ।  সভায় বক্তারা বলেন, দুর্গম চরাঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপের চলমান উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কার্যক্রম দেশের অন্যান্য প্রান্তিক ও দুর্গম এলাকাতেও সম্প্রসারণের আহ্বান জানান তারা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version