কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু ও কৃষক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নে ধনুন্দ গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটলে গরু মারা যাওয়া সহ আহত বৃদ্ধ কৃষক হরিমন (৬০) আহত হয়েছেন।

আহত বৃদ্ধকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বৃদ্ধের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হরিমান তার ছয়টি গরু বন্দে (মাঠ) ঘাস খাওয়ার জন্য দিয়ে এসেছিলেন। বেলা ১১টার দিকে আকাশে কালো মেঘ ও বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তিনি সেখান থেকে গরুগুলোকে গোয়ালে তোলার জন্য বাড়ির উঠানে নিয়ে আসেন। এরমধ্যে দুটি গরুকে গোয়ালে বেঁধে বাকি গরুগুলোকে উঠান থেকে আনতে গেলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে চারটি গরু মারা যায় এবং বৃদ্ধ কৃষক আহত হয়ে পড়ে যান।

পরে পরিবারের লোকজন বৃদ্ধ হরিমনকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

কলমকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উম্মে সুমাইয়া জানান, বজ্রপাতের প্রভাবে পালস কম ও হার্টে সমস্যা পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version