কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় শারীরিকভাবে চলাচল করতে অক্ষম দু’জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর পত্নী কামরুন্নেছা আশরাফ দীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে তাদের অবর্ণনীয় দুর্ভোগ দুর্দশার কথা জানতে পেরে তাৎক্ষনিক তাদের সাহায্যার্তে এগিয়ে আসেন।

হুইল চেয়ার প্রাপ্তরা হলেন, বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের রৌহা গ্রামের মতিউর রহমানের পুত্র আদিল মিয়া (৩৮) ও একই গ্রামের কাঞ্চন মিয়ার কন্যা কুলসুম আক্তার (১৪)।

শুক্রবার (৭ মে) বিকেলে ওই দুই প্রতিবন্ধীর মাঝে তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে দুটি হুইল চেয়ার ক্রয় করে বারহাট্টা স্টেশন এলাকায় আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে হস্তান্তর করেন। সেই সাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তাদেরকে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রীও প্রদান করেন তিনি।

এ সময় বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ ও বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাশেমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version