পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এগিয়ে গেল তৃণমূল। এখনও পর্যন্ত ভোটগণনার খবর অনুযায়ী ২০৮টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে ৮০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

ভোটপ্রবণতায় তৃণমূলের এগিয়ে যাওয়া নিয়ে সন্তোষপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, দুই-তৃতীয়াংশ আসন পেয়ে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস।

মালদহ, মুর্শিদাবাদ ও হুগলি ভালো ফলের আশা করেনি তৃণমূল কংগ্রেস। কিন্তু ওই তিন জেলার ভোট প্রবণতায় তৃণমূল ভালো ফল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‌‌‘দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ফিরছি।’

তবে নন্দীগ্রামে চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে শুভেন্দু অধিকারী। যদিও এ নিয়ে আশঙ্কিত নন মমতা। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, ‘সময় গড়ালে এগিয়ে যাব।’

সূত্র: আনন্দবাজার, জি নিউজ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version