নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। মামুনুল হক দাবি করেছেন, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি সেখানে ঘুরতে গিয়েছিলেন। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় কিছু লোক ওই রিসোর্টের কক্ষে গিয়ে মামুনুল হককে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছেন। মামুনুল হককে তার সঙ্গে থাকা নারীর বিষয়ে বিভিন্ন প্রশ্ন করছেন। মামুনুল হক দাবি করছেন সঙ্গে থাকা নারীকে তিনি দুই বছর আগে বিয়ে করেছেন। অবসর সময় কাটাতে তিনি সেখানে যান।
ব্রেকিং নিউজ
- অবশেষে বন্ধ হচ্ছে নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার, যে পরিকল্পনা দিলেন মামদানি।
- বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের
- রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস
- নেত্রকোনায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
- ক্রেস্ট ও বৃত্তির আনন্দে উদ্ভাসিত ৩৯ তরুণ চোখ, আগামীর স্বপ্নবুনন দুর্গাপুরে
- কেন্দুয়ায় লক্ষ্যমাত্রা ছাড়ানো আমন ধান নিয়ে অসময়ের বৃষ্টিতে শঙ্কা
- ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান


