সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৪১তম দিনে আজ ভ্যাকসিন নিয়েছেন ৫৮ হাজার ৪২৪ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৬ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। এর মধ্যে পুরুষ ৩২ লাখ ৭৭ হাজার ৫৯৭ জন এবং নারী ১৯ লাখ ৮৫ হাজার ৬৫১ জন। টিকা নেয়ার পর সামান্য পাশর্^প্রতিক্রিয়া হয়েছে মোট ৯২৮ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৬৬ লাখ ৯৩ হাজার ৫০৭ জন।
প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন।
গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, আ.লীগের ষড়যন্ত্রের কড়া সমালোচনা
- আ.লীগ নেতাকর্মীদের ধরতে ঢাকায় শুরু হচ্ছে চিরুনি অভিযান
- বোর্ডের নিয়ম গায়েব: খালিয়াজুরীতে এসএসসির ফরম পূরণে রসিদ ছাড়াই টাকা আদায়
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ নেটওয়ার্ক অচল, সদর দপ্তর বন্ধ ঘোষণা
- রাতের আঁধারে দুর্বৃত্তদের হানা: বারহাট্টায় ভস্মীভূত বিএনপি কার্যালয়
- চীনে পৌঁছেছেন পুতিন, সামনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক
- সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ হাইকোর্টের
- অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনা শহরে বিএনপির বিক্ষোভ মিছিল


