Author: Holy Siam Srabon

অনলাইন ডেস্ক: মেট্রোরেল লাইন-৪, রেলওয়ের পশ্চিমাঞ্চলের সিগানালিং আধুনিকায়ন ও বিআরটিসি এসি বাসের জন্য ৩০০ কোটি ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া। ২০২৩ থেকে ২০২৭ সাল নাগাদ এ ঋণ নমনীয় সুদে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার কোরিয়ার ইনচেনে ইকোনমিক ডেভেলপমেন্ট ফান্ডের (ইডিসিএফ) অর্থায়নে বাংলাদেশ সরকার ও কোরিয়ার মধ্যে এ ঋণ সহায়তার চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঋণ সহায়তার ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট চুক্তির আওতায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। এ ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের আওতায় যেসব ঋণ চুক্তি স্বাক্ষরিত হবে তার প্রতিটির বাৎসরিক সুদের হার হবে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ থেকে শূন্য দশমিক…

Read More

মদন প্রতিনিধি: নেত্রকোণা মদনে গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামে দু’পক্ষের জমির বিরোধের জেরে বিপাকে পরেছে বর্গাচাষী রাজন মিয়া। পদমশ্রী মৌজায় ২০৫৯ (বিআরএস) খতিয়ানে ১৯৯৩ দানে ৩৫ শতাংশ জমির পাকা ধান কাটতে অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হন রাজন। বৃহস্পতিবার (৪ মে) সরজমিনে গেলে জানা যায়, হাওরের সকল ধান কাটা শেষ হলেও একই গ্রামের সামছুদ্দিনের ছেলে সাইফুল ও আব্দুল মৌলার ছেলে রাব্বির ভয়ে জমির পাকা ধান কাটতে পারছে না বর্গাচাষী রাজন। এ বিষয়ে গত ০৩ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেন রাজন মিয়া। বর্গাচাষী রাজন বলেন, মৃত আব্দুর রহমানের ছেলে মঞ্জুরুল হকের কাছ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও…

Read More

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি দেশকে বোমা ও গ্রেনেড হামলা এবং দুর্নীতি ও সন্ত্রাস ছাড়া আর কিছুই দেয়নি। স্থানীয় সময় মঙ্গলবার (২ মে) বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের পর অল্প সময়ের ব্যবধানে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অন্য কোনো দেশ রক্তক্ষয়ী যুদ্ধের পর এভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। অথচ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫’র ১৫ আগস্টের পর দেশে বিচারহীনতার যে…

Read More

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় আসীন হয়েছে, যা বিএনপির চোখে ধরা পড়ে না। কারণ তাদের দৃষ্টি অত দূর পর্যন্ত পৌঁছায় না। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই বলেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অবৈধ-অনির্বাচিত সরকার বলার ধৃষ্টতা দেখাতে পারেন। বিগত সময়ে সাংবিধানিক বিধান অনুযায়ী নির্বাচন হয়েছে এবং দেশের জনগণ তাতে আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে।…

Read More

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভব্য ঘূর্ণিঝড় ‘মোখা’ আগামী ১২ মে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। বুধবার (৩ মে) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ১২ মে দুপুর ১২টার পর থেকে বাংলাদেশের স্থলভাগে উত্তর চট্টগ্রাম, নোয়াখালী ও ভোলা জেলার উপকূল দিয়ে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির। ফেসবুক স্ট্যাটাসে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ লিখেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের পূর্বাভাসের মধ্যে পার্থক্য কমে এসেছে। এই সময়ে সম্ভব্য ঘূর্ণিঝড় মোখা এর স্থলভাগে আঘাতের সময় প্রায় ১ দিন এগিয়ে এসেছে। তবে দুইটি মডেলের…

Read More

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২২ থেকে ২৩ অর্থ বছরে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে়ছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়ে়াজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, দিনাজপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শামীম আশরাফ, অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার লায়লা আনজুমান, কৃষি সম্প্রসারণ অফিসার রাকিব ইসলাম প্রমুখ । প্রশিক্ষনে ৬০ জন কৃষক কৃষানী অংশ নেয়। টিএমবি/এইচএসএস

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে জাতীয় শ্রমিকলীগের ১১ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটির অনুমোদন। ৩ই মে , দুপুরে কানসাটে অবস্থিত উপজেলা শ্রমিকলীগের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ তোহিদুল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক মোঃ মানিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদন দেওয়া হয়। মোঃ কাওসার আলী কে ছত্রাজিতপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি ,আল- আমিন (ইমন)কে সাধারণ সম্পাদক করে, ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয় ও ৯০ দিনের মধ্যে উপজেলা কমিটির কাছে পূর্ণাঙ্গ কমিটি তালিকা জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি তোহিদুল ইসলাম পলাশ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের…

Read More

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সালমান মুক্তাদির ও দেশের আলোচিত-সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদির বিয়ে করেছেন। গত ৩০ এপ্রিল তিনি নতুন জীবনে পা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক পোস্টে মঙ্গলবার (২ মে) দুপুরে এ তথ্য দিয়েছেন নিজেই। তবে স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেননি সালমান। বিয়ের সাজে এক তরুণীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে লিখেন, বাকি জীবন এই রমণীর সঙ্গেই কাটাবেন। তবে ওই তরুণীর নাম-পরিচয় কিছু প্রকাশ করেননি সালমান। বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে ক্যাপশনে সালমান আরও লিখেন, সালমান মুক্তাদির’র সমাপ্তি- ৩০-০৪-২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে বিয়েটা সত্যি জানিয়ে সালমান মুক্তাদির তার মন্তব্য শেয়ার করেছেন। নিজের ফেসবুক পেজের…

Read More

অনলাইন ডেস্ক: পরীক্ষা শুরু হওয়ার সাড়ে ৫ ঘণ্টা আগে মায়ের মৃত্যু হয়। এরপর মায়ের লাশ বাড়িতে রেখেই এসএসসির দ্বিতীয় পরীক্ষায় অংশ নিয়েছে দুই বোন। মঙ্গলবার কক্সবাজারের টেকনাফের এজাহার বালিকা সরকারি বিদ্যালয় কেন্দ্রে সাদিয়া ফেরদৌস ও শারমিন ইয়াসমিন সাদেকা বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয়। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ভোর সাড়ে ৪টার দিকে তাদের মা আনোয়ারা বেগমের (৪৯) মৃত্যু হয়। সাদিয়া ও সাদেকা উপজেলার সাবরাং ইউনিয়নের খোয়াইছড়ি পাড়ার জহির আহমদের মেয়ে। দুই বোনই সাবরাং উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এদিকে মায়ের মরদেহ রেখে পরীক্ষা কেন্দ্রে আসা দুই বোনকে দেখতে এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছুটে…

Read More

অনলাইন ডেস্ক: চলতি মে মাসে সাগরে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে আগামী সপ্তাহেই শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২ মে) আবহাওয়া অধিদফতরের মাসিক প্রতিবেদন ও আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মে মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই মাসে দেশে ১ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরণের কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়াও চলতি মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং দেশের অন্যত্র ১ থেকে ২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি…

Read More

বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। গত ৩০ এপ্রিল বিয়ে করেন তিনি। মঙ্গলবার (২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানান। তবে স্ত্রীর সম্পর্কে বা বিয়ের বিষয়টি নিয়ে আর কোনো তথ্য দেননি এই অভিনেতা। সালমান মুক্তাদির সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লেখেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি। বিস্তারিত জানতে সালমান মুক্তাদিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।সালমান-দিশার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নেটিজেনরা শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন। অভিনেত্রী পরীমনিও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুকে নবদম্পতির ছবি পোস্ট করে…

Read More

দেওয়ান রানা, মদন প্রতিনিধি: নেত্রকোণা মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ছালাকান্দা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক যুবক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২-রা মে) দুপুরে একই গ্রামের প্রতিপক্ষের রামদার কুপে কাঞ্চন চৌধুরীর ছেলে ইমরান(২৭) গুরুতর আহত হয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত ইমরান বলেন, আমি দুপুরে হাওর থেকে বাড়ি ফেরার পথে, দেওয়ান আলীর ছেলে ফারুক ও মুক্তি’র নেতৃত্বে ৮-১০ জন লোক পথ রোধ করে আমার উপর অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে আমি দৌড় দিলে ফারুক পিছন থেকে আমার মাথায় রামদা দিয়ে কুপ দিলে আমি মাটিতে লুটিয়ে পরি। জানা যায়, একই কায়দায় ২০২২ সালে জুলাই মাসে আহত ইমরানের আপন চাচাতো ভাই…

Read More

মদন প্রতিনিধি: নেত্রকোনার মদনে এক যুবদল নেতাকে রাস্তায় মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা সাইমন আকন্দ লিমনের বিরুদ্ধে। সোমবার রাতে মদন-ফতেপুর সড়কের গঙ্গানগড় গ্রামের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে। সাইমন আকন্দ লিমন মদন উপজেলার সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব। ভুক্তভোগী যুবদল নেতার মৌলা মিয়া। তিনি উপজেলার তিয়শ্রী ইউনিয়ন শাখার যুবদলের সাধারণ। তার অবস্থা আশঙ্কাজনক থানায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ এপ্রিল) উপজেলা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন আহব্বায়ক কমিটির সদস্য সচিব মিজানুর রহমান…

Read More

হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। সোমবার (০১ মে) সকালে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে উপজেলার অডিটরিয়াম হলরুমে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়াম চত্বর গিয়ে শেষ হয়। জাতীয় শ্রমিক লীগ হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হোসেন ভুট্টু’র সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট-১ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল হক ডন’র সঞ্চালনায়…

Read More

দেওয়ান রানা, মদন প্রতিনিধি: নেত্রকোণা মদন উপজেলায় মদন মটরযান শ্রমিক ইউনিয়ন, মিশুক, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, টাইলস্ নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালিন। সোমবার (১লা মে) সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে একটি র ্যালী উপজেলা পাবলিক হল মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাবলিক হল মাঠে এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ শাহনূর রহমান, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, অফিসার ইনচার্জ…

Read More

ডা. এম.এ.মান্নান, নাগরপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মহান শ্রমিক দিবস পালিত হয়েছে। সোমবার( পহেলা মে) সকাল থেকে এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মহান শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ নাগরপুর,নাগরপুর উপজেলা অটো রিক্সা, অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন,নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি,নাগরপুর ভাড়ায় চালিত মটর বাইক কল্যাণ সমিতি,নাগরপুর নির্মাণ ও প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন,নাগরপুর কুলি মজদুর ইউনিয়ন, নাগরপুর বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়ন র‌্যালি বের করে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৃথক পৃথক স্থানে আলোচনা সভায় মিলিত হয়। তারই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক…

Read More

 বিনোদন ডেস্ক: লুকিয়ে প্রেম করে ২০০৮ সালে বিয়ে করেছিলেন শাকিব খান আর অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়ের জন্মের ৬ মাস পর ২০১৭ সালের এপ্রিলে প্রথমবার সবার সামনে সে খবর নিয়ে আসেন অপু। তারপর থেকেই দূরত্ব বাড়ে তাদের সম্পর্কের সমীকরণে। শেষমেশ, ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন। শুরু থেকেই শাকিবের সঙ্গে অপুর সম্পর্ক ভালো চোখে দেখেননি নায়িকার মা। সম্প্রতি অপু নিজেই সংবাদমাধ্যমকে জানান, তার মা প্রথম থেকেই পছন্দ করতেন না শাকিবকে। অপু বলেন, মা একসময় শাকিবের সঙ্গে কথাও বলতে দিতেন না। সেটেও সবসময় বসে থাকতেন আমার সঙ্গে। সেটে শাকিবের সঙ্গে বেশি কথা বলে মায়ের থাপ্পড়ও খেয়েছি। নায়ক শাকিব খানকে অপুর…

Read More

অনলাইন ডেস্ক: শ্রম ছাড়া উৎপাদন সম্ভব নয়, শ্রমের মর্যাদা ছাড়া গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়, শ্রমিকের জীবনের নিরাপত্তা ছাড়া উৎপাদনশীল মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। শ্রম ও মেধা দিয়ে যে উৎপাদন, তা থেকেই সমাজ বিকশিত হয়, পুঁজি বিকশিত হয়। কিন্তু মানুষ যখন কৃষি থেকে বিচ্যুত হয়ে শিল্পে এসেছে, তখন থেকে পুঁজিপতিরা ক্ষুদ্র থেকে দ্রুতই বড় হতে শুরু করে এবং যে মানুষ কৃষক থেকে শ্রমিকে রূপান্তরিত হয়েছে, তারা সত্যিকার অর্থে সর্বহারা শ্রেণি হিসেবে আরো কঠিন পরিস্থিতিতে পড়ে। এই পরিস্থিতি থেকে মুক্তির পথ দেখিয়েছে মে দিবস। আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন…

Read More

ডা.এম.এ.মান্নান, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরের গয়হাটা ইউনিয়নের কলিয়া ব্লকের ঘিওরকোল গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) বিকেলবেলা কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নাগরপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতনের সভাপতিত্বে ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রাজিব কুমার সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মতিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুজাক্কের নোমান। এছাড়াও উপ সহকারী কর্মকর্তা নাজমা আক্তার, উপ সহকারী মো. মনিরুল ইসলাম, কলিয়া ব্লকের কৃষক, কৃষাণী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বক্তারা এসময় কৃষক মাঠ দিবসের উদ্দেশ্যসহ বিভিন্ন তথ্য তুলে ধরেন। টিএমবি/এইচএসএস

Read More

মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হতদরিদ্র এক কৃষকের ৫০ শতক জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ । উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ওয়ালিউল্লাহ রাসেল ও সাধারণ সম্পাদক আল ইমরান গণি ভূইয়া হীরার নেতৃত্বে (৩০ এপ্রিল) রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের কৃষক মো. আব্দুর রাশিদের ৫০ শতক জমির ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এসময় তাঁদের সঙ্গে ধান কাটায় অংশ নেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অর্ণব হোম চৌধুরী, খালেক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল খানসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ বিষয়ে জানতে চাইলে কৃষক মো. আব্দুর রাশিদ জানান, এক কাঠা (১০…

Read More