Author: Holy Siam Srabon

বহুল প্রত্যাশিত পদ্মা সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে আগামী ৪ এপ্রিল। মঙ্গলবার (২৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা শরিফুল আলম। তিনি বলেন, পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচলের সম্ভাব্য তারিখ ৪ এপ্রিল। আর জুনের মধ্যেই কাজ শেষ হবে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইন। ওই অংশের ৩২ কিলোমিটার রেললাইনে রেল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে আগেই। ইতোমধ্যে রেল সেতুর প্রায় ৯৮ দশমিক ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, মূল সেতুতে রেললাইন স্থাপন প্রায় শেষ। সাত মিটারের স্প্যান বসানো কেবল বাকি। ভায়াডাক্টের ওপর পাথরবিহীন সাড়ে ছয় কিলোমিটার রেললাইন স্থাপন হচ্ছে মূল সেতুতে। পুরো প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে…

Read More

আইফোনকে পেছনে ফেলতে উঠেপড়ে লেগেছে নোকিয়া। খুব শিগগিরই বাজারে আসবে নোকিয়ার এমন একটি হ্যান্ডসেট যা আইফোনের বিকল্প হয়ে উঠতে পারে। এমনটাই দাবি প্রতিষ্ঠানটির। পুরনো জায়গা ফিরে পেতে নতুন একাধিক অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসছে নোকিয়া। এরই একটি Nokia Maze 5G। দারুণ ক্যামেরা কোয়ালিটি, আকর্ষণীয় কিছু ফিচার নিয়ে ফোনটি শিগগিরই বাজারে আসবে। এই ফোনের দাম কত হতে পারে, কী-কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে তা নিয়ে চলছে আলোচনা। এই নোকিয়া স্মার্টফোনে দেওয়া হচ্ছে ফোরকে রেজুলিউশন। একটি ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনা. ২ প্রসেসরের ফোনটিতে থাকছে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম। এছাড়াও থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর…

Read More

অনলাইন ডেস্ক: রাজশাহীর তানোরে দুই সন্তানকে রেখে এক ধান ব্যবসায়ীর সাথে পালিয়েছেন গৃহবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তানোর উপজেলার কলমা ইউনিয়ন (ইউপির) দরগাডাঙ্গা ও ঘৃতকাঞ্চন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী শনিবার তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কলমা ইউপির দরগাডাঙ্গা বাজারের ধান ব্যবসায়ী দুই সন্তানের জনক আলমগীরের সঙ্গে একই এলাকার দুই সন্তানের জননীর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। শুক্রবার দিবাগত রাতে ওই গৃহবধূকে নিয়ে আলমগীর পালিয়ে যায়।…

Read More

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। আমরা প্রত্যাশা করি, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী জাতীয় নির্বাচন হবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং জনগণের মতামতের ভিত্তিতেই রাষ্ট্রক্ষমতা পরিবর্তন হবে। সোমবার (২৭ মার্চ) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচার, অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ সব কথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বন্দুকের নলের মুখে অবৈধ ও অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের মধ্য দিয়ে গঠিত অবৈধ দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে গণতন্ত্র…

Read More

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। এরশাদের রেখে যাওয়া নির্দেশনা মতেই জাতীয় পার্টি চলবে। যারা তার নির্দেশনা মানবেন না, তারা পার্টি ও নিজের ক্ষতি ডেকে আনবে। নতুন-পুরোনো, নবীন-প্রবীণ সব ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়েই দলের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। তাহলেই জাতীয় পার্টি শক্তিশালী হবে। সোমবার (২৭ মার্চ) গুলশানের একটি হোটেলে ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন। রওশন এরশাদ বলেন, অসাধু ব্যবসায়ীদের জন্যই দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা ও উন্নয়নের উজ্জ্বলতা প্রশ্নের সম্মুখীন। এতে স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দেওয়া শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে। সুবিধাবাদী দুর্নীতিবাজদের জন্য দেশপ্রেমিক জনতা এক সাগর রক্তের বিনিময় এ দেশ স্বাধীন করেনি। সিয়াম-সাধনার পবিত্র এই…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে চরম অশান্তি বিরাজ করছে, মানুষ নিরাপদবোধ করছে না। আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো এই ফ্যাসবাদী সরকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ ভালোভাবে ইবাদত পর্যন্ত করতে পারছে না, মানুষ নিরাপদবোধ করছে না। জিনিসের দাম বাড়ছে, সব জিনিসের দাম বেড়েছে। সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ চতুর্দিকে সরকার ফের হত্যা-গুম-খুনের সংস্কৃতি চালু করেছে। সাংবাদিকদের লেখালেখিতে সেন্সরশিপ চালু করেছে, তারা প্রকৃত ঘটনা লিখতে পারছেন না। তিনি বলেন, নওগাঁয় এক নারীকে র‌্যাব তুলে নিয়ে গেছে। তুলে নেওয়ার ৩৬ ঘণ্টার পর…

Read More

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরের বাইরে লাল পোশাকে দেখা যায় তাকে। তার এই সাজ দেখে মুগ্ধ ভক্তরা। অভিনেত্রীর লাল পোশাকপরা ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই বিয়ের প্রস্তাব পান তিনি। ভিডিওতে দেখা যায়, তিনি একটি লাল মিরর ওয়ার্ক করা শারারা পরেছিলেন। সঙ্গে মানানসই সোনালি ঝুমকা ও চুড়ি। তার মুখে লেগে ছিল সেই মিষ্টি হাসি। সবমিলিয়ে রোদের মতো ঝলমল করছিলেন অভিনেত্রী। রাশমিকার এই হাসিতেই পাগল তার ভক্তরা। অভিনেত্রীর ভক্তরা তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। অনেকে তো তাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসলেন। তার এক ভক্ত কমেন্টে লিখেছেন, ‘ম্যাডাম আপনি আমাকে বিয়ে করবেন? আমি বেকার কিন্তু কথা দিচ্ছি আপনাকে…

Read More

কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় আরেক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো সময় বাড়ানো হলো। বর্ধিত সময় অনুযায়ী আগামী ৩০ মার্চ পর্যন্ত হজের নিবন্ধন চলবে। সোমবার নিবন্ধনের সময় বাড়িয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানা গেছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ১৭ হাজার ৩৩৯ জন। কোটা পূরণে এখনো নিবন্ধন বাকি রয়েছে ৯ হাজার ৮৫৯। এর মধ্যে সরকারিতে ফাঁকা ৫ হাজার ১০৮, বেসরকারিতে ৪ হাজার ৭৫১। হজ অনুবিভাগের কর্মকর্তারা বলছেন, চলতি বছর বাংলাদেশ থেকে কতজন হজ করতে যাবেন তা সৌদি সরকারকে জানানোর শেষ তারিখ আগামী ৯ মে। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এবার হজের…

Read More

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে সেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। সোমবার রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি জানান, আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার সময় ৫-৬ জন মানুষ মার্কেটের ছাদে চলে গিয়েছিলেন। পরে তাদের নিরাপদে নামিয়ে আনা হয়। খালেদা ইয়াসমিন জানান, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঐ মার্কেটের পাঁচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আগুন বেড়ে গেলে আরো ৮টি ইউনিট যোগ দেয়। শেষ…

Read More

ঢালিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। শোবিজকে বিদায় জানিয়েচেন অনেক আগে। ধর্ম-কর্মে মনোযোগী দিয়েছেন তিনি। এরপর অনেকটা গোপনেই আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সুখে সংসার করছেন সানাই। ঝলমলে মিডিয়া ছাড়লেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রায়ই স্বামীর সঙ্গে তোলা বিভিন্ন ছবি পোস্ট করেন তিনি। এছাড়াও নানান সময় স্ট্যাটাসে নিজের মনোভাব প্রকাশ করেন। সবশেষ স্ট্যাটাসে খানিকটা দুঃখপ্রকাশ করে সানাই লিখেছেন, ‘জীবনের প্রথম ইফতার বাবাকে ছাড়া। বাবা ইফতারের দাওয়াত দিলেও নিতে পারিনি। বাবাকে দেখলেই কান্না পায় আমার। কারণ ছেড়ে আসতে হয় বাবার ঘর।’ এক সময় বোল্ড অবতারে হাজির হওয়া সানাই কেন মিডিয়া ছাড়লেন, সেটি জানতে…

Read More

ফ্যাসিবাদের চরম উত্থানে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি। আজকের এই মহান দিবসে আমি সশ্রদ্ধচিত্ত্বে স্মরণ করি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের এইদিনে গোটা জাতি ‘সৃষ্টি সুখের উল্লাসে’ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমি গভীর শ্রদ্ধা জানাই সকল…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণহত্যা নিয়ে পাকিস্তান যা বলে, তারাও (বিএনপি) তাই বলে। কারণ তারা পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত, তাদের হৃদয়ে পাকিস্তানি চেতনা। রোববার (২৬মার্চ) ভোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দাবি ‘আওয়ামী লীগের ভুলের জন্য গণহত্যা হয়েছিল’- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, তাদের (বিএনপি) হৃদয়ে পাকিস্তানি চেতনা। তারা এমনটাই বলবে এটাই হওয়া সমীচীন। তিনি বলেন, স্বাধীনতার শত্রুরা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ; এমন নানান পোশাকে স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে। তাই এই অপশক্তিকে পরাস্ত করতে হবে। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার…

Read More

ঈদ এলেই ট্রেনের টিকিট পাওয়া নিয়ে শুরু হয় তোলপাড়। রাত দিন স্টেশনে দাঁড়িয়ে থাকার পরও টিকিট মেলে না। তবে এবার ঈদুল ফিতরে অনলাইনে ট্রেনের শতভাগ টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে ঈদের আগাম টিকিট বিক্রি। এ ছাড়া ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট অনলাইনে কাটার জন্য এনআইডি দিয়ে নির্দিষ্ট নিয়মে নিবন্ধন করতে হবে। টিকিট ফেরত দিতে চাইলে রিফান্ডও পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের যাত্রী সাধারণের সেবা বৃদ্ধির লক্ষ্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।…

Read More

বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (২৬ মার্চ) দুপুরে পাঁচদিনের ভারত ও ভুটান সফর শেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশের সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। টিপু মুনশি বলেন, মানুষ বাজারে গিয়ে জিনিসপত্র একবারে কিনে নিচ্ছে। ফলে বাজারে গিয়ে মানুষ ভাবছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। তিনি বলেন, গতবারের তুলনায় এবার সব পণ্যের সাপ্লাই অনেক বেশি রয়েছে। কোনো পণ্য সংকট হওয়ার শঙ্কা নেই। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক-ইন-ট্রানজিট চুক্তি হয়েছে। ভারত হয়ে উভয় দেশের মধ্যে সরাসরি আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করতে এ চুক্তি হয়েছে। এতে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের বিস্তার ঘটবে। তিনি বলেন,…

Read More

প্রথমবার মায়ের সঙ্গে মামাবাড়ি বেড়াতে গিয়েছে ‘রাজ্য’। হেলিকপ্টারে চড়ে ছেলে কোলে নিজের বাড়ি যাওয়ার ভিডিও ও ছবি নিজেই পোস্ট করেছেন পরীমনি। তবে সেখানে গিয়েই বোনের প্রতি মিষ্টি অভিযোগ আনলেন পরীমনি। শুধু অভিযোগই নয়, প্রমাণ সাপেক্ষে ভিডিও পোস্ট করেছেন পরীমনি। পরীমনির পোস্ট করা ভিডিওতে তার বোনকে ছেলের দুধ খেয়ে নিতে দেখা যাচ্ছে। ভিডিওতে পরীমনিকে না দেখা গেলেও তাকে বলতে শোনা যাচ্ছে, বাবু দেখ, তোর দুধ খেয়ে নিচ্ছে তোর খালা। এরপরই পরীমনির বোনকে বলতে শোনা যায়, ছেলেকে খাওয়ানোর আগে মা কিংবা খালার সেটা চেখে দেখা উচিত, সেটার স্বাদ কেমন! এইজন্য আমি খাচ্ছি। পরীমনিকে তখন মজা করে বলতে শোনা যাচ্ছে, বোতলে খা তাহলে।…

Read More

আগের দুই শর্তেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। আগের মতো এবারও এই মেয়াদ বাড়ানো হয়েছে ছয় মাসের জন্য। এনিয়ে ষষ্ঠ দফায় তার মুক্তির মেয়াদ বাড়ল। রোববার (২৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু নিশ্চিত করেছেন।প্রজ্ঞাপনে অনুযায়ী, এবারও শর্ত রয়েছে খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই বছরের অক্টোবরে হাই কোর্টে আপিল শুনানি শেষে সাজা…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পাকিস্তানের দালাল পার্টি। এদের চেতনায় পাকিস্তান। এদের প্রতিহত করতে হবে। শনিবার বিকেলে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে বিএনপির কোনো কর্মসূচি নেই কেন? বাংলাদেশে সব অপশক্তি, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদি অপশক্তির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একাত্তরের গণহত্যার জন্য একটিবারের জন্যও পাকিস্তান দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায়নি। তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়নি। বিএনপি পাকিস্তানের দালাল পার্টি। এদের চেতনায় পাকিস্তান। এদের প্রতিহত, প্রতিরোধ ও পরাজিত করতে হবে।…

Read More

লিমন সরকার, পীরগঞ্জ প্রতিনিধি: একটি কুকর পরিত্যক্ত সেফটি ট্যাংকে পড়ে ছটফট করছে। বিষয়টি এক পুলিশের নজরে আসলে তারা কুকুরটিকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে ফোন দেয়। খবর পেয়েই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুতই ঘটনাস্থলে চলে আসেন। পরে তারা আধাঘন্টার মধ্যেই দুপুরে দিকে কুকুরটিকে সেফটি ট্যাংক থেকে উদ্ধার করে। ঠাকুরগাঁও পীরগঞ্জে থানা চত্বরে এই ঘটনা ঘটে। থানার পুলিশ সদস্য রবিউল ইসলাম জানান থানার চত্বরে জঙ্গলে একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকি আছে সেখানে টিন দিয়ে ঢাকা দেওয়া ছিল টিনটি দেখা না গেলে দেখা যায় পরিত্যাগ সেফটি ট্যাংকে একটি কুকুর পড়ে যায়। পরে আমরা ওই কুকুরটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাই।…

Read More

এই গরমে ইফতারে চায় ঠান্ডা ঠান্ডা মজাদার পদ। তেমনই এক মুখোরোচক ও সুস্বাদু পদ হলো ফালুদা। ছোট-বড় সবাই ফালুদা পছন্দ করেন। ইফতারে ঠান্ডা ঠান্ডা ফালুদা রাখলে প্রাণও জুড়াবে আবার শরীরে পৌছাঁবে পুষ্টি। কারণ ফালুদা তৈরি করা হয় পুষ্টিকর সব উপকরণ দিয়ে। এতে থাকে দুধ, হরেক রকম ফল ইত্যাদি। চলুন জেনে নেওয়া যাক ঘরেই যেভাবে রেস্টটুরেন্টের মতো ফালুদা তৈরি করবেন- >>উপকরণ ১. দুধ ১ কাপ ২. সাবুদানা ১ টেবিল চামচ ৩. নুডুলস পরিমাণমতো ৪. বিভিন্ন ফল ১ কাপ (স্ট্রবেরি, আম, কলা, আপেল, আঙুর, বেদানা ইত্যাদি) ৫. বিভিন্ন ধরনের বাদাম পরিমাণমতো ৬. জেলাটিন সামান্য ৭. ভ্যানিলা আইসক্রিম ১ স্কুপ ৮. চিনি স্বাদমতো…

Read More

দেশে পণ্যের যথেষ্ট মজুদ থাকার পরও রমজানে যারা দাম বাড়াচ্ছে তাদের গণবিরোধী আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রমজানে পণ্যের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। শনিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্যমন্ত্রী। সাংবাদিকদের তথ্যমন্ত্রী আরও বলেন, রমজানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমদানি নির্ভর পণ্য থেকে শুরু করে উৎপাদন নির্ভর সব পণ্যের সরবরাহ ঠিক রাখার ব্যবস্থা করেছেন। দুঃখজনক হলেও সত্য, তারপরও রমজান কিংবা কোনো উৎসব আসলে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়, বিভিন্ন পূজা-পার্বণের সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করার জন্য পণ্যের দাম বাড়ানোর অপচেষ্টা চালায়। তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে ২০…

Read More