Author: Holy Siam Srabon

স্বীকৃতি বিশ্বাস, যশোর: যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবলু রহমান (৪৬) ও মকসেদুর রহমান রাসেল (৪৫)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাবুল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার লেবুতলা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ও রাসেল যশোর জেলার কোতোয়ালি মডেল থানার কারবালা এলাকার মৃত আঃ রহমানের ছেলে। আজ বুধবার (১৯ এপ্রিল) বিকাল আনুমানিক সোয়া দুটোয় যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ আসামিদের গ্রেফতার করা হয়। ঘটনার বিবরণ অনুযায়ী ডিবি যশোরের এসআই রাজেশ কুমার দাস, এসআই আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোতয়ালী মডেল থানার আরবপুর…

Read More

হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধায় প্রায় ২শতাধিক দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ইসলামি আন্দোলন বাংলাদেশ’র ব্যবস্থাপনায় উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পূর্ব বিছনদই ও নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ী এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ’র হাতীবান্ধা উপজেলা শাখা সভাপতি মুহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে লালমনিরহাট জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ’র সহ-সভাপতি মাওলানা মুফতী মুহাম্মদ ফজলুল করিম শাহারিয়া ১৫০ জন মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ’র সাবেক সেক্রেটারি হযরত মাওলানা মুহাম্মদ শফিউল্লাহ মাহমুদি, প্রশিক্ষণ…

Read More

দেওয়ান রানা, মদন প্রতিনিধি: নেত্রকোণা মদন উপজেলার পদমশ্রী সীমার হাঁটির দু’টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দেড় লক্ষ টাকা মূল্যের একটি ষাঁড় মারা যায় এবং ৮০ হাজার টাকা মূল্যের আরো একটি ষাঁড় পুড়ে আহত হয়েছে। এছাড়াও ৩ কৃষক আহত। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সরজমিনে গেলে স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত-রাত ২ টার দিকে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে, এটা তাদের প্রাথমিক ধারণা। ভুক্তভোগী মোঃ আলী হোসেন কান্না জারিত কন্ঠে বলেন, আগুনে পুড়ে দেড় লক্ষ টাকা মূল্যের ১টি ষাঁড় মারা গেছে এবং ৮০ হাজার টাকা মূল্যের আরো ১ টি ষাঁড় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এছাড়াও ৩০…

Read More

নাজমুল হাসান, ডাসার প্রতিনিধি: চলমান দাপদাহ আর লোডশেডিং শুরু হওয়ার পর মাদারীপুরের ডাসার উপজেলায়  বেশ রমরমাভাবেই বেড়ে চলছে চার্জার ফ্যানের বাজার।চাহিদা বাড়ায় দামও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার (১৯এপ্রিল) সরেজমিনে উপজেলার ঘোষেরহাট,গোপালপুর সহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় তীব্র গরমে লোডশেডিংয়ের হাত থেকে বাঁচতে চার্জার ফ্যান কিনতে আসছেন বিভিন্ন শেণি-পেশার মানুষজন। মার্কেটের অন্য যেকোনো দোকানের তুলনায় ইলেকট্রনিকস পণ্যের দোকানে কিছুটা বেশি ভিড় পরিলক্ষিত হয় মাঝেমধ্যে।আবার,দাম বেশি শুনে উল্টো দিকে হাটা দিচ্ছেন কেউ কেউ। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ের হাত থেকে বাঁচতে চার্জার ফ্যান, লাইট, মোবাইলে চার্জ দেয়ার জন্য পাওয়ার ব্যাংক কিনছেন তারা।অন্যদিকে,যাদের আর্থিক অবস্থা ভালো এমন…

Read More

অনলাইন ডেস্ক: ময়মনসিংহে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের মাওনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সাদ্দাম ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুল বেপারীর মোড় এলাকার ফকির ড্রাইভারের ছেলে। ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ২০১০ সালে নগরীর মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তার ও পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে সাদ্দাম, সুজন, সোহাগ, উজ্জ্বল, মিল্লাত ও মানিক তাদের প্রতিবেশী আশাকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা ফজলুল হক বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। সোহাগ ও সাদ্দাম ছাড়া বাকি সব আসামিকে গ্রেপ্তার…

Read More

অনলাইন ডেস্ক: রোহিঙ্গারা কবে ফেরত যাবে বলতে পারছি না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ওয়াশিংটন সফরের আগে চীনা বিশেষ দূতের সঙ্গে বৈঠক হয়েছে। সেটা ছিলো সৌজন্য বৈঠক। তারা (চীন) অনেক দিন ধরে রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করছে। তারা খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা সব সময়েই আশাবাদী তারা (রোহিঙ্গারা) ফেরত যাবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা (চীন) রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও বাংলাদেশের…

Read More

মোঃ আতাউর রহমান, লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে চারটি আগ্নেয় অস্ত্র ও ১২২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। এছাড়াও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয় করে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ সুপার সাইফুর রহমান। পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান জানান, মঙ্গলবার রাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বাথান বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এসময় ভোর ৩টার দিকে একটি মোটরসাইকেল আসলে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেলটি ফেলে চালকসহ অজ্ঞাত তিন ব্যক্তি পালিয়ে যায়। পরে পুলিশ এসময় মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২টি একনলা বন্দুক, ১টি রাইফেল, ১টি শর্টগান, ৯৭ রাউন্ড বন্দুকের…

Read More

অনলাইন ডেস্ক: বিএনপি এদেশের মানুষের মঙ্গল চায় না, ভালো চায় না মনে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘৭৭ সালে যাদের হত্যা করেছে, ৭৫ সালের পর থেকে যাদের হত্যা করা হয়েছে, মানুষ তো এগুলো ভুলে যাচ্ছিল। কাজে এটা যে আজকে মানুষের সামনে আসছে, যে জিয়াউর রহমান কি অপরাধ করেছে।’ তিনি বলেন, ‘জিয়া যেমন করল, তার বউ করল এবং তার ছেলেরা মিলে পরে করল এই অগ্নি সন্ত্রাস। এরা এদেশের কোনো মঙ্গল চায় না, এরা এদেশের মানুষের কোনো ভালো চায় না। এটা হলো বাস্তবতা।’ তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য আমার আব্বা সারাজীবন কষ্ট করে গেছেন। তাই আমার একটাই…

Read More

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়। আজ সকাল ১০ ঘটিকার সময় কবির হাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জহিরুল হক রায়হানের মাধ্যমে মানুষের মাঝে ঈদ উপহার গুলো পৌছানোর ব্যবস্থা করা হয়। কবির হাট পৌরসভার মেয়র বলেন, সরকারের দেওয়া ঈদ উপলক্ষে গরিব অসহায় মানুষের জন্য সাড়ে ছয় হাজার পরিবারের ১০ কেজি করে চাল আজ আমি মানুষের ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেছি, কারণ এই চাউলের জন্য অনেক দূর থেকে এবং রোজার মধ্যে কষ্ট করে আসতে হবে, তাই আমি নিজের অর্থায়নে ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের ঘরে এই…

Read More

হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা চরের হতদরিদ্র অসহায় একশত পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাাতিক ডিভিশনের তত্ত্বাবধয়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদ মাঠে একশত পরিবারের মাঝে চাল, ডাল ,তেল সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ৬৬ আর্টিলারি ব্রিগেড এর কমান্ডার ব্রিগিডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেন উপস্থিত থেকে তিস্তার চরের হতদরিদ্র ও অসহায়দের মাঝে নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন, মেজর গাফ্ফারুজ্জামান এবং ক্যাপ্টেন মো: শাহরিয়ার ইফাত, সিন্দুর্না ইউপি চেয়ারম্যান এ্যাডঃ আরিফুল ইসলাম, হাতীবান্ধা থনার…

Read More

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। আবারও ভাইরাল হলেন তিনি। তবে এবার মন্তব্য করে ভাইরাল হননি তিনি। নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রোজা রেখেই ভুলে কেক খেয়ে ফেলেছেন নায়ক। যার ভিডিও সোমবার স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, আয়োজিত অনুষ্ঠানে সবাইকে নিয়ে কেক কাটছেন অনন্ত জলিল। এ সময় ‘কিল হিম’ সিনেমার প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল অনন্ত জলিলকে কেক খাইয়ে দেন। এ সময় সামনে থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই রোজা রোজা’। সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুখ মুছে অনন্ত বলেন, ‘হায় হায়, আমি তো রোজা।’ জন্মদিনে অনন্ত জলিল বলেছেন, ‘আজ আমার জন্মদিন। এটা আমার বিশেষ দিন।…

Read More

অনলাইন ডেস্ক: মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগুন লাগার ঘটনায় সরকারকে দোষারোপ করে বিএনপি মহাসচিব বলেন, প্রতিদিন আগুন লাগছে। এই আগুন লাগার পেছনে আপনারা (সরকার) রয়েছেন। মানুষের যে দাবি উঠেছে সারের দাম কমাও, চালের দাম কমাও, তেলের দাম কমাও, আমাদের বাঁচতে দিতে হবে, আমাদের একটি ভালো নির্বাচন দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে। এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য আপনারা এই আগুন লাগাচ্ছেন। আরও পড়ুন: শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে: কাদের ‘ক্ষমতা রক্ষা করতেই ব্যস্ত, জনহিতকর কাজে সরকারের আগ্রহ নেই’…

Read More

অনলাইন ডেস্ক:বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার মুজিবনগর দিবসে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, আসন্ন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপির নেতৃত্বে এই ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর রেখে যাওয়া সেই স্বল্পোন্নত বাংলাদেশ আজ তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশ। এখন আমাদের অভিযাত্রা, ২০৪০ সালে একটা উন্নত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ আমরা নির্মাণ করব শেখ হাসিনার নেতৃত্বে। তবে আমাদের চলার পথে আবারও…

Read More

অনলাইন ডেস্ক: বিদ্যুৎ উৎপাদনে ফের নতুন মাইলফলক অর্জন করল বাংলাদেশ। আজ রাত ৯টায় দেশে ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) রাতে এ তথ্য জানায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এর আগে ১৩ এপ্রিল ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অর্জন করে বাংলাদেশ। টিএমবি/এসএস

Read More

অনলাইন ডেস্ক: মসজিদে খুতবা পড়ার সময় জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলতে দেশের আলেম, ওলামা ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ এপ্রিল) তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ ধাপে দেশজুড়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, আপনারা যদি মসজিদে বয়ানের সময় নারীর প্রতি সহিংসতা দূরীকরণ, জঙ্গিবাদ, গুজব-অপপ্রচার, গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণ এবং দুর্নীতির বিরুদ্ধে বেশি বেশি আলোচনা করেন জনগণ তা গ্রহণ করবে। বিশেষ করে জুমার নামাজের আগে খুতবা পাঠে এসব বিষয়গুলো আলোচনা করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইসলাম…

Read More

অনলাইন ডেস্ক: গত দুই সপ্তাহ ধরে গরমে অতিষ্ঠ জনজীবন। এর আগে কবে এত প্রচণ্ড গরম পড়েছিল সেটা অনেকে মনে করতে পারছে না। বৃষ্টির জন্য দেশজুড়ে হাহাকার চলছে। এর মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার (১৭ এপ্রিল) দেশের তিনটি বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এর মধ্য দিয়ে কমবে তাপমাত্রা। পাশাপাশি আগামী ২৩ এপ্রিল থেকে সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ হাওরাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, আগামীকাল ১৮ এপ্রিল থেকে সারাদেশে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। ১৯ এপ্রিল থেকে ঢাকার তাপমাত্রা কমতে শুরু করবে। ১৯-২০ এপ্রিলের দিকে দেশের সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা অঞ্চলে বৃষ্টি হতে…

Read More

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ সারাহ বেগম কবরী। একজন কিংবদন্তি অভিনেত্রী এবং রাজনীতিক। তার ঝুঁলিতে আছে আজীবন সম্মাননাসহ দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একাধিক বার পেয়েছেন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ এবং ‘বাচসাস’ পুরস্কার। অভিনয় ও রাজনীতির পাশাপাশি করেছেন পরিচালনার কাজ। কিন্তু এমন একজন নক্ষত্র আমাদের মাঝে নেই দুই বছর হয়ে গেল। ২০২১ সালের ১৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান কবরী। ১৩ দিন ভর্তি ছিলেন রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। অবস্থা এতটাই নাজুক ছিল যে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। ১৭ এপ্রিল চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তাকে দাফন করা হয়েছিল রাজধানীর বনানী…

Read More

লিমন সরকার, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও পীরগঞ্জ গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এতে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাক্তন এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদন বাবুল, শহিদ পরিবারের সন্তান আজহারুর ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তানের কমান্ডের সভাপতি নূরনবী চঞ্চল প্রমূখ। এসময় সরকারি কর্মকতা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা…

Read More

লিমন সরকার, প্রতিনিধি দ্যা মেইল বিডি:  সারাদেশে চতুর্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জ সহ সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে পীরগঞ্জ মডেল মসজিদের হলরুম ইসলামী ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাক্তন এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর…

Read More

মাসুম তালুকদার, জবি প্রতিনিধি: ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গুচ্ছ কমিটি। ১৮ এপ্রিল ২০২৩ তারিখ (মঙ্গলবার) দুপুর ১২.০০ টা হতে ৩০ এপ্রিল ২০২৩ তারিখ (রবিবার) রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এবছর ভর্তি আবেদন ফি ১৫০০ টাকা। আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না। ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের এসএসসি/সমমান এবং ২০২১ ও ২০২২ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধানে এইচএসসি (ভোকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ সাপেক্ষে) উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায়…

Read More