তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী ফায়ার ষ্টেশনের গাড়ীর ধাক্কায় আহত হয়েছেন ৪-জন। শুক্রবার (১০ই মে) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার ফুলতলা সড়কের মনতৈল(বজিটিলা বাজার) নামক স্থানে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীর বক্তব্যে জানা যায়, জুড়ী ফায়ার ষ্টেশনের একটি গাড়ী ফুলতলা থেকে জুড়ী শহরে আসার সময় গাড়ীর সাইটে থাকা ফুটবোর্ড (অতিরিক্ত স্পেস) চলন্ত একটি রিকশায় ধাক্কা দিলে রিকশাটি একটি চা দোকানে গিয়ে ধাক্কা লাগে। এতে রিকশার ড্রাইভার বীরগোগালী(রাণীমুড়া) গ্রামের ফারুক মিয়ার ছেলে বাদশা মিয়া(১৯) রিকশা আরোহী উপজেলার মাগুরা গ্রামের সবুর রহমান এর স্ত্রী জেনি বেগম(৩৫), সবুর রহমান এর ১০ বছর বয়সী মেয়ে তানিয়া রহমান ও পথচারী মনতৈল গ্রামের ফল ব্যবসায়ী কাদির মিয়ার…
Author: News Editor
দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা-মদন সড়কের বয়রাহালা ব্রীজের এপ্রোচ দখল করে তৃতীয় বারের মতো অবৈধভাবে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। বার বার প্রশাসন নির্মাণ কাজ বন্ধ করলেও কৌশলে সরকারি বন্ধের দিন শুক্রবার ঘর নির্মাণ কাজ শুরু করা হয়। এ নিয়ে জনমনে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, এ বছর মদন-নেত্রকোনার সড়কের মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে বয়রাহালা নদীতে একটি সেতু নির্মাণ করা হয়। সেই সেতুর এপ্রোচ দখল করে ঘর নির্মাণ শুরু করে জয়পাশা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মজনু মিয়া। প্রথম দফায় ঘরে নির্মাণ কাজ শুরু করলে প্রশাসন তা বন্ধ করে দেয়। পরে দ্বিতীয় বারের…
রুহুল আমিন,(নীলফামারী) নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণার সময় নিয়ন্ত্রণকক্ষে (কন্ট্রোল রুম) হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কার্যালয়ের কার্যালয় সহকারী ফারুক হোসেন বাদী হয়ে মামলাটি করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছোট রাউতা ফরেস্ট পাড়া গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে মো. আবু সুফিয়ান (৪০), বড় রাউতা থানাপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. রাকিউল ইসলাম (৪০), পশ্চিম বোড়াগাড়ি স্কুলপাড়া গ্রামের আনছার আলীর ছেলে রিমুন ইসলাম (২৪), মেলা ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. হারুন অর রশিদ (৩০) ও চিলাই পাগলা বাজারের মৃত নুরুল হকের ছেলে মো. দুলু (৩৮)। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০…
১৯ শর্তে বিএনপিকে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু বরাবর ইস্যু করা এক চিঠিতে এ অনুমতি দেয় ডিএমপি। চিঠিতে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে ১০ মে বিকেল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো। যেসব শর্ত দেওয়া হয়েছে- (১) এ অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে। (২) স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে। (৩) অনুমোদিত স্থানের মধ্যেই সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।…
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঢাকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলিকে মনোনয়ন দিয়েছেন। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউজ এ মনোনয়নের কথা জানায়। ডেভিড মিলি প্রায় ১০ বছর আগে ঢাকায় মার্কিন মিশন উপপ্রধান ছিলেন। বর্তমানে তিনি চীনে মার্কিন মিশন উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ডেভিড মিলিকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত করার বিষয়ে বাইডেনের সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসে যাবে। সেখানে পররাষ্ট্রবিষয়ক কমিটিতে শুনানি হবে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে কংগ্রেস এ মনোনয়ন অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। মনোনয়ন অনুমোদন হলে ডেভিড মিলি বাংলাদেশ মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী, ডেভিড স্লেটন মিলি মার্কিন ফরেন সার্ভিসের মিনিস্টার-কাউন্সেলর পদমর্যাদার জেষ্ঠ কর্মকর্তা। বর্তমানে তিনি…
বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। আপনারা কারো কথায় ও টাকায় প্রচারিত না হয়ে সঠিক ভাবে ভোট প্রদান করবেন, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকার সার্বিক উন্নয়ন করব, এলাকাবাসীর উদ্দেশ্যে বললেন আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহীনা বেগম। আসন্ন ৬ষ্ঠ বকশিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন তাই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক প্রার্থী তাদের নিজেদের প্রচার-প্রচারণার ব্যস্ত সময় অতিবাহিত করছেন। প্রত্যেকটি গ্রামগঞ্জে, হাটবাজারে, বাড়ি ঘর, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে ও রাস্তায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় পর্বে নির্বাচনকালীন প্রতিশ্রুতি দিয়ে প্রচার-প্রচারণায় সবাই ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহিনা বেগম (সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা) ও…
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মারামারির ভিডিও ধারণ করার সময় সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মী মাহমুদুল হাসান তমালের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯মে) বেলা আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মারামারির ভিডিও ধারনের সময় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা তমাল আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ এনামুল হোসেন মোবাইলে মারামারির ভিডিও ধারণ করলে ক্ষিপ্ত হন ছাত্রলীগ কর্মী মাহমুদুল হাসান তমাল এবং ভিডিও ডিলেটের নির্দেশ দেন। এর পরে তমালের দু’জন অনুসারী ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন, ছিনিয়ে নিতে না পারলে জোরপূর্বক ফোন থেকে ভিডিও ডিলেট করতে বাধ্য করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,…
জেলা প্রতিনিধি, নড়াইল নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের কালিয়া প্রতিনিধি সাংবাদিক মশিউল হক মিটুর (৬০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টার দিকে কালিয়া উপজেলার কলাবাড়িয়া মাদরাসা চত্বরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মিটু দৈনিক সমকাল পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। শ্বাসকষ্টজনিত কারণে সাংবাদিক মিটু গত বুধবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে কলাবাড়িয়া গ্রামে নিজবাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। মশিউল হক মিটুর মৃত্যুতে নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সমকালের নড়াইল প্রতিনিধি শামীমূল ইসলাম টুলু, লোহাগড়া…
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ও রিলায়েন্ট উইমেন ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ও রিলায়েন্ট উইমেন ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন- আর, ডব্লিউ ডি ও, কৈশোর বান্ধব সেবা কেন্দ্রের মান উন্নয়নে সচেতনামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ০৯ মে (২০২৪) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এর হলরুমে সেবা কেন্দ্রের মানবৃদ্ধি সম্পর্কে সচেতনামুলক আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক তপন কান্তি ঘোষ বলেছেন, কৈশরকালে সন্তানদের প্রজনন স্বাস্থ্যের বিষয়ে সঠিক তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে পরিবারের মা-বাবাকে সচেতন হতে হবে।বাবা,মায়ের খেয়াল রাখতে হবে তাদের শিশুদের বয়ঃসন্ধি কালের পরিবর্তন এর দিকে,ঐ সময়ে বিশেষ করে মেয়ে শিশুদের…
সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (২য় ধাপ) উপলক্ষে সংবাদ সংগ্রহে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা রিটানিং কর্মকর্তার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা) ফারজানা হোসেন’র সঞ্চালনায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সংবাদ প্রকাশের বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম। এসময় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, আরটিভি জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, এনটিভির নিজস্ব প্রতিবেদক দেওয়ান গিয়াস চৌধুরী, মানবজমিন প্রতিনিধি এম.এ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রদিপ দেব (১৮) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ই মে) রাত অনুমান সাড়ে আটটার দিকে উপজেলার ক্ষেমসহস্র গ্রামের কালিবাড়ির পাশে এ ঘটনাটি ঘটে। প্রদিব দেব রাজনগর উপজেলার ক্ষেমসহস্র গ্রামের প্রবাসী পিতা প্রণয় দাসের ছেলে। এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরের বুকের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাড়ির পাশের রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছে। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দেওয়ান রানা, মদন ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার মদনে জমি সংক্রান্ত জের ধরে হাসান তালুকদার ( ৬০) নামে এক কৃষককে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নে সাইতপুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক হাসান তালুকদারকে প্রথম মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারের লোকজন নিয়ে আসলে তার অবস্থা আশষ্কা জনক থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জানা যায়, কৃষক হাসান মিয়ার পরিবারের সাথে একই গ্রামের মুতি মিয়ার পরিবারের সাথে গত কিছুদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এদিকে মুতি মিয়া হাসান মিয়ার জমি দখল করে খড় রাখতে চাইলে হাসান মিয়া মৌখিকভাবে বাঁধা…
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পাইলট। চিকিৎসা নিচ্ছেন আহত কো-পাইলট। বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড় ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা। তিনি বলেন, ‘বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুট দিয়ে নেমে এলে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বানৌজা ঈসা খাঁ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১২টার দিকে তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াদ নামে একজনের মৃত্যু হয়।’ এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বিমান…
ঢাকা, বৃহস্পতিবার, (৯ মে ২০২৪ খ্রিষ্টাব্দ): কা’বার পথে আল্লাহর মেহমানদের যাত্রা শুরু হয়েছে। আজ সকাল ৭ টায় ৪১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি-৩৩০১। এ হজ ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ২০২৪ এর হজযাত্রী পরিবহন শুরু করেছে। উল্লেখ্য, এর আগে ৪০৯ জন হজযাত্রী নিয়ে কা’বার উদ্দেশে ছেড়ে গেছে সাউদিয়া এয়ারলাইন্সের একটি বিমান। এ উপলক্ষ্যে সকাল ৬ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২য় টার্মিনালে হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হজ ফ্লাইটের শুভ উদ্বোধন করেন…
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই স্বাধীনতা পরবর্তী সময়ে বিড়ি শিল্পের দ্বার উন্মোচিত হয়েছিল। তিনি এই শ্রমঘন শিল্পটি শুল্ক মুক্ত ঘোষণা করেছিলেন। তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও বিড়ি শিল্পের উপর থেকে শুল্ক প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বগুড়া জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (০৯ মে) বেলা ১১ টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে পাঁচ দফা দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। শ্রমিকদের অন্যান্য দাবি গুলো হলো বিড়ির অগ্রিম আয়কর প্রত্যাহার, বিড়ি শিল্পের শ্রমিকদের মজুরী বৃদ্ধি, নকল বিড়ি বাজারজাত বন্ধে কাস্টমস কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ গ্রহন করা এবং বিদেশী কোম্পানির নিম্নস্তরের সিগারেট বন্ধ করা।…
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে। পরে বিমানের দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরে এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানে থাকা দুই পাইলট…
এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুর জেলার হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনের চুড়ান্ত ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে, দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলায় চেয়ারম্যান পদে কামাল হোসেন রাজ মোটর সাইকেল প্রতীকে ২২ হাজার ২৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ টেলিফোন প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩৭৮ ভোট। বুধবার (৮ মে) সন্ধ্যা ৭টায় হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: শিমুল সরকার বেসরকারিভাবে এই ঘোষণা করেন। হাকিমপুর (হিলি) উপজেলায় মোট ভোটার ৮০ হাজার ৩৬৭ জন। এই নির্বাচনে মোট ভোট পড়েছে…
হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা যাত্রীবাহী বাসের সঙ্গে গম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এ ঘটনায় দুই যানবাহনেরই চালকসহ অনন্ত ১০জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসাপতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় এবং কোনো যাত্রী হতাহতের খবর জানা যায়নি। বুধবার (৮ মে) সকাল সাড়েটার দিকে সদর উপজেলার তুলসিঘাট এলাকার হিলিপ্যাড সংলগ্ন গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. নুরুল ইসলাম।বাসে তিনি বলেন, বুধবার সকাল ৯ টা ৪৮ মিনিটের দিকে ঢাকাগামী শিউলি এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী…
রুহুল আমিন,ডিমলা (নীলফামারী) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নীলফামারীর ডিমলায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।ভোট গণনা শেষে রাতে ডিমলা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শুভ কুমার সরকার এ ফলাফল ঘোষণা করেন। এতে উপজেলা চেয়ারম্যান পদে মো: আনোয়ারুল হক সরকার মিন্টু (ঘোড়া), ভাইস-চেয়ারম্যান (পুরুষ) শ্রী উত্তম কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব) ও তৃতীয় বারের মতো ভাইস-চেয়ারম্যান (মহিলা) হিসেবে মোছা: আয়েশা সিদ্দিকা (পদ্মফুল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এতে চেয়ারম্যান পদে মো: আনোয়ারুল হক সরকার মিন্টু ঘোড়া প্রতীকে ২৭ হাজার ২৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৯ টি কেন্দ্রর প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে বিএনপি থেকে বহিস্কৃত সতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন (ঘোড়া) প্রতীক নিয়ে ১৯ হাজার ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকট তম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন (আনারস) প্রতীকে ১০ হাজার ২’শ ৪৮ ভোট পেয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন (টিওবয়েল) প্রতীক নিয়ে ১৫ হাজার ১’শ ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকট তম প্রার্থী জুয়েল ডালী ( উড়োজাহাজ) প্রতীকে ৮ হাজার ৬’শ ২৬ ভোট পেয়েছেন। মহিলা ভাইস…
