রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৯ টি কেন্দ্রর প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে বিএনপি থেকে বহিস্কৃত সতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন (ঘোড়া) প্রতীক নিয়ে ১৯ হাজার ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকট তম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন (আনারস) প্রতীকে ১০ হাজার ২’শ ৪৮ ভোট পেয়েছেন।

বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন (টিওবয়েল) প্রতীক নিয়ে ১৫ হাজার ১’শ ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকট তম প্রার্থী জুয়েল ডালী ( উড়োজাহাজ) প্রতীকে ৮ হাজার ৬’শ ২৬ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা সরকার (ফুটবল) প্রতীকে ১৯ হাজার ৬’শ ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (কলস) প্রতীকে মৌসুমি রেজা বৃষ্টি ১৬ হাজার ৭’শ ৬৪ ভোট পেয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version