দ্যা মেইল বিডি / খবর সবসময়

উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

রুহুল আমিন,ডিমলা (নীলফামারী)

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নীলফামারীর ডিমলায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।ভোট গণনা শেষে রাতে ডিমলা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শুভ কুমার সরকার এ ফলাফল ঘোষণা করেন।

এতে উপজেলা চেয়ারম্যান পদে মো: আনোয়ারুল হক সরকার মিন্টু (ঘোড়া), ভাইস-চেয়ারম্যান (পুরুষ) শ্রী উত্তম কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব) ও তৃতীয় বারের মতো ভাইস-চেয়ারম্যান (মহিলা) হিসেবে মোছা: আয়েশা সিদ্দিকা (পদ্মফুল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এতে চেয়ারম্যান পদে মো: আনোয়ারুল হক সরকার মিন্টু ঘোড়া প্রতীকে ২৭ হাজার ২৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌস পারভেজ আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯১ ভোট।

অন্যদিকে ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে বৈদ্যুতিক বাল্ব প্রার্থীকে ২৩ হাজার ৫৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শ্রী উত্তম কুমার রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের প্রার্থী মো: মোফাক্কারুল ইসলাম পেলব মাইক প্রতীক পেয়েছেন ১৮ হাজার ২০৪ ভোট।

অন্যদিকে ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ৫৩ হাজার ৩৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন পদ্মফুল প্রতীকের প্রার্থী মোছা: আয়েশা সিদ্দিকা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ হাজার ৩৩৬ ভোট পেয়েছেন হাঁস প্রতীকের প্রার্থী মোছা: জাহানারা বেগম।

Exit mobile version