তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে বিজিবি’র অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক’কে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নাম্বার গ্রামের গয়েস মিয়ার ছেলে মোঃ রাহুল উদ্দিন বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ভারতীয় চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত বলে জানায় বিজিবি। সোমবার (২৭শে জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে রাজু আহমেদের বাড়ি থেকে অভিযানে ওই ভারতীয় নাগরিক’কে আটক করা হয়। বিজিবি সূত্রের বরাতে জানা যায়, উপজেলার ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশী নাগরিক…
Author: News Editor
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইব্রেরি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। আজ সোমবার (২৭ জানুয়ারি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব মো. সামসুল আরেফিনের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনের সময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যাগুলো শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। এই পরিদর্শনকালে লাইব্রেরি উন্নয়ন ও শিক্ষার্থীদের সুবিধার্থে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়, যা ইতিমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। লাইব্রেরি পরিদর্শনকালে তারা লাইব্রেরিতে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি…
জেলা প্রতিনিধি, নড়াইল: বাংলাদেশ জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই ছাত্র-গনঅভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে জনগনের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর, আর এটি একটি অবাদ নিরপেক্ষ অংশগ্রহনমূলক ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমেই সম্ভব। সোমবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার হবখালী হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নড়াইলে জামায়েত ইসলামীর সাবেক আমীর মাওলানা নুরুন্নবী জিহাদীর জানাজার নামাজে মিয়া গোলাম পরওয়ার ইমামতী করেন। নামাজ নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো প্রকার সংস্কার ছাড়া নির্বাচন ২০১৪, ১৮, ২৪’র মতোই অর্থহীন হবে। সে কারণে কোনো প্রকার প্রশাসনিক সংস্কার…
রুহুল আমিন, গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বরমী বাজার খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীর পাড়ে প্রতি বুধবার সকালে সবজি কেনাবেচার হাট বসে। শীতকালে এ হাটে প্রতি বুধবারে প্রায় ১০ লাক্ষ টাকার সবজি বেচাকেনা হয়। হাটের দিন ভোর ৫টা থেকে কাপাসিয়া, আমরাইদ, হোসেনপুর, গফরগাঁও, পাগলা, টোক, টাঙ্গাবোসহ বিভিন্ন এলাকা থেকে সবজি আসা শুরু হয়। সকাল ৮টা থেকে পাইকারি বেচাকেনা শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত। বাজারের সকল প্রকার সবজি বিষমুক্ত বলে দাবি সংশ্লিষ্টদের। সবজি বেচাকেনার সঙ্গে জড়িত কৃষক, আড়তদার, স্থানীয় বাসিন্দা, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতলক্ষ্যা নদী দিয়ে বরমী খেয়াঘাটে প্রতি হাটে শীতকালীন সবজি আসে। বিক্রেতারা…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫ তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় এবং ১৯ তম আবর্তনের শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার সময় জবি উপাচার্য এ কথা বলেন। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ-উল-আজম সওগাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এসময় উপাচার্য বলেন, আমরা আমাদের যেসকল বিজ্ঞজন আছে তাদের কাজে না লাগিয়ে বাইরে থেকে হায়ার করে নিয়ে এসেছি। বর্তমানে আমরা আমাদের যোগ্য লোকেদের কাজে লাগানোর একটা সুযোগ পেয়েছি,…
আটপাড়া ( নেত্রকোনা) প্রতিনিধি : মোঃ রফিকুল ইসলাম নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আসাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন— আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাসসহ দলের আরো ৩৭ জন নেতাকর্মী। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, আসামিরা ২০২১ সালে ১১ নভেম্বর আটপাড়া উপজেলার সুখারী গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে বিএনপির কর্মী সৈয়দ…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর। সোমবার(২৭ জানুয়ারি)বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম. সাদিক আল শাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, কমলগঞ্জ উপজেলায় আমি সদ্য যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। উপজেলার পর্যটনসহ সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি কমলগঞ্জ উপজেলায় ভালো…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ জুয়ারি সহ ৯ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শনিবার আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান। গ্রেফতারকৃতরা হল, জুয়া আইনে মধ্যে রয়েছে, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সুন্দাইলপাড়া গ্রামের মৃত জোতিন্দ্র সরকারের পুত্র শিবু সরকার (৫২), নান্দাইল উপজেলার নান্দাইল গ্রামের মৃত বিনদ বিহারী শাহার পুত্র নিরঞ্জন সাহা (৫২), মৃত ইছমত আলীর পুত্র চান মিয়া (৫৫),ঝালুয়াপাড়া গ্রামের মৃত শরত আলীর মুন্সির পুত্র বাবুল মিয়া (৫২),বিয়ারা গ্রামের মৃত বাদশার বাপের পুত্র বাবুল মিয়া (৪২),…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তামিম মোল্যা (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের তুলরামপুর ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। শনিবার (১১ জানুয়ারি) সকালে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ওসি জাফর আহমেদ মুঠোফোনে দ্য মেইল বিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তামিম মোল্যা উপজেলার তুলরামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের দাউদ মোল্যার ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তামিম মোল্যা নামে ওই যুবক ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করতেন। শনিবার রাতে ঢাকায় নিজ কর্মস্থল থেকে তার গ্রামের বাড়ি নড়াইলের তুলরামপুর ইউনিয়নের চাচড়াতে…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ উপস্থিত থেকে ৫ জন শহীদ পরিবার এবং ১৭ জন আহতদের মাঝে সহায়তা প্রদান করেন। প্রতি শহীদ পরিবারকে ১৫ হাজার টাকা এবং আহত ১৭ জনকে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এই আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রয়াস নেয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ইকবাল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম…
মাভাবিপ্রবি প্রতিনিধি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) লাইফ দুই দিনব্যাপী ‘এডভান্সমেন্ট অফ লাইফ সায়েন্সেস’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় এ্যাকাডেমিক ভবনের কনফারেন্স হলে লাইফ সায়েন্সের অগ্রগতি বিষয়ক এ সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হোসাইন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. আব্দুল-আউয়াল এবং জামালপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। এতে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করবার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছে। তারি ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুর পাকুটিয়া ইউনিয়নে প্রান্তিক কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে পাকুটিয়া উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন মাঠে ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করেন। পাকুটিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও নাগরপুর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান এর সঞ্চালোনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান। সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাগরপুর…
ইংল্যান্ডের লন্ডনে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে লন্ডনে অবস্থানরত বাংলাদেশী সাংবাদিক শাহেদ শফিক বার্তা সংস্থা বাসস’কে এ কথা জানান। তাঁর ভাষায় ডা. জাহিদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবেগপ্রবণ স্বরে বলেন, ‘আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। ডাক্তররা দেখে গেছেন। বলতে পারি বৃহস্পতিবারের চেয়ে তিনি আজ আরও ভালো আছেন। তাঁর স্বাস্থ্যের উন্নিত হচ্ছে।’ ‘আজ তো শনিবার, এখানে সাপ্তাহিক ছুটির দিন’ এ কথা উল্লেখ করে বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য বলেন, লন্ডনে আজকে ছুটির…
আগামীর করণীয় ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে প্রথম দিন গতকাল শনিবার বিকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে দলটি। সফল গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে হটানোর পর রাষ্ট্র সংস্কার ও আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা নিয়ে আলোচনার মধ্যেই বিএনপি শরিকদের নিয়ে এই বৈঠকের আয়োজন করলো। বিএনপি’র পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক-অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে ‘পরবর্তী করণীয় ঠিক করতে’ ধারাবাহিকভাবে শরিকদের সঙ্গে বৈঠক করবে দলটি। এরপর সিদ্ধান্ত জানানো হবে। বিকেল ৪ টায় ১২ দলীয় জোটের…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অবস্থিত শতভাগ রপ্তানিকারক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেডে আনন্দ উৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে । বর্ণিল অনুষ্ঠানটিতে নিয়মানুবর্তিতা, কর্ম দক্ষতা ও অন্যান্য গুণাবলীর আলোকে ৭ জন কর্মীকে বর্ষসেরা কর্মীর পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেডর চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান হাসান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক খাজা রেহান বখত, সিএফও মোঃ কেরামত আলী, মহা ব্যবস্থাপক এম. এম. খালিদ আহসান প্রমুখ । দুই হাজারের অধিক শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারদের নিয়ে ব্লিং লেদার প্রোডাক্টস্…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারের কমলগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,কমলগঞ্জ থানা,কমলগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন পুষ্পার্পণ করে দিবসের কর্মসূচির শুরু হয়। ভোর সাড়ে ৭টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেনের নেতৃত্বে ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধে, কামুদপুর মুক্তিযোদ্ধা কবরস্থান, দেওড়াছড়া চা বাগান বধ্যভূমি ও শমশেরনগর বধ্যভূমিতে পুষ্পার্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পর্যায়ে…
ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরবেলা সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৯ টার দিকে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা এক বিশাল বিজয় র্যালি বের করেন। র্যালিটি দক্ষিণ আইচা বাজার মেইন সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাডেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া বিজয় দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গনে আয়োজন করা হয় দিবস ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ২টি ইউনিয়নের ৩টি গ্রামে অবাধে টিলা কাটার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, অপরিকল্পিতভাবে টিলা কাটার ফলে ওই ৩টি গ্রামের ৮টি ঝুঁকিপূর্ণ টিলার নিচে গড়ে ওঠা আনুমানিক ২০টি বাড়িঘর ভারী বর্ষণ কিংবা ভূকম্পনে টিলা ধসে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানা গেছে, উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী (ভাঙ্গারপার) গ্রামের মৃত আব্দুস সত্তারের ছেলে আব্দুল রহিম, পশ্চিম গোয়ালবাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ছমির আলী (৫৫), একই গ্রামের হালিম মিয়ার ছেলে তাজুল ইসলাম (৪৫), দীর্ঘদিন ধরে একটি ভূমিখেকো চক্র অবাধে টিলা কেটে মাটি বিক্রি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসি কর্তৃক অভিযোগ পাওয়া গেছে, ছমির…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার ভোর থেকেই ফুলেল শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে থাকে সর্বস্তরের মানুষ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে ঈশ্বরগঞ্জ পৌর সদরের ডাকবাংলো সংলগ্ন স্থানীয় স্মৃতিসৌধে আসতে শুরু করেন। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির পর স্থানীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন ও থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল তাদের নিজ নিজ দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন…
সাভার, ১৬ ডিসেম্বর, ২০২৪: মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা সাভারের জাতীয় স্মৃতি সৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৫৪তম বিজয় দিবস উদযাপন করেন। উভয় নেতা আজ সোমবার সকাল ৭টা ৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রর্দশন করে এবং বিউগলে করুণ সুর বেজে উঠে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট…