- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি: পুলিশ সুপার
- জীবিকার তাগিদে ত্রিশালে এসে লাশ হয়ে ফিরলেন শ্রমিক
- গাইবান্ধায় জনস্বার্থে ঐক্যবদ্ধ উদ্যোগ—বাটিকামারী সরকারি প্রাঃ বিদ্যালয়ের সামনের রাস্তা সংস্কার উদ্যোগ এলাকাবাসীর।
- দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
- কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ
- ডিমলায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
- ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৫টি গরু উদ্ধার
- ডিমলায় দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
Author: News Editor
ওয়ানডে অভিষেকে যৌথভাবে দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের অ্যালিক আথানাজ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শুক্রবার (৯ জুন) ২৬ বলে অর্ধশতক পূর্ণ করেন ২৪ বছর বয়সি এ ক্রিকেটার। আথানাজের রেকর্ড ছোঁয়া ইনিংসে ভর করে আমিরাতকে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আথানাজ শেষ পর্যন্ত ৪৫ বলে ৬৫ রান করে আউট হন। যেখানে ৪ উইকেটে জয় পায় তার দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ৩৬.১ ওভারে ১৮৪ রানে অলআউট হয়ে যায়। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৫ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন ভৃত্য অরবিন্দ। ক্যাপ্টেন মোহম্মদ ওয়াসিম করেন ৪২ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪…
পরপর দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনায় দায়িত্ব পেলেন রেফারি সিমন মারসিনিয়াক। গত বছরের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পরে এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচেও দেখা যাবে মারসিনিয়াককে। আজ (১০ জুন) রাত ১টায় তুরস্কের ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ও মর্যাদার টুর্নামেন্টের ফাইনালেও দায়িত্ব পেলেন কাতার ফাইনাল পরিচালনা করা পোল্যান্ডের রেফারি মারসিনিয়াক। এ ছাড়া সিটি-মিলান গুরুত্বপূর্ণ ম্যাচটিতে পরীক্ষিত সব অফিসিয়ালদেরই দেখা যাবে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মারসিনিয়াককে সহায়তা করবেন পাভেল সোকোলনিত্সকি ও তমাস লিস্তকিয়েভিচ। এই দুই রেফারিও কাতার বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন। তুরস্কের ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শক্তিমত্তা ও…
ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। শুক্রবার ৯্ জুন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় বোর্ডের যৌথ সভায় মোহাম্মদ এ আরাফাতকে ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা হয়। সভায় দেশের ৯টি পৌরসভার মেয়র পদে ও ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের রাতে গণভবনের ফটকে আরাফাতের মনোনয়নের কথা সাংবাদিকদের জানান। উল্লেখ্য,গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা-১৭…
একদম সহজ ও সাধারণ নন গিয়ার বাইসাইকেল। তা দিয়েই ১৫ হাজার কি:মি: পথ পাড়ি। মানে দৈনিক ১’শ কি:মি: চালানোর ১৫০তম রাইড সম্পন্ন করলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউপির বাসিন্দা সুপ্রিয় পাল। নামে যেমনটি সুপ্রিয় তেমনি সকলের প্রিয় হয়ে আছেন সাইক্লিং এ। টিলাগাঁও ইউনিয়নের কামালপুর গ্রামের নির্মল কান্তি পাল ও শিপ্রা রাণী পাল দম্পতির ২৩ বছর বয়সী ছেলে সুপ্রিয় পাল পঞ্চম শ্রেণিতে পড়ুয়াকালীন সময় থেকেই বাইসাইকেলের প্রতি টান ছিলো তার। তিনি সাইক্লিং গ্রুপ সেঞ্চুরিয়ান রাইডার্সের দায়িত্বে রয়েছেন। সুপ্রিয় পাল জানান, তাদের এলাকার ৬৫ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তি সপ্তাহে ১দিন বাইসাইকেল নিয়ে প্রায় ৬০ কি:মি: দূরে সিলেট শহরে চলে যেতেন। উনার…
আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে উপলক্ষ্য করে সারাদেশের ন্যায় যশোর-০৫ মনিরামপুর আসনের নৌকা মার্কার সম্ভাব্য প্রার্থী হিসাবে সাধারণ মানুষের সাথে গণসংযোগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশে গ্রহন করে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য,বিশিষ্ট সমাজসেবক ও সিটি প্লাজার চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলী। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৯ জুন) বৃহত্তর মনিরামপুর উপজেলার পূর্ব এলাকার হরিদাস কাটি ইউনিয়নের দিগংগা শ্রী শ্রী হরি মন্দিরে অনুষ্ঠিত বার্ষিক মতুয়া মহা সম্মেলনে অংশ গ্রহন করেন। দিগংগা গ্রামবাসীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বার্ষিক মতুয়া মহা সম্মেলনে সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতাকালে এস এম ইয়াকুব আলী বলেন,…
মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তবর্তী এলাকা থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে দুপুরে কমলগঞ্জ থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। আটককৃত রোহিঙ্গা নারীরা হলেন, মিনারা বেগম (২০), স্বামী-সৈয়দুল আমিন, উখিয়া ক্যাম্প-১৪, ব্লক-সি-১, ফরমিনা বেগম (২০), পিতা-ইকবাল আহমদ, ক্যাম্প-৫, ব্লক-বি-১, হামিমা বেগম (২০), পিতা-নুর আলম, ক্যাম্প-১৪, ব্লক-বি-৩। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া থেকে কয়েকজন রোহিঙ্গা নাগরিক কমলগঞ্জের ধলই সীমান্তবর্তী এলাকায় আসে। বর্ডার দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্য এই এলাকা ব্যবহার করে ভারতে পারি জমানোর ট্রানজিট রোড় হিসেবে আসে। শুক্রবার সকালে ১০টায় ৩ জন নারী সদস্য…
জাতীয় বাজেটে সংস্কৃতি ক্ষেত্রে এক শতাংশ অর্থ বরাদ্দের দাবীতে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক জোট মানববন্ধন করে। আজ শুক্রবার (৯ জুন) বিকাল পাঁচটায় সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখা শহরের প্রাণকেন্দ্র দড়া টানা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি ফারাজী আহম্মদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সানোয়ার আলম খান দুলুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচী যশোর জেলা সংসদের সহ-সভাপতি এ্যাডঃ আমিনুর রহমান হিরু, সংগীত সংগঠন সমন্বয় পরিষদের জেলা সভাপতি হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু, কিংশুকের সাধারন সম্পাদক আনোয়ারুল করিম সোহেল প্রমুখ। সভায় বক্তরা বলেন,…
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তিন রোহিঙ্গা নারীকে আটক করে শুক্রবার দুপুরে পুলিশে দিয়েছে। আটককৃত রোহিঙ্গারা হলেন, মিনারা বেগম (২০), স্বামী-সৈয়দুল আমিন, উখিয়া ক্যাম্প-১৪, ব্লক-সি-১, ফরমিনা বেগম (২০), পিতা-ইকবাল আহমদ, ক্যাম্প-৫, ব্লক-বি-১, হামিমা বেগম (২০), পিতা-নুর আলম, ক্যাম্প-১৪, ব্লক-বি-৩। পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার উখিয়া ক্যাম্প হতে পালিয়ে আসা রোহিঙ্গা ৩ জন নারী ও ৪ জন পুরুষ সদস্য কমলগঞ্জের ধলই বর্ডার দিয়ে ভারতে যাওয়ার জন্য গত বৃহস্পতিবার ভোররাতে উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসে। শুক্রবার(৯ জুন)সকাল ১০টায় ৪ জন পুরুষ রোহিঙ্গা ধলই সীমান্তের কাটাতার অতিক্রম করলেও ৩ জন নারী সদস্য ধলই বিজিবি সদস্যদের হাতে…
জৈষ্ঠের ক্ষর তাপকে উপেক্ষা করে ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীদের যৌথ পরিবেশনায় বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আবৃত্তি ও গানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ( ৯ জুন) মধুসূদন একাডেমি আবৃত্তি ও গানে “মধুসূদন বন্দনা” শিরোনামে এ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। কবি খোন্দকার খসরু পারভেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক, প্রখ্যাত আবৃত্তি শিল্পী ও গবেষক ড. শাহাদাত হোসেন নিপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোলকাতার বিশিষ্ট আবৃত্তি শিল্পী চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের নেতা বিশিষ্ট আবৃত্তিজন মাসুম আজিজুল বাশার ও মোঃ নুরুজ্জামান। সংক্ষিপ্ত আলোচনা…
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুচক্রী মহলের তৎপরতা বেড়ে চলেছে বিভিন্ন স্থানে পশুর হাট, বিভিন্ন শপিং মহলে উৎসবকে পুঁজি করে মূলত এদের উদ্যেশ্য। তমধ্যে মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ হাজার টাকার জাল নোটসহ রকিব আলী নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাতে শহরের এম সাইফুর রহমান রোডের বাটন গ্যালারির দ্বিতীয় তলার শো-রুম থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশ মোবাইল ফোনে খবর আসে যে কেনাকাটা করার সময় জাল টাকা দেয়ায় জনগণ এক ব্যক্তিকে আটক করে রেখেছে। সদর থানার এসআই কে এম নুর ই আলম পুলিশ ঘটনার যাচাইয়ের জন্য ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তির দেহ…
মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর রেলস্টেশনের দক্ষিণপাশে রেললাইনের ওপরেই সপ্তাহের রোববার ও বুধবার পশুর হাট বসে। এতে ট্রেন চলাচলে মারাত্মক ঝুঁকি ও যেকোন মুহুূর্তে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। তবে পশুর হাট সরানোর বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ রেলওয়ে ঢাকাস্থ বিভাগীয় প্রকৌশলী/২ এর কাছে চিঠি দিয়েছেন শ্রীমঙ্গলস্থ উর্ধ্বতন উপ-সহকারী পথ। স্টেশন মাষ্টারের আপত্তি ও পশুর হাট বন্ধ রাখার ইউএনও’র নির্দেশনাকেও তোয়াক্কা না করে বাজার ইজারাদার নিয়মিত হাট পরিচালনা করছেন। সরেজমিনে ঘুরে দেখা যায়, শমসেরনগরের ভানুগাছগামী আউটার ও স্টেশনের সন্নিকটে রেললাইনে বসছে পশুর হাট। রেললাইনের সিগন্যাল ঘেঁষে অবৈধভাবে পশুর হাট বসিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ইজারাদার। বিক্রেতারা সিগন্যাল, রেলের স্লিপার বা…
সংগঠনের শৃংঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চরফ্যাসন উপজেলা শাখার সদস্য শাহাবুদ্দিন হাওলাদারকে সংগঠনের সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ জুন) বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চরফ্যাসন শাখার সভাপতি নোমান সিকদার ও সাধারণ সম্পাদক মিজান নয়ন এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,শাহাবুদ্দিন হাওলাদার সংগঠনের পদ পদবী পরিচয় দিয়ে গ্রামগঞ্জের সহজ সরল মানুষদেরকে সংবাদ প্রকাশের ভয়-ভীতি দেখিয়ে জিম্মি করে মোটা অংকের চাঁদা আদায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ছবি ও ভিডিও ব্যবহার করে মানুষের মাঝে বিভ্রান্তি ছাড়ানোসহ প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাদের ভুল তথ্য দিয়ে হয়রানীর অভিযোগ রয়েছে। সম্প্রতি…
যশোর অভয়নগরের রকিবুল হত্যা ও সুব্রত মন্ডল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম খুলনা জেলার দীঘলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ গাজী আরাফাত হোসেন কাইফ(২২),আরমান মুন্সী(২২) ও রাসেল মৃধা(২২)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা খুলনা জেলার দীঘলিয়া থানার বারাকপুর গ্রামের মৃত গাজী জাকির হোসেন, গোলাম মুন্সী ও শাহজাহান মৃধার ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী, অভয়নগর উপজেলার যশোর অভয়নগরের রকিবুল হত্যা ও সুব্রত মন্ডল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ওসি ডিবি রুপন কুমার সরকারের নেতৃত্ব গঠিত একটি চৌকস টীম গতকাল ভোর চারটায় খুলনা জেলার দীঘলিয়া থানার বারাক পুর গ্রামে অভিযান পরিচালনা করে দেশীয়৷ ১টি…
বৃহস্পতিবার দাবানলের কারণে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। কানাডার পূর্বাঞ্চলীয় নোভা স্কটিয়া প্রদেশের ১৬ হাজারেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সারাদেশে ছড়িয়ে পড়া শত শত দাবানলের মধ্যে ভয়াবহ একটি দাবানল হ্যালিফ্যাক্স নগরীকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছে। কানাডার জরুরি প্রস্তুতি মন্ত্রী বিল ব্লেয়ার জানিয়েছেন, প্রায় ৩৮ লাখ হেক্টর জমি ইতিমধ্যেই পুড়ে গেছে। দাবানলে পুড়ে যাওয়া জমির এই হার গত ১০ বছরের গড় থেকে প্রায় ১৫ গুণ বেশি। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। ট্রুডো টুইটারে বলেছেন, ‘এই দাবানল দৈনন্দিন রুটিন, জীবন ও জীবিকা এবং আমাদের বায়ুর গুণমানকে প্রভাবিত…
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জে প্রয়াত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ এমদাদুল হক স্মরণে স্মরণসভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে বড়ঘাট মসজিদের পশ্চিম মাঠে স্মরণসভা সমন্বয় কমিটি ও পরিবারবর্গের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ। মাওলানা মুফতি আব্দুল মালিক ত্বোহা ও সাংবাদিক মুহাম্মদ আমিনুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা ইউনিট কমান্ডার আবু সুফিয়ান, জেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি আজিজুল হক,টুকেরঘাট মাদ্রাসার মুহতমীম মাওলানা আব্দুল ওয়াহাব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মরমী কবি…
মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা চলার সময় ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ৩ জন ছাত্র ও ২ জন ছাত্রী রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় চলমান পরীক্ষা স্থগিত করেন কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৮ জুন) সকালে তীব্র তাপদাহে এমন ঘটনা ঘটেছে বলে প্রতিবেদককে জানান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী। কলেজ কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা শুরুর ১০-১৫ মিনিট পর একজন ছাত্রী জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে রাজনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কিছুক্ষণ পর একে একে আরো ৩ জন ছাত্র ও ১ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।…
দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ‘ব্যাপক দুর্নীতি’র প্রতিবাদে ঝালকাঠিতে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার (৮জুন) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকে শাহাদাত হোসেনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু,ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান,সাধারণ সম্পাদক খোকন মল্লিক ও নলছিটি উপজেলার সভাপতি আনিসুল রহমান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী,জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন…
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদ ও হাটের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকসহ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। ইউনিয়ন পরিষদের ওই জায়গায় কৃষি বিভাগের শস্য গুদাম, পানি উন্নয়ন বোর্ডের চাষীক্লাব, গনশৌচাগার, হাটের শেড, কাঁচা বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরে চার জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ও স্থানীয় ব্যবসায়ীরা। অভিযুক্তরা হলেন-মিলন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, তোফাজ্জল হোসেন,দুলাল রায় ও আব্দুর রাজ্জাক। তারা ঝুনাগাছ চাপানী ইউনিয়নের বাসিন্দা। অভিযোগে বলা হয়েছে, উপজেলার চাপানি বাজার এলাকায় ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ…
আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে উপলক্ষ্য করে সারাদেশের ন্যায় যশোর-০৫ মনিরামপুর আসনের নৌকা মার্কার সম্ভাব্য প্রার্থী হিসাবে সাধারণ মানুষের সাথে গণসংযোগ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য,বিশিষ্ট সমাজসেবক ও সিটি প্লাজার চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলী। আজ বৃহস্পতিবার ( ৮ জুন ) মনিরামপুর উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নের নেহালপুর বাজার ও কালীবাড়ি বাজারে স্থানীয় জনগণের সাথে গনসংযোগ করেন। গণসংযোগের সময় সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ,সাবেক ছাত্রলীগ নেতা সন্দ্বীপ ঘোষ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,১৬নং নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাধারন সম্পাদক জিএম ফারুক হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ,…
আনোয়ারা প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকী সমুদ্র সৈকতে ভেসে এলো অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ। বৃহস্পতিবার (০৮ জুন) সৈকতে লুসাইপার্ক এলাকায় বিকেল ৪টার সময় জোয়ারের পানিতে এই লাশ ভেসে আসে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্। এবিষয়ে তিনি জানান, আজ বিকেলে জোয়ারে পানিতে অজ্ঞাত ব্যাক্তির লাশটি ভেসে আসলে প্রত্যক্ষদর্শীরা খবর দেয়। পরে আমি সরেজমিনে পরিদর্শন করে থানা এবং নৌ-পুলিশকে খবর দিয়েছে। বারআউলিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ কাইসার মাতুব্বর বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। লাশের পরিচয় পাওয়া না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

