- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে অপহরণ ও গ্যাং র্যাপের (ধর্ষণ) শিকারের অভিযোগ উঠেছে। এ অপরাধের অভিযোগে অটোরিকশা চালক মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ভুক্তভোগী অপরহরণকারীদের চোখকে ফাঁকি দিয়ে বাড়িতে ফিরে আসেন। নিখোঁজের কয়েকদিন পর ভুক্তভোগী তার মাকে ফোনে জানায় সে অপহরণের শিকার হয়েছে। পরে গত ১৯ মার্চ পরিবারের পক্ষ থেকে কেন্দুয়া থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। ভুক্তভোগী কেন্দুয়া পৌরসদরের সাউধপাড়া এলাকার ভাড়াটিয়া নজরুল ইসলামের মেয়ে। গত ৭ মার্চ ভুক্তভোগী রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইল গ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তার বাবা তাকে অটোরিকশায় তোলে দেন।…
নিজস্ব প্রতিবেদক: ঈদের আগে বকেয়া ১৮ মাসের বেতন-ভাতাসহ সাত দাবি ও পাওনা আদায়ে নেত্রকোনার প্রাণিসম্পদ বিভাগের কৃত্রিম প্রজননকারী (এআই) টেকনিশিয়ানরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে শহরের জয়নগর এলাকায় জেলা প্রাণিসম্পদ দপ্তর নেত্রকোনা কার্যালয়ের সামনে নেত্রকোনা এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির এই কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, আয়োজক সংগঠনের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক কবীর আহম্মেদ, সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের এআই মো. নজরুল ইসলাম খান, বারহাট্টা উপজলার রায়পুর ইউনিয়নের এআই তৌহিদুল ইসলাম তালুকদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসলও তাদের কাজের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে…
নিজস্ব প্রতিবেদক: জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নূরজহান বেগম (৪৮) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। নেত্রকোনার আটপাড়া উপজেলায় এ ঘটনায় প্রতিপক্ষের আঘাতে নিহত নূরজাহানের স্বামী বাবুল মিয়া, সন্তান ও শাশুড়ি আহত হন। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর রাত ৩টার দিকে আটপাড়া উপজেলার অভয়পাশা ইউনিয়নের গণিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ নূরজাহান একই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন আটপাড়া থানার ওসি মো. আশরাফুজ্জামান। আটক হওয়া দম্পতি হলেন লাল মিয়া (৬৬) ও মঞ্জুরা বেগম (৫৮)। স্থানীয়, নিহতের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, একে অপরের প্রতিবেশী বাবুল…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার দুই তরুণ মদসহ ময়মনসিংহে র্যাব-১৪ এর হাতে আটক হয়েছেন। আটক দুজনের কাছ থেকে ১১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ ১০ হাজার টাকা। আটক দুজন হলেন- নেত্রকোনা দুর্গপুর উপজেলার কৃঞ্চের চর গ্রামের কৃঞ্চ রাজ ধরের ছেলে সজিত রাজ ধর (১৯) এবং একই এলাকার জালাল খানের ছেলে মো. শিপন খান (১৯)। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসানের পক্ষে মিডিয়া অফিসার এতথ্য জানান। এরআগে এ অভিযানে র্যাবের আভিযানিক দলের নেতৃত্ব দেন কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান। ময়মনসিংহের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কলমাকান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মালেক স্যারের স্মরণে এক আবেগঘন স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) প্রাথমিক শিক্ষক সমিতি ভবন, কলমাকান্দা, নেত্রকোণায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মরহুম আব্দুল মালেক স্যারের শিক্ষাব্রত, নৈতিকতা ও সমাজ গঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, “মালেক স্যার ছিলেন একজন আদর্শবান শিক্ষক, যিনি শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না; তিনি ছাত্রদের নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলী গঠনে অসামান্য ভূমিকা রেখেছেন।” স্মরণ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. নূরুল আমিন নূরু (৪০) নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার থেকে অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রামে ভুক্তভোগীর পরিবার এ অভিযোগ করেন। নূরুল আমিনের পরিবার দাবি তাকে পূর্ব পরিকল্পিতভাবে গুম করা হয়েছে। নিখোঁজ নূরুল আমিনের স্ত্রী ডেইজি আক্তার (৩৫) জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের বাসিন্দা এডভোকেট রফিকুল ইসলাম, সবুজ মিয়া, লিলু এবং সাইদুলের সঙ্গে তার স্বামীর বিরোধ চলছিল। তারা তাকে মেরে ফেলার হুমকি দিত। গত সোমবার (১৭ মার্চ) গভীর রাতে প্রতিবেশী মো. সিদ্দিক ভূঞার ছেলে রবিকুল ইসলাম নূরুকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে নূরুর আর কোনো…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শেষ হয়েছে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শুরু হওয়া হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা। বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা বিএনপি‘র আয়োজনে তিন দিন ব্যাপি এ প্রতিযোগিতা শেষ হয়। বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে, উপজেলার ৮৩টি মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দুইশত ৬৬ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। তিনদিন ব্যাপি প্রতিযোগিতায় হামদ্ নাত, আযান এবং পবিত্র কুরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় প্রথমবারের মতো বড় পরিসরে এমন আয়োজন দুই উপজেলার শিশু-কিশোরদের মাঝে…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, বিএনপিকে যারা রাজনীতি থেকে সরানো করার চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে। বিএনপি’র নেতা-কর্মীরা নিজের জীবন বাজি রেখে রাজনীতি করেছে, নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে কিন্তু মানুষ এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় নেত্রকোণা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে নিজ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি (ড্যানী) বলেন, বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সমর্থন দিয়েছে। সেই সমর্থন প্রত্যাহার করার সময় চলে এসেছে কি না আমরা বলব না। নিজেদেরকে বিতর্কিত করবেন না। মানুষের প্রত্যাশিত যে সংস্কার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার লেটিরকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে ঘাগড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্বাস আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ইদ্রিস, ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইসলাম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস রাঙা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, কাপাসিয়া বাজারের উসমান ও রুস্তম…
কে. এম. সাখাওয়াত হোসেন: বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদের উপর আনিত অভিযোগের ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে ‘নেত্রকোণার সর্বস্তরের সচেতন নাগরিক বৃন্দে’র ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারী বিভিন্ন শ্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মাওলানা খাইরুল বাশারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, বাংলাদেশ জমায়েতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল মাজেদ, নাগরিক কমিটির ফাহিম রহমান খান পাঠান, নেত্রকোণা হোটেল শ্রমিক ইউনিয়নের আনোয়ার হোসেন, রক্তদানে নেত্রকোণার এমএস জনি,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বেলা আড়াইটার দিকে নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়াস্থ জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ‘নেত্রকোনার সচেতন ছাত্র ও যুব সমাজের’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সঞ্চালনায় খালিদ সাইফুল্লাহ মুন্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, ডাক্তার মাজহারুল আমিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোলাইমান হোসেন রুবেল, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির সদস্য ফাহিম পাঠান, জাসাসের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতি গ্রামে অসিত ভাদুরী (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৯ মার্চ) সকালে বাড়ির সামনে বেল গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থার মৃতু্য হয়। অসিত একই এলাকার জমি পরিমাপক অজিত ভাদুরীর ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ধর্মীয় কীর্তন দেখার জন্য বাড়ি থেকে বের হয় অসিত। সেখান থেকে রাত অনুমান সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে ঘুমিয়ে পড়েন। আজ (বুধবার) সকাল ৬ টার মা ডলি বেগম ঘর থেকে বাহির হয়ে দেখতে পান তার ছেলে অসিতকে ঘরের সামনে বেল গাছের সাথে গলায় ফাঁস দেওয়া…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় সাত লক্ষ টাকা মূল্যমানের ৩৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প। তাদের ব্যবহৃত একটি নোয়া ব্র্যান্ডের মাইক্রো বাস জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- হবিগঞ্জের সদর থানাধীন বড় বৌমা গ্রামের মৃত আ. মান্নানের ছেলে মো. জসিম উদ্দিন (৪৩)। ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাথোহাড় গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৫) এবং একই জেলার গৌরীপুর উপজেলার কাশিয়ার চর গ্রামের জলিলের ছেলে মো. জুয়েল (৩৮)। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১টার দিকে প্রেরিত প্রেসি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, র্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যান্পের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক। এরআগে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড় বাঁছুর,খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে। কলমাকান্দা উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর যাচাইকৃত ৩৮ জনের মাঝে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদি পশু ষাঁড় বাঁছুর, খাবার ও ওষুধ বিতরণ করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো.…
কে. এম. সাখাওয়াত হোসেন: ভুয়া মাস্টার রোল তৈরি করে অবৈধভাবে রাতের আধারে সরকারি চাল বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আবু রায়হান মোবারকের বিরুদ্ধে। আরো অভিযোগ রয়েছে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলা খাদ্য কর্মকর্তা শহিদুল্লাহর ছত্রছায়ায় দিনের পর দিন এই অবৈধ কাজ পরিচালিত হয়ে আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে এমন লিখিত অভিযোগ করেন কলমাকান্দার চান্দুয়াইল গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে রাকিব মিয়া। মঙ্গলবার (১৮ মার্চ) কলমাকান্দার ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগের দিন অভিযোগ দাখিল করেন রাকিব মিয়া। খাদ্য বান্ধবকর্মসূচীর ডিলার আবু রায়হান মোবারক নেত্রকোণা কলমাকান্দা উপজেলার বিশাড়া গ্রামের আ. রহিমের ছেলে এবং উপজেলা…
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) উপজেলার কালিহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে ও মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ নাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ, ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজলসহ দলীয় নেতাকর্মীরা। ইফতারের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সংঘর্ষে পর ধনু নদে নিখোঁজ হওয়ার পর ১০ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি যুবক ইয়াসিনের। তাকে জীবিত অথবা মৃত ফেরত পেতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (১৭ মার্চ) সকালে নেত্রকোনার মদন উপজেলার নেত্রকোনা-মদন সড়কের বটতলা বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, নিখোঁজ ইয়াসিন মিয়ার মা সুলতানা আক্তার, বিএনপি নেতা আবু তাহের আজাদ, আলী উসমান, আলী আকবর,মানিক মিয়া, রতন জিহাদী, আব্দুল সালাম,পুতুল মিয়া প্রমূখ। বক্তারা বলেন, ‘ইয়াসিন কাইটাইল ইউনিয়নের ছাত্রদলের কর্মী। সে অটোরিকশা চালিয়ে পরিবার চালাতেন। গত শনিবার (৮ মার্চ) খালিয়াজুরী রসূলপুর ঘাটে যাত্রী নিয়ে গিয়েছিল। এসময় স্থানীয় লোকজন ও মাছ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৪৮ হাজার ৯৩৫ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার (১৫ মার্চ) উপজেলায় এই ক্যাম্পেইন পরিচালিত হয়, যেখানে মোট ৪৯ হাজার ৪৩০ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ক্যাম্পেইনের আওতায় উপজেলাজুড়ে ১৩টি ইউনিয়ন ও কেন্দুয়া পৌরসভার বিভিন্ন এলাকায় শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল সরবরাহ করা হয়। কেন্দুয়া উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক জানিয়েছেন, কান্দিউড়া ইউনিয়ন ও মাসকা ইউনিয়নের মাধ্যমে মোট ১৫টি স্থায়ী ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কেন্দ্রে এই ক্যাম্পেইন সফলভাবে পরিচালিত হয়েছে। প্রত্যেক কেন্দ্রেই শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এদিকে, যেসব শিশু…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাহবুবর রহমান চন্দনকে (৩২) জনসমক্ষে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত চন্দন বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মোটরসাইকেল চালক সমিতির সভাপতি ও বারহাট্টাবাজারের বাসিন্দা মো. শামছ উদ্দিনের ছেলে। সোমবার (১৭ মার্চ) বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গত রবিবার ইফতারির পরপর থানার কাছাকাছি এলাকায় এই ঘটনায় আব্দুল মোমেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বড়ি প্রামের মঞ্জু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ইফতার শেষে বারহট্টা পূর্ববাজারের মোটরসাইকেল স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎই তাকে বেশ কয়েকবার ছুরিকঘাত করা হয়। আহত চন্দন কৌশলে আত্রমণকারীকে ঝাপটে…
নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মাদরাসা ও স্কুল শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে দুইদিন ব্যাপি হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৭ মার্চ) সকাল থেকে নানা আয়োজনে শুরু হয় এ প্রতিযোগিতা। এ উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে, উপজেলার ৮৩টি মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দুইশত ছিষট্রি জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রথম দিন হামদ্ নাত ও আযান এবং পরের দিন থেকে শুরু হবে কুরআন তেলোয়াত প্রতিযোগিতা। দুর্গাপুর উপজেলা বিএনপি’র আয়োজনে ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়েছে। প্রথমবারের…