- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে জয়নাল মিয়া (৬৫) নামের এক পাহারাদারকে হত্যা করে একটি ফার্মের সাত গরু ডাকাতির মামলায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এর আগে গতকাল সোমবার দুর্গাপুর উপজেলার রামবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ীর দূর্গাশ্রম গ্রামের দোলন মিয়া দুলাল (২৮), শুকনাকুড়ি গ্রামের আ. মান্নান ওরফে মান্নান (৪২), রামবাড়ী গ্রামের ইউনিয়নয় যুবদলের সদস্য সচিব আ. আউয়াল ওরফে আবাল (৩২)। প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাত দোলন মিয়া দুলালকে আটক করা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হয়রানি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় ও জেলা ছাত্রদলের সহযোগিতায়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. জাকারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে তিনি বলেন, “ফ্যাসীবাদী শাসন ব্যবস্থার জাল এখনো পুরোপুরি শেষ হয়নি। আমরা চাই সব ধরনের অপরাধের বিচার। বিশেষ করে শিশু আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই।” তিনি আরও উল্লেখ করেন, বিএনপির সিনিয়র নেতা তারেক রহমান এই নির্যাতিত শিশুটির চিকিৎসার ব্যয়ভার…
নিজস্ব প্রতিবেদক: নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইন হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে কলেজ রোডে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা “আমার বোনের কান্না, আর না, আর না” এবং “আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই” স্লোগানে মুখরিত করে তুলেন পুরো এলাকা। মানববন্ধনটি পরিচালনা করেন ছাত্রদল কর্মী মোস্তাকিম শুভ। এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক সিহাব আহমেদ রাসেল, সদস্য সচিব মোকাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম-আহবায়ক এনামুল হকসহ অন্যান্য নেতারা। বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান এবং নারী নির্যাতনের…
নিজস্ব প্রতিবেদক: মাছ শিকারের জন্য বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের সাথে স্থানীয় লোকজনের সংঘর্ষের দুইদিন পর নেত্রকোনার খালিয়াজুরী উপজেলাধীন আসদপুরের আশাখালি ও নাওটানা দিয়ে বয়ে যাওয়া ধনু নদ থেকে ভাসমান অবস্থায় তিনজনেন মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। সোমবার (১০ মার্চ) পৌনে ৩টার দিকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে। মৃতদেহগুলোর পরিচয় হলো- নেত্রকো্নার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী এলাকার বজলুর রহমানের ছেলে হৃদয় মিয়া (৩০), আটপাড়ার স্বরমুসিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের রুস্তম আলীর ছেলে শহীদ মিয়া (৫৫) ও মদনের তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের কু্দ্দুছ মিয়ার ছেলে রোকন মিয়া (৫২)। গত শনিবার (৮ মার্চ) খালিয়াজুরী হাওড়ে ইজারাকৃত দুইটি জলমহালের…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় পাঁচশো পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রবিবার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে পৌরশহরের অজহর রোডস্থ উদীচী অফিসের সামনের রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত দুই মাদক কারবারি হলেন- নেত্রকোনা সদর উপজেলার মেদনি নোয়াপাড়া গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে শামীম (২৬)। আরেকজন সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার কলাগাঁও গ্রামের ডা. আব্দুল মান্নানের ছেলে রফিকুল ইসলাম (৩৮)। একই দিন রাত সোয়া ৭টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান। তিনি জানান, নেত্রকোনার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদের (পিপিএম) নির্দেশনায় মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ সাহেবের সার্বিক…
নিজস্ব প্রতিবেদক: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নেত্রকোনা জেলায় এইচবিবি হেরিং বোন প্রকল্পের ঠেন্ডারে জালিয়াতির অভিযোগ তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। ২০২৪-২০২৫ অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নেত্রকোনা জেলার ১০ উপজেলায় ১৩ টি প্যাকেজে “গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে এইচবিবি (হেরিং বোন বোন্ড) প্রকল্পে মোট নয় কোটি ৩৯ লাখ দুই হাজার টাকার দরপত্র আহবান করা হয়। দরপত্রে নেত্রকোনা জেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয়ের ষ্টাফদের যোগসাজশে ড্রপিংকৃত সিডিউল চুরি, টেন্ডারে সিন্ডিকেট, জালিয়াতিসহ অনিয়ম-দূর্নীতির অভিযোগে ২১-০১-২৫ ইং তারিখে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরের তিন বছরের শিশু আব্দুল্লাহর জন্ম থেকেই ছিল হার্টের জটিল সমস্যা। শারীরিক অসুস্থতায় স্বাভাবিক চলাফেরা ও খাওয়া-দাওয়া করতে পারত না সে। সম্প্রতি হার্টের সফল অপারেশনের মাধ্যমে নতুন জীবন পেয়েছে ছোট্ট আব্দুল্লাহ। শিশুটির বাবা দিনমজুর খোকন মিয়া ও মা মাজেদা খাতুন সন্তানকে নিয়ে ছিলেন চরম দুশ্চিন্তায়। চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। ঠিক এমন সময়ে তারা খবর পান, পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুরে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অসহায় মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প করছেন। সেখানে গিয়ে চিকিৎসার আর্থিক সংকটের কথা জানালে ব্যারিস্টার কায়সার কামাল শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন। এরপর গত ১৭ ফেব্রুয়ারি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা বাজার সংলগ্ন সরকারি সেতুর পানি প্রবাহের পথ দখল করে স্থায়ী ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে করে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই কতিপয় ব্যক্তি সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছে। কিন্তু প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে দখলদার কাজ চালিয়ে যাচ্ছে। এই দখল এতটাই বিপজ্জনক যে, বর্ষারকালে প্রবল স্রোতে সেতুটির ক্ষতি হওয়ার পাশাপাশি বাজার ও আশপাশের ঘরবাড়ি ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়তে পারে। স্থানীয় ব্যবসায়ী বলেন, “আমরা প্রতিবছর বর্ষার সময় পানি বাড়লে বিপাকে পড়ি। এবার যদি এই দখলদারি না সরানো হয়, তাহলে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে মাছ শিকারী ও স্থানীয়দের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত অর্ধশতাধিত লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় শতাধিক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থল থেকে ৪০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) সকালের দিকে উপজেলার রসূলপুর গ্রামের পাশে ধনু নদীর ফেরিঘাটে এমন ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী ও মদন উপজেলার বিভিন্ন ইাজারাকৃত জলমহালের মাছ লুটপাট করার মহাৎসব চালিয়েছে এক শ্রেনির লোকজন। পূর্ব ঘোষনা অনুযায়ী প্রতিদিনিই ময়মনসিংহের নান্দাইন, গৌরিপুর, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জের তাড়াইল, নেত্রকোনা সদর, আটপাড়া, কেন্দুয়া, মদন ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে মাদক ও চোরাচালান নিয়ে অভিযান চলাকালিন সময়ে মো. মোস্তফা (৩৫) নামে এক মাদক সেবনকারীকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৮ মার্চ) দুপুরে কানিয়াইল আবাসন প্রকল্প থেকে তাকে আটক করা হয়। মোস্তফা উপজেলার ধানশিরা এলাকার মতিউর রহমানের ছেলে। সেনাবাহিনী সুত্রে জানা গেছে, কানিয়াইল এলাকায় মাদক সেবন ও কেনাবেচা হচ্ছে গোয়েন্দা মাঠকর্মীদের এমন গোপন সংবাদের ভিত্তিতে, সেনা ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার এর নেতৃত্বে বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় একজনকে আটক করা হয়। সেনাবাহিনীর অভিযান টের পেয়ে অন্যরা তাৎক্ষনিক ওই এলাকা থেকে সটকে পরে। পরবর্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের…
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কেন্দুয়া উপজেলায় “নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন এবং নারী ও কন্যার উন্নয়ন” শীর্ষক একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলায় হলরুমে এ আলোচনা সভা আয়োজন করা হয়। এর আগে একটি র্যালি কেন্দুয়া বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড কেন্দুয়া মাহমুদুল হাসান , ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এবং কেন্দুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই…
নিজস্ব প্রতিবেদক: ‘‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন ইসলাম মীম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ওয়াইডব্লিউসি এর সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, নারী উদ্দ্যেক্তা শেফালী হাজং প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা থানার উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) সাহেব আলী পাঠান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত ও উপজেলা বিএনপির আহবায়ক এমএ খায়ের। থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস ছালাম কেরণ, রংছাতি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল, লেংঙরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ দিবসটি পালিত হয়। শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় ইউএনও এর কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে , মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন ইসলাম মীম এর পরিচালনায় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান কলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম,…
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মার্চ) বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে, কলমাকান্দা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হয়েছেন চার জন। তারা হলেন, উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের শাফায়েত মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (১৫), কৈলাটী ইউনিয়নের শ্যামপুর কৈলাটী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. আহাদুল (১৬), কলমাকান্দা সদর ইউনিয়নের বটতলা গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৫) ও রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মেহেদী হাসান।…
কে. এম. সাখাওয়াত হোসেন: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। তবে, মদ জব্দ করতে পারলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। শুক্রবার (৭ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ মাধুপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। মাদকবিরোধী এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৮২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মদ জব্দ করতে পারলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়ন। শুক্রবার (৭ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। মাদকবিরোধী এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮০ হতে…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কলমাকান্দায় বোরো চাষে বিদ্যুতের সেচসংযোগ পেতে কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতি ও সেচ কমিটির নিকট প্রায় দেড় বছর ধরে ঘুরাঘুরি করছেন কৃষক মো. হুজায়েল মুন্সী। বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি তাকে দিচ্ছে না বিদ্যুতের সেচসংযোগ। এতে করে এ বছর উপজেলার খারনৈ ইউনিয়নের বিশ্বনাথপুর বৈঠাখালী গ্রামের মাঠে পানির অভাবে প্রায় দশ একর কৃষিজমি পতিত রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। স্থানীয় বাসিন্দা ও কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, বিশ্বনাথপুর গ্রামের কৃষক মো. হুজায়েল মুন্সী ২০২৩ সালে সেচ লাইসেন্স প্রাপ্ত হন (লাইসেন্স নং-১৭৬)। এরপর তিনি বিদ্যুৎ সংযোগের জন্য কলমাকান্দা পল্লী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মোবাইল ব্যাংকিং (রকেট) এর ১৭ লাখ টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (৫ মার্চ) রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া। অভিযুক্ত ওই ব্যক্তির নাম সিহাব উদ্দিন। সে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফারাংপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। থানায় অভিযোগ দায়ের করেছেন ডাচ-বাংলার মোবাইল ব্যাংকিং সেবা রকেট এর ডিস্ট্রিবিউটর ও পৌর শহরের কথা টেলিকমের স্বত্বাধিকারী মো. মোক্তার হোসেন শামীম। অভিযোগ সূত্রে জানা যায়, সিহাব ওই প্রতিষ্ঠানের একজন বিশ্বস্ত কর্মচারী হওয়ায় রকেট ব্যবসার সকল দিক পরিচালনা করতেন তিনি। ব্যবসার মূল সিমকার্ডে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কৃষি খামারের কেয়ারটেকারকে হত্যা করে সাতটি গরু ডাকাতি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার (৫ মার্চ) দিনগত রাতে উপজেলার শুকনাকুড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত জয়নাল উদ্দিন (৬৫) দুর্গাপুরের কাকৈড়গড়া ইউনিয়নের পুকুরিয়া এলাকার বাসিন্দা। তিনি কৃষি খামারে গত আড়াই মাস যাবত কাজ করে আসছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতের কোন এক সময় একদল দুর্বৃত্ত ওই খামারে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় তারা কেয়ারটেকার জয়নাল উদ্দিনকে হত্যা করে ও খামারের সাটি গরু লুট করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা বরকত খান বলেন, বদলী কেয়ারটেকার হেলাল উদ্দিন সকালে খামারে এসে নিত্যদিনের কার্যক্রম দেখতে না পেয়ে…