- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
Author: K.M. Shakawat Hosen
কে. এম. সাখাওয়াত হোসেন: কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও দ্রব্যমুল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদী প্রভাবে ক্ষতিগ্রস্থ প্রান্তিক পর্যায়ে নারী দল সদস্যদের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম শুরু করার লক্ষ্যে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিস) পরিচালিত অ্যাডভান্সিং ইকুয়্যালিটি অব উইমেন অ্যান্ড মারজিনালাইজড্ পিপল (আওয়াম) প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে ২০জন নারীদল সদস্যকে আয় বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে অংশীদারিত্বের ভিত্তিতে নারী সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। নেত্রকোনা পৌরশহরের পূর্বকাটলী এলাকার কেন্দ্র অফিসে প্রশিক্ষণের উদ্বোধন এবং নারী সদস্যদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রৌফ সরকার।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় খামারের পাহারাদারকে হত্যা করে সাত গরু লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন- শ্রী কৃষ্ণ দাস (৪২), মো. মিন্টু মিয়া (৩২), মো. হুকুম আলী (৫৭), ফজলু মিয়া (৪৫), মো. ইউনুস আলী (৪৫)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুরিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সোমবার (২৪ মার্চ) নেত্রকোনা জেলা পুলিশ সপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ এতথ্য জানান। এর আগে.গত রবিবার আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদেরকে গাজীপুর মহানগরে বিভিন্ন থানা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান আবুনি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম রেনু মাষ্টারের বিরুদ্ধে ভিজিএফের বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তাদের কারসাজিতে ইউনিয়নের এক ও দুই নম্বর ব্লকের ছয়টি ওয়ার্ডের গ্রামের মানুষ চাল পায়নি। গতকাল রবিবার ওই ব্লকের অনেক গ্রামের মানুষ আশার করে চাল নিতে গিয়ে খালি হাতে ফিরেছেন। এতে অনেকের মধ্যে ক্ষোভ দেখা গেছে। চাল বিতরনে স্বজনপ্রীতির অভিযোগ তুলেন মৌগাতি গ্রামের রাহেলা খাতুন (৭৫), শরীফ মিয়া (২৭), হাফিজ মিয়া (৩৫), জায়েদা (৪৫), জুয়েল (৩৫) ও মাসুদ মিয়া (৩৫), তেলিগাতী গ্রামের শাহানা খাতুন (৬৫), হলুদাটি গ্রামের কুসুমা (৬০),…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কুতুবপুর পালের ঘাট মোড়ে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৩২) নামে এক পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (২৪ মার্চ) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি ইটভাটার শ্রমিক। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোশারফ হোসেন মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ছাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। নিহতের চাচা মো. আব্দুর রহমান সূত্রে জানান, মোশারফ স্থানীয় একটি…
নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের উপর ইসরায়েল ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ মার্চ) দুপুরে এই বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত মজলিস। মিছিলটি উপজেলার সাউদপাড়া এলাকা থেকে শুরু হয় এবং বাসস্ট্যান্ড হয়ে সাজিউড়া মোড় ঘুরে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বিক্ষোভকারীরা। খেলাফত মজলিসের কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি শফিকুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন আবু রায়হানসহ উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ খেলাফত মজলিস বিভিন্ন সময় দেশের রাজনৈতিক ও সামাজিক বিষয়ে তাদের অবস্থান…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দা আঞ্চলিক মহাসড়কের পৌরশহরের বুরুঙ্গা এলাকার সেতুটি জোড়াতালি দিয়ে চলছে। উপায় না থাকায় সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে লোকজন। তবে বর্তমানে অবস্থা এতটাই খারাপ যে দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটতে পারে। রবিবার (২৩ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বুরুঙ্গা এলাকার সেতুটি মানুষের কাছে ভাঙা ব্রিজ নামেও পরিচিত এখন, সেতুটির মাঝখানের ভাঙা অংশে বসানো স্টিলের পাটাতনের অনেক জায়গাই ভাঙ্গা। ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় যানবাহন। কেউবা যানবাহন থেকে নেমে ঠেলে পার করছে। সেতুর দুই পাশের রেলিং গুলোও প্রায়ই ভেঙে গেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটির এ অবস্থা থাকলেও শুধু নাম…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালামকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার একই ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত নওয়াব আলী মেম্বারের ছেলে। রবিবার (২৩ মার্চ) দুপুরের দিকে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। এরআগে গত শনিবার দিনগত রাতে আবুল কালামের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম জানান, পূর্বধলা থানায় গত ১২ ডিসেম্বরে একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জড়িত সন্দেহে আবুল কালামকে সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। আজ (রবিবার) দুপুরের দিকে তাকে জেলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামে প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে প্রেমিকার বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। প্রেমিকের ক্রমাগত হুমকির পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মৃত ফজলে এলাহীর পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, তার দুই ছেলে আরিফুজ্জামান ও সোহেল রানা এবং এক মেয়ে রয়েছে। বড় ছেলে আরিফুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। ছোট ছেলে ময়মনসিংহ শহরে পড়াশোনা করছে। তাদের বাবার মৃত্যুর পর, দুই ভাই বোনের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পরিবারটি একের পর এক উড়ো চিঠির মাধ্যমে হুমকি পেতে থাকে। চিঠিতে লেখা হয়, বোনের বিয়ে যদি…
কে. এম. সাখাওয়াত হোসেন: ২০২৪ এর জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত উগ্রবাদী আওয়ামীলীগকে নিষিদ্ধে দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (২২ মার্চ) বেলা ১২টায় নেত্রকোনা পৌরশহরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘নেত্রকোণার সর্বস্তরের ছাত্র জনতা’র ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করে গণহত্যার দায়ে শেখ হাসিনার দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়। নেত্রকোনার সর্বস্তরের ছাত্র জনতার এই কর্মসূচীতে একাত্মতা পোষন করে বিক্ষোভে অংশ নেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারি মহাসচিব গাজী মুহাম্মদ আব্দুল রহীম রুহী, জাতীয় নাগরিক কমিটির সংগঠক প্রকৌশলী মো. শেখ জামাল আবির, রফিকুল ইসলাম শুভ, আব্দুল গাফ্ফার, রুবি, শেখ অনন্যা, ফায়জা, সাজিদ, মমিনুল, শান্ত, মিনহাজ উদ্দিন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটি বাজারের ৬২ বছর বয়সী তরকারি ব্যবসায়ী তারা মিয়া গত শুক্রবার রাতে নৃশংসভাবে খুন হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তারা মিয়ার বাড়ি গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামে বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাশাটি বাজারে পেয়াজ-রসুন বিক্রির ব্যবসা করতেন। প্রতিদিনের মতো বাজার শেষে তিনি রাত ৯টা থেকে ১০টার মধ্যে সাইকেলযোগে বাড়ি ফিরতেন। তবে ঘটনার দিন তিনি সাইকেল নিয়ে যাননি এবং ধারণা করা হচ্ছে, তিনি হেঁটেই বাড়ি ফিরছিলেন। ফেরার পথে কাটাহুসিয়া গ্রামের চৌপার পুল এলাকায় তার উপর হামলা চালানো হয় এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে তার ক্ষতবিক্ষত মরদেহ সাতারখালী খালের কাঁদায় পড়ে থাকতে দেখা যায়।…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে নেত্রকোনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বেলা ১২টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সমানের সড়কে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে ও নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খন্দকার অলি উল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা রোভারের কমিশনার অধ্যাপক রফিকুল্লাহ হক চৌধুরী কামাল, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক ও জিপি অ্যাড. মাহফুজুল হক, অধ্যক্ষ আনোয়ার হাসান, অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা প্রেস ক্লাবের সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী, কবি এনামূল হক পলাশ, গণধিকার…
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ধর্ষণ-নিপীড়নের বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ। শনিবার (২২ মার্চ) দুপুরে প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। মিছিলপুর্ব আলোচনা সভায়, ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান, উপজেলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইলিয়াছ হাওলাদারকে (৬০) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেফতারকৃত মো. ইলিয়াছ হাওলাদার দুর্গাপুর থানায় দায়ের করা মামলার আসামি বলে জানায় পুলিশ। শনিবার (২২ মার্চ) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে ইলিয়াছ হাওলাদারকে গত শুক্রবার ভোর রাতে পৌর শহরের ডাকুমারা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, রাজনৈতিক মামলায় ইলিয়াছ হাওলাদারকে তার বাসা থেকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় পৃথক পৃথক স্থান থেকে ১২ ঘন্টার ব্যবধানের দুজন বৃদ্ধ ও বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহ দুজনের দেহে আঘাত ও রক্তের চিহ্ন পাওয়া যাওয়ার তথ্য স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। শনিবার (২২ মার্চ) সকালে কেন্দুয়া উপজেলার সাঁতারখালি খাল পাড় থেকে তারা মিয়া (৬৯) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়। আগেরদিন ইফতারের পরে নেত্রকোণা পৌরশহরের আরামবাগ এলাকায় নিজ বাসা থেকে মাজেদা বেগম (৬৩) নামে আরেকজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তারা মিয়া কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাঁশাটি বাজারে কাঁচামালের ব্যবসা করেতেন। গত শুক্রবার বিকালে মালামাল নিয়ে বিক্রির উদ্দেশ্যে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘‘সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকার’’ বৃহস্পতিবার দিনব্যাপী পৌর শহরের প্রেসক্লাব চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে মাওলানা মাসুদুর রহমান ফকির এর সঞ্চালনায়, সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবীর। অন্যদের মাঝে আলেচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, মাওলানা ওয়ালী উল্লাহ্, হাফেজ আব্দুল কাদির, মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ আবুল কালাম, হাফেজ আজিজুল ইসলাম প্রমুখ।…
নিজস্ব প্রতিবেদক: ‘‘অন্তর মম বিকশিত করো অন্তর তর হে, নির্মল করো উজ্জ্বল করো, সুন্দর করো হে এ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড়ে অবস্থিত মানবকল্যানকামী অনাথালয় থেকে প্রতি বছরের ন্যায় এবারও অনাথবন্ধু সম্মাননা দেয়া হয়েছে। তিনদিন ব্যাপি বিশ্ববান্ধব কবি সম্মেলন ও সনাতন ধর্মীয় মহা-সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে গুনীজনদের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার কবি সাজ্জাদ খান এর সভাপতিত্বে কবি বিদ্যুৎ সরকার ও কবি দুনিয়া মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপি‘র যুগ্ন-আহবায়ক নুরুল আমীন তালুকদার, মানবকল্যানকামী অনাথালয়ের সভাপতি…
নিজস্ব প্রতিবেদক: যুদ্ধবিরতি অগ্রাহ্য করে ফিলিস্তিনের ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর মার্কিন-ইসরায়েল সাম্রাজ্যবাদী শক্তির নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখা। শুক্রবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় জামিউল উলুম মাদরাসা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে মোড়ে মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি নুরে আলম, মাওলানা উসমান গণি, মাওলানা এনায়েত উল্লাহ্ খান, মুফতি রেজাউল করিম, আলী উসমান, হাবিবুর রহমান, আনিসুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ব মানবাধিকার নিয়ে অনেকেই কথা বলে, কিন্তু যখনই ফিলিস্তিনের উপর হামলা হয়, তখন সবাই নিশ্চুপ থাকে। যুদ্ধ…
কে. এম. সাখাওয়াত হোসেন: বেআইনি জনতাবদ্ধে হত্যা করার উদ্দেশ্যে মারপিট করতঃ গুরুতর জখমসহ চুরি, চাঁদা দাবি আদায় ও ভীতি প্রদর্শনের অপরাধে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব পদ থেকে সদ্য বহিস্কৃত সেই মো. ফয়সাল আহমেদ খোকনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী মো. জসীম উদ্দীন নিজে বাদী হয়ে ফয়সাল আহমেদ খোকনকে প্রধান আসামিসহ ১০ জনের নাম উল্লেখ এবং আরো ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামিদের বিরুদ্ধে একাধিকবার চাঁদা দাবি ও আহত করার কথা উল্লেখ রয়েছে। বর্তমানে মামলার বাদী ঢাকায় চিকিৎসাধীন। অন্যান্য এজাহারনামীয় আসামিরা হলেন- যুবদল নেতা মো. হুমায়ুন (৪০), যুবদল নেতা মো. নুরুজ্জামান (৩৯), ছাত্রদল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো পাঁচ দিনব্যাপী হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা। ইসলামী সংস্কৃতির বিকাশ ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে এই প্রতিযোগিতাকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা। উপজেলার ৬০টি মাদরাসার ১৩৩ জন প্রতিযোগী এই আয়োজনে অংশ নেন। প্রতিযোগিতাকে পাঁচটি গ্রুপে বিভক্ত করা হয়। সেরা ১৫ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপজেলা বিএনপি’র আয়োজনে এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ধর্মীয় শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালের দিকে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। আটককৃত পিতা-পুত্রকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। আটককৃতরা হলেন মো. দুর্জয় বেগ (১৭) ও তার পিতা মো. রোকন বেগ (৪৫)। ভুক্তভোগীর পিতার স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে শ্লীলতাহানির ঘটনা ঘটলে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তাৎক্ষণিক…