Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় সুদের টাকা পরিশোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী হলেন- কেন্দুয়ার নওপাড়া ইউনিয়নে নওপাড়া (নদীরপাড়) গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. ইনছান মিয়া (৪৮)। আর অভিযোগে অভিযুক্তরা হলেন- উপজেলার তারাকান্দা (নদীপুর) গ্রামের ফুল মিয়ার ছেলে মামুন (২৫) এবং তার বাবা ফুল মিয়া (৫৫) ও মা তারা বানু (৫০)। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদের সাথে কথা হলে তিনি অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা জানান। অভিযোগে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় ভাষাসৈনিক এসকে চৌধুরী শিক্ষা মেধাবৃত্তি পেয়েছে ৩০ জন শিক্ষার্থী। এস. কে. চৌধুরী ফ্রিডম ফোরামের উদ্যোগে এই বৃত্তি দেয়া হয়। শনিবার (২০ ডিসেম্বর) সকালে নেত্রকোনা পৌরশহরের মোক্তারপাড়ায় দি ক্যাডেট কোচিং সেন্টারে নেত্রকোনা শাখার মিলনায়তন কক্ষে এই শিক্ষার্থীদের হাতে শিক্ষা মেধাবৃত্তির টাকা ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এস. কে. চৌধুরী ফ্রিডম ফোরামের প্রতিষ্ঠাতা মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। সভায় মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধই ভবিষ্যৎ সাফল্যের মূল…

Read More

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যুদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় তার পরিবারের সবারের সকলের নেক হায়াত ও সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় নেত্রকোনা জেলা জামায়াতের কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এবং সঞ্চালনায় ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মো. বদরুল আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. ইউসুফ, জেলা তারবিয়াহ বিভাগের টিম সদস্য মো. আতাউর রহমান, সাংবাদিক আবুল কালাম,…

Read More

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার দোষীদের দ্রুত বিচার এবং ভারতের আধিপত্যের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ যোহর পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ‘পূর্বধলার সর্বস্তরের বিপ্লবী জনতা’র ব্যানারে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাছারী মাদ্রাসার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, শরীফ উসমান হাদি ছিলেন নির্যাতিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তাঁর হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তিকে নয়, বরং প্রতিবাদের চেতনাকেই হত্যার শামিল। তারা অবিলম্বে হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। মিছিলে এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেয় ‘আমি…

Read More

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং বিভিন্ন সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব মোড়ে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালেক সিংহ। সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুব ইউনিয়নের সভাপতি রমজান আলী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি জহির রায়হান, উদীচী উপজেলা কমিটির সভাপতি শামছুল আলম খান।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে পড়ে নিহত শিশু আরফান (৩) এর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা ও সান্ত্বনা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ইউএনও মাসুদুর রহমান নিহত আরফানের বাড়িতে যান। এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এই অপূরণীয় ক্ষতিতে ধৈর্য ধারণের আহবান জানান। শিশু আরফানের আকস্মিক মৃত্যুতে পরিবার যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, তা গভীরভাবে অনুধাবন করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরে ইউএনও মাসুদুর রহমান নিহত শিশুর কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। দোয়া…

Read More

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের স্বপক্ষে শক্তির ব্যানারে কলমাকান্দা উপজেলায় আট দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ আছর আনুমানিক বিকেল পৌনে ৫টায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশের সূচনা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল হক ও উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা, জুলাই আন্দোলনের শহীদ শরীফ ও ওসমান হাদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং চলমান আন্দোলনের পক্ষে…

Read More

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে ইসলামী সমমনা আট দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পুর্ব আলোচনা সভায় পৌরশহরের কাচারী মাদরাসার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা হাবিবুর রহমান, রুহুল আমীন সিরাজী, মঞ্জুরুল হক, আব্দুল হক, মুফতি হুমায়ুন কবির সহ আট দলীয় উপজেলা ও পৌরশাখার নেতাকর্মীবৃন্দ। বক্তরা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকান্ড জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। অথচ আজও বিচার প্রক্রিয়ায় গড়িমসি ও দায়ীদের রক্ষার অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে দোষীদের গ্রেফতার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি-০৪০২ এর আয়োজনে ২৭৩জন শিশুদের নিয়ে প্রাক-বড়দিন পালিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে পুর্ব উৎরাইল কম্প্যাশন মিলনায়তনে স্থানীয় গন্যমান্যদের অংশগ্রহনে এ কর্মসুচী পালিত হয়। অনুষ্ঠানে প্রাক বড়দিনের আলোচনা সভা, দেশের কল্যানে প্রার্থনা, বড় দিনের উপহার বিতরণ, কেক কাটা এবং শিশুদের সাংস্কৃতিক পরিবেশনায় পুরো কম্প্যাশন এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। আলোচনায় এলসিসি কমিটির সভাপতি রেভা স্টিফেন আশিষ রেমার সভাপতিত্বে শিক্ষক প্রতিমা ম্রং এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক অনিন্দ্য ঘাগ্রা। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। অন্যদের মধ্যে…

Read More

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান বিন হাদীর হত্যার বিচার এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ইসলামী ছাত্র ও যুব আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করে। এতে প্রায় ৫০-৬০ জন নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি কেন্দুয়া সরকারি জয়হরী স্প্রাই উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনীত প্রার্থী এবং কেন্দুয়া…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নওপাড়া ইউনিয়নের কাউরাট শিমুলাটিয়া ব্যাপারীপাড়া এলাকায় অবৈধভাবে ষাঁড়ের লড়াই ও জুয়া আয়োজনের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে একটি ষাঁড় জব্দ করেছে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) কেন্দুয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল বৃহস্পতিবার ভোরে কাউরাট এলাকায় অবৈধ ষাঁড়ের লড়াই ও জুয়া অনুষ্ঠিত হওয়ার খবর পায় কেন্দুয়া থানা পুলিশ। তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়ার পর বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুমন মিয়া (৪২) নামে এক ব্যক্তির নিজ বাড়ি থেকে অবৈধ ষাঁড়ের লড়াইয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে পড়ে আরফান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের হাফানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরফান একই গ্রামের মাসুদ রানা ও লিপি আক্তার দম্পতির একমাত্র সন্তান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আরফান নিজ বাড়িতে খেলাধুলা করতেছিল। এ সময় তার মা লিপি আক্তার রান্নার কাজে বাড়ির ব্যস্ত ছিলেন। খেলার কোন এক সময়ে শিশুটি বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থিত গুমাই নদীতে পড়ে যায়। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে আরফানের মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে গুমাই নদীর পানিতে শিশুটিকে পড়ে থাকতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর মহল্লা কমিটি গঠন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জয়নগর কালিবাড়ী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, নেত্রকোনা পৌর শাখা। সভাপতিত্ব করেন নেত্রকোনা পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি খাজা মোশাররফ হোসেন জাহাঙ্গীর।অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.আরিফা জেসমিন নাহিন, পৌর বিএনপ’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো.কামরুল হক, জেলা তাঁতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহম্মেদ লেলিন, জেলা…

Read More

নিজস্ব প্রতিবেদক: ওসমান হাদীর মৃত্যুর খবরে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনা পৌরশহরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে বক্তারা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় রাস্তায় যানবাহন আটকে থাকে দীর্ঘ সময়। মিছিল শেষে ওসমান হাদীর মাগফিরাত কামনায় দোয়া পড়া হয়। এতে উপস্থিত ছিলেন, আব্দুর রহিম, আকন্দ সোহরাব উদ্দিন, মাহবুব আলম, প্রীতম সোহাগসহ নেত্রকোনার সর্বস্তরের সাধারণ জনতা। কবি এনামূল হক পলাশ বলেন, “সিরাজ সিকদারকে ক্রসফায়ারে দিয়েও তাকে ইতিহাস থেকে অপ্রাসঙ্গিক করা যায়নি। ওসমান হাদীকে গুলি করে আধিপত্যবাদের বিজয় অসম্ভব। ওসমান…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: র‌্যাব-১৪ (সিপিসি-৩) এর অভিযানে ৩৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুজন মাদক কারবারি আটক হয়েছে। আটক দুই মাদক কারবারি হলেন- মো. আনোয়ার (৩৮) ও মো. ইমরান আলী (২২)। এছাড়াও গাঁজা পরিবহনের ব্যবহৃত পিকআপ এবং মাদক কারবারিদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৮০ হাজার টাকা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান র‌্যাবের মিডিয়া অফিসার। গতকাল ১৮ ডিসেম্বর রান অনুমান সাড়ে ৭টার দিতে গোপন সংবাদে ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ দলটি টাঙ্গাইলের…

Read More

কে. এম. সাখাওয়াত হো‌সেন: চুয়া‌ল্লিশ কেজি মাদকদ্রব‌্য গাঁজাসহ এক মাদক কারবা‌রি‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব-১৪ (সি‌পি‌সি-২)। তার কা‌ছে থাকা এক‌টি মোবাইল ও নগদ দুই হাজার তিন‌শো নব্বই টাকা এবং মাদক প‌রিবহনে ব‌্যবহৃত পিকআপ জব্দ ক‌রে‌ছে র‌্যাব। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য আট লক্ষ ৮০ হাজার টাকা। আটককৃত মাদক কারবা‌রি হ‌লেন- হ‌বিগঞ্জ জেলার মাদবপুর উপ‌জেলার বা‌সিন্দা মো. নবী হো‌সেন (২৮)। বৃহস্প‌তিবার (১৮ ডিসেম্বর) বেলা পৌ‌নে ১টার‌ দি‌কে প্রেরিত‌ প্রেস বিজ্ঞ‌প্তি‌তে র‌্যাব-১৪ এর অ‌ধিনায়‌কের প‌ক্ষে এসব তথ‌্য জানান র‌্যা‌বের মি‌ডিয়া অ‌ফিসার। এরআগে গত ১৭ ডি‌সেম্বর দিনগত রাত ১১টার‌ দি‌কে র‌্যা‌বের এক‌টি আভিযা‌নিক দল গোপন সংব‌া‌দের ভি‌ত্তি‌তে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন লক্ষীপুর এলাকায়…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপ‌জেলা কলমাকান্দার সীমান্ত এলাকা থে‌কে মা‌লিক‌বিহীন ২৮ বোতল বি‌দেশী মদ জব্দ ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি)। জব্দকৃত ‘আইস ভদকা’ ব্র্যান্ডে ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগস্ট মাসের বরাদ্দকৃত ২৮০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ তদন্তে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) পাঁচ সদস্যের একটি অনুসন্ধানী দল কেন্দুয়ায় এসে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন। দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচি সংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাই করা হয়। তদন্তের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র দুদক কর্মকর্তারা জব্দ করে নিয়ে যান। জানা গেছে, চলতি বছরের আগস্ট মাসে কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নের নয় হাজার ৩৯৯ জন হতদরিদ্র সুবিধাভোগীর মধ্যে ১৫ টাকা কেজি দরে চাল…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের আদর্শ বিদ্যাপিঠ দি চাইল্ড লার্নিং হোমস এর বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্কুল মিলনায়তন চত্ত¡রে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ পুর্ব আলোচনা সভায়, স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাইদুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান শিক্ষক মাসুম বিল্লাহর এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আসগর, দেবী চক্রবর্ত্তী প্রমুখ। এবার এই স্কুল থেকে বার্ষিক মুল্যায়ন পরীক্ষায় ১৫১জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গঠন এবং শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহব্বান জানিয়ে বিজয় দিবস উপলক্ষে বিশাল জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদমিনার থেকে সিপিবি উপজেলা কমিটির উদ্দ্যেগে এ সভা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের অংশগ্রহনে অনুষ্ঠিত জনসভা শেষে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি গণমিছিল বের করা হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক, জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নলিনি কান্ত সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ…

Read More