Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ভূঁইয়াহাটি গ্রামে “কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুবদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ” কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষণের ভূমিকা পালন করেন সহযোগি সমন্বয়কারী শংকর ম্রং। মঙ্গলবার (১৮ নভেম্বর) এ কর্মশালায় গোবিন্দশ্রী ইনউনিয়ন ও মদন ইউনিয়নের কুলিয়াটি, উচিতপুর, পশ্চিশপাড়া, বারঘরিয়া, ভূইঁয়াহাটি, খালাসিপাড়া গ্রামের ২০জন যুবক ও কিশোরী অংশগ্রহন করে। কৃষানি মিনারা আকতারকে সভাপ্রধান করে কর্মশালার কাজ শুরু হয়। কর্মশালায় আলোচনা ও দলীয় কাজের মাধ্যমে যুবরা যে সমস্যগুলো তুলে ধরেন তা হলো- আগাম বন্যা,ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে ফসলের ক্ষতি, স্থানীয় বীজের অভাব, বর্ষাকালে সবজীর জন্য বাজার নির্ভরশীল, গোচারণ ভূমি নেই, ঘনকুয়াশায় ফসলের ক্ষতি,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভার ডাকবাংলো রোড এলাকায় ড্রাগ লাইসেন্স ব্যতীত ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ মজুদ–বিক্রি এবং রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে চারটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি ) নাঈম উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত ওই মোবাইল কোর্টে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩–এর বিভিন্ন ধারায় চার প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ঔষধ তত্ত্বাবধায়ক খন্দকার হাফসা নাজনীন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ফোর্স উপস্থিত ছিল। ফার্মেসিগুলোর বিরুদ্ধে বৈধ ড্রাগ লাইসেন্স ছাড়া…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ২০২৫–২০২৮ মেয়াদের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়। বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছ উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষকদের দক্ষতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের মাধ্যমেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। শিক্ষক সমিতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মাহমুদুর রহমান ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আফতাব উদ্দিন,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষককে সহকারি অধ্যাপক পদে পদোন্নতিসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেছেন নেত্রকোনা সরকারি কলেজের প্রভাষকরা। তাদের এ কর্মসূচির সাথে একাত্মতা পোষন করেন একই কলেজের জৈষ্ঠ্য শিক্ষকবৃন্দসহ শিক্ষক সমাজের নেতৃবৃন্দ। শিক্ষকদের দাবি, বিগত ১৩ বছর যাবৎ ৩২ থেকে ৩৭তম ব্যাচের যোগ্য প্রভাষকরা সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পাচ্ছেন না। এতে করে অন্য ক্যাডারদের সাথে শিক্ষা ক্যাডারদের চরম বৈষম্য দেখা দিয়েছে। দাবি না মানা পর্যন্ত ক্লাসে ফিরে যাবেন না আন্দোলনরত প্রভাষকরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে ‌‌‌’No Promotion No Work’ এই প্রতিপাদ্যে কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা দুর্গাপুরে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্মশান ঘাটে মৃতদেহ রাখার জন্য একটি স্থায়ী ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার এ উদ্যোগটি নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। গতকয়েকদিন আগে স্থানীয় সনাতনধম্মালম্বীদের সাথে মন্দিরপ্রাঙ্গণে মতবিনিময়কালে একজন ভদ্র মহিলা বিষয়টি নিয়ে কায়সার কামাল কে জানান। ওই এলাকায় বর্ষাকালে শ্মশান ঘাটে মৃতদেহ রাখার কোন ঘর না থাকায়, পরিবারের সদস্যদের কঠিন পরিস্থিতির মুখোমুখি পরতে হয়। বিষয়টি ব্যারিস্টার কায়সার কামালের নজরে আসতেই তিনি তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণের ঘোষণা দেন। এলাকাবাসীর মতে, এই উদ্যোগ শুধু একটি অবকাঠামো নির্মাণ নয়, এটি জাতি-ধর্ম…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচে জাতীয় দলের ফুটবলার আরিফ হোসেন ও তাঁর সহোদর রবিনের ওপর হামলার প্রতিবাদে কেন্দুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন হয়। এতে ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক সংগঠনের নেতা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হাসান ভুইয়া, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দীন খোকন, কেন্দুয়া উপজেলা ফুটবল টিমের কর্মকর্তা তাপস এবং মানবাধিকার কর্মী হলি খান। বক্তারা বলেন, জেলা পর্যায়ের মর্যাদাপূর্ণ ফাইনাল খেলায় মাঠে ঢুকে খেলোয়াড়দের ওপর…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৪ বোতল এমসি ডুয়েলস ও এক বোতল আইস ভদকা ব্র্যান্ডের ভারতীয় মদ। এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।  এই…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গত বছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত ভারতে পলায়নকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাট্রইব্যুনাল। এ রায়ে উল্লাস ও মিষ্টি বিতরন করেছে নেত্রকোনার জুলাই যোদ্ধারা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা পৌরশহরে মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন জুলাই চত্ত্বরে মিষ্টি বিতরন করেন জুলাই যোদ্ধারা। এসময় গত বছরের জুলাই-আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১তম সমন্বয়কারী ও জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ বলেন, “এই রায়ের মাধ্যমে দেশে নজির স্থাপিত হয়েছে। যেই ব্যক্তি বা যে রাষ্ট্র প্রধান বা যেই সরকার প্রধান দেশের মধ্যে গণহত্যা করবে- তার মাথায় রাখতে হবে, দেশের ইতিহাসে সাবেক প্রধানমন্ত্রীরও ফাঁসি হয়েছে। পাশাপাশি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা বাজারে তরকা (FMD) রোগ প্রতিরোধে ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি গন্ডা ইউনিয়ন শাখার আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পেইনে বিভিন্ন প্রজাতির গবাদিপশুকে বিনামূল্যে তরকা রোগের টিকা প্রদান করা হয়। খামারি, পশুপালক ও স্থানীয় মানুষের অংশগ্রহণে গন্ডা বাজার এলাকায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি, গন্ডা ইউনিয়ন শাখার ২০ সদস্যের নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাট্রইব্যুনাল। এ রায়ে উল্লাস করছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায়ের খবর পাওয়ার সাথে সাথে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুঁচানের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে এক আনন্দ মিছিলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে খন্ড খন্ড মিছিল বের করেন নেতাকর্মীরা। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমাম হাসান আবুঁচান বলেন, দীর্ঘ ১৭ বছর খুনি হাসিনা ঘুম, খুন ও নির্যাতন চালিয়েছে। আজকের রায়ে আমরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছি। এই রায়ে একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে, যে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ‘‘এসো মিলি সবে-নবান্নের উৎসবে’’ এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় একাডেমি মিলনায়তনে নানা আয়োজনে এ উৎসব পালিত হয়। একাডেমির নৃত্যশিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায়, একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মুকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির আহবায়ক সজিম শাইন, কবি লোকান্ত শাওন, শফিউল আলম স্বপন, দুনিয়া মামুন, জন ক্রসওয়েল খকসি প্রমুখ। একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল বলেন, বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহীনুর আলম আকন্দ (৪৭) জীবন হারিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়কের বামনী এলাকায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। নিহত শাহীনুর আলম আকন্দের বাড়ি খালিয়াজুরি উপজেলার সাতগাঁও গ্রামে। তিনি সাতপাই গাইনপাড়ায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। দায়িত্বশীল, সৎ এবং শান্ত স্বভাবের এ কর্মকর্তা ২০২১ সাল থেকে কলমাকান্দা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়- সকালেই তিনি মোটরসাইকেলে করে নেত্রকোনা থেকে কর্মস্থল কলমাকান্দার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বামনী এলাকায় পৌঁছামাত্রই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ঢলে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত। সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে নেত্রকোনা সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও চ্যানেল আইয়ের প্রতিনিধি জাহিদ হাসানের সভাপতিত্বে ঘণ্টা সময়ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দারজাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক নামজমুস শাহাদৎ নাজু, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের জেলা কমিটির সভাপতি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসের জন্য বরাদ্দকৃত ৫৬০ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। প্রতি মাসে উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৯ হাজার ৪১৮ জন সুবিধাভোগীর কাছে ১৫ টাকা কেজি দরে চাল পৌঁছানোর কথা থাকলেও কেউ সেই চাল পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (খাদ্য কর্মকর্তা) কাওসার আহমেদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে- তিনি ডিলারদের না জানিয়ে সমুদয় খাদ্যশস্য গোপনে কালোবাজারে বিক্রি করে দেন। বর্তমান বাজারদরে এই চালের মূল্য ২ কোটি টাকার বেশি হতে পারে বলে ধারণা স্থানীয়দের। কেন্দুয়ার ১৩টি ইউনিয়নের ২৬ জন…

আরও পড়ুন

কবি ও চিন্তক এনামূল হক পলাশের ‘জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা’ বইয়ের প্রকাশনা এবং পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর ২০২৫ শনিবার বিকালে বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান ঘাসফুল। পাঠ উন্মোচন অনুষ্ঠানে মূল বক্তব্য দেন কবি, গবেষক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক শামস আরেফিন। তিনি বলেন, কালচারাল ফ্যাসিস্টরা ব্যক্তিগত সুবিধা নিয়ে রাজনৈতিক দাসে পরিণত হয়েছিল। ফলে জুলাইয়ে সেসব দাস বুদ্ধিজীবীরা ব্যর্থ হয়েছে। কলোনিয়াল মনোজগত পরিবর্তন ছাড়া স্বাধীন রাষ্ট্র কীভাবে গড়ে উঠবে এনামূল হক পলাশ সেসব বিষয় বইটিতে তুলে ধরেছেন। এ ছাড়া যেসব কালচারাল টাউটরা বয়ান উৎপাদন করেছে তাদের বিরুদ্ধে এই বই একটা দলিল। পুরো…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ার পাইকুড়া বাজারে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) পাইকুড়া মূহিয়ে ইসলাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সেবা কার্যক্রমের উদ্যোগ নেয় অধ্যক্ষ মাওলানা আবদুস সোবহান স্মৃতি ফাউন্ডেশন। মাওলানা আবদুস সোবহান সাহেবের স্মরণে তাঁর ছেলে, ব্রিগেডিয়ার জেনারেল ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আজিজ খান এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন। তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। কেন্দুয়ার স্বাস্থ্যসেবায় আমি কিছু কাজ করেছি, সামনে আরও ব্যাপকভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।” ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোল চাহেরা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বদরুল ইসলাম। অতিথি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন আঞ্চলিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় চারটি প্রতিষ্ঠানের মোট ২১০ শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- আল নূর কিন্ডারগার্টেন, উলুয়াটি আদর্শ কিন্ডারগার্ডেন, রাজঘাট ইসলামিক কিন্ডারগার্টেন ও নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন। প্লে থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ার গন্ডা ইউনিয়নে একই পরিবারে দুদিনে পরপর তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দুই শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যূ হয়েছে। নিহত শিশুরা হলো- ফেরদৌসের ছেলে সাদ (৭) ও তার নাতনি তাসফিয়া (৬)। এরআগের দিন ১৪ নভেম্বর নিহত সাদের চাচার ও গন্ডা ইউনিয়ন বিএনপি’র সভাপতি বোরহরি উদ্দিন মো. তমজিদ ভুঁইয়া মৃত্যুবরণ করেন। জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে সাদের বাবা ফেরদৌস বাড়ির সামনে পুকুরপাড়ে ধানের খড় শুকাচ্ছিলেন। সহযোগিতার জন্য তিনি সাদকে ডাকেন। সাদ, তাসফিয়া এবং তাদের সঙ্গে থাকা আরেক শিশু পুকুরের পাড় ধরে এগিয়ে আসার সময় তাসফিয়া হঠাৎ পা পিছলে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় ঐতিহ্যবাহী জালাল মঞ্চে ‘তারুণ্যের উৎসব উদযাপন ২০২৫’ উপলক্ষে কিরাত, হামদ–নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে মঞ্চমাত করেছেন অংশগ্রহণকারী প্রতিযোগী এবং বক্তারা। মনোজ্ঞ আয়োজনে মুগ্ধ হয়েছেন দর্শক–শ্রোতারা। শুক্রবার (১৪ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদ আল জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়ার জননন্দিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব দেলোয়ার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাইয়ুল ওয়াসীআ নাহাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার। এ সময় উপজেলার চারটি ইউনিয়ন থেকে আগত প্রায় দুই শতাধিক উপকারভোগী পরিবারের মাঝে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতি পরিবারে দু্ইটি করে ছাগলের বাচ্চা, দুইটি টিন এবং চারটি পাকা খুঁটি বিতরণ করা হয়, যাতে তারা নিজেরাই একটি টেকসই ছাগল পালনের অবকাঠামো তৈরি করতে পারেন। এছাড়াও…

আরও পড়ুন