- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ার পাইকুড়া বাজারে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) পাইকুড়া মূহিয়ে ইসলাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সেবা কার্যক্রমের উদ্যোগ নেয় অধ্যক্ষ মাওলানা আবদুস সোবহান স্মৃতি ফাউন্ডেশন। মাওলানা আবদুস সোবহান সাহেবের স্মরণে তাঁর ছেলে, ব্রিগেডিয়ার জেনারেল ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আজিজ খান এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন। তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। কেন্দুয়ার স্বাস্থ্যসেবায় আমি কিছু কাজ করেছি, সামনে আরও ব্যাপকভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।” ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোল চাহেরা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বদরুল ইসলাম। অতিথি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন আঞ্চলিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় চারটি প্রতিষ্ঠানের মোট ২১০ শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- আল নূর কিন্ডারগার্টেন, উলুয়াটি আদর্শ কিন্ডারগার্ডেন, রাজঘাট ইসলামিক কিন্ডারগার্টেন ও নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন। প্লে থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ার গন্ডা ইউনিয়নে একই পরিবারে দুদিনে পরপর তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দুই শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যূ হয়েছে। নিহত শিশুরা হলো- ফেরদৌসের ছেলে সাদ (৭) ও তার নাতনি তাসফিয়া (৬)। এরআগের দিন ১৪ নভেম্বর নিহত সাদের চাচার ও গন্ডা ইউনিয়ন বিএনপি’র সভাপতি বোরহরি উদ্দিন মো. তমজিদ ভুঁইয়া মৃত্যুবরণ করেন। জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে সাদের বাবা ফেরদৌস বাড়ির সামনে পুকুরপাড়ে ধানের খড় শুকাচ্ছিলেন। সহযোগিতার জন্য তিনি সাদকে ডাকেন। সাদ, তাসফিয়া এবং তাদের সঙ্গে থাকা আরেক শিশু পুকুরের পাড় ধরে এগিয়ে আসার সময় তাসফিয়া হঠাৎ পা পিছলে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় ঐতিহ্যবাহী জালাল মঞ্চে ‘তারুণ্যের উৎসব উদযাপন ২০২৫’ উপলক্ষে কিরাত, হামদ–নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে মঞ্চমাত করেছেন অংশগ্রহণকারী প্রতিযোগী এবং বক্তারা। মনোজ্ঞ আয়োজনে মুগ্ধ হয়েছেন দর্শক–শ্রোতারা। শুক্রবার (১৪ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদ আল জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়ার জননন্দিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব দেলোয়ার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাইয়ুল ওয়াসীআ নাহাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার। এ সময় উপজেলার চারটি ইউনিয়ন থেকে আগত প্রায় দুই শতাধিক উপকারভোগী পরিবারের মাঝে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতি পরিবারে দু্ইটি করে ছাগলের বাচ্চা, দুইটি টিন এবং চারটি পাকা খুঁটি বিতরণ করা হয়, যাতে তারা নিজেরাই একটি টেকসই ছাগল পালনের অবকাঠামো তৈরি করতে পারেন। এছাড়াও…
নিজস্ব প্রতিবেদক: জলবায়ু সংকট মোকাবেলা করে হাওরে টিকে আছে কৃষকেরা। বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এর আয়োজনে ও দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় গোবিন্দশ্রী উচাঁহাটিতে সালমা বেগমের “কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দে” জলবায়ু পরিবর্তন, কৃষিপ্রতিবেশবিদ্যা ও হাওর অভিযোজন কৌশল বিষয়ক” দু‘দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতি ছিলেন, উচাহাটি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কৃষানি সালমা আকতার। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বারসিকের নেত্রকোনা অঞ্চলের সহযোগি সমন্বয়কারী শংকর ম্রং। আরো উপস্থিত ছিলেন, গোবিন্দশ্রী ইউনিয়নের বারঘরিয়া, উচাহাটি, মাঝিপাড়া, পশ্চিমপাড়া, শান্তিপাড়া, বারঘরিয়া, মদন ইউনিয়নের উচিতপুর, আরগিলা, দক্ষিণমদন ও কুলিয়াটি গ্রামের ২৬ জন কৃষক-কৃষানি-যুবক-কিশোরী। কর্মশালায় কৃষিপ্রতিবেশবিদ্যা, আবহাওয়া, জলবায়ু,,দুর্যোগ,,জলবায়ু ন্যায্যতা,,হাওরের কৃষিক্ষেত্রে দুর্যোগ মোকাবেলায়,অভিযোজন,কৌশল,…
নিজস্ব প্রতিবেদক: বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা ড. হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ার কুতুবপুরে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে হুমায়ূন আহমেদের স্মরণে এক বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে ১৩ পাউন্ড ওজনের কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘মিসির আলি, হিমু মামা’- এই প্রতীকী চরিত্রকে কেন্দ্র করে আলোচনায় বক্তারা হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, জীবনবোধ ও মানবপ্রেমের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, এসিল্যান্ড নাঈম উল ইসলাম…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামীলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গতকাল বুধবার বিকেলে ও দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি খোকন মিয়া, ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, আওয়ামী লীগ কর্মী লাভলু মিয়া, শামীম মিয়া, শাহ আলম। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলো তারা। এরমধ্যে ছয় জনকে গ্রেফতার করে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি আরও…
নিজস্ব প্রতিবেদক: দেশবিরোধী ষড়যন্ত্র, বিভিন্নস্থানে অগ্নিসংযোগ ও আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দুর্গাপুর পৌর বিএনপি। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি আতাউর রহমান ফরিদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হারেজ গণি। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুগ্ন-সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এস এম কাইয়ুম, পৌর যুবদলের আহহায়ক আবু সিদ্দিক রুক্কু, উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান ও পৌর ও যুবদলের সদস্য সচিব সম্রাট গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহহায়ক মির্জা নজরুল সদস্য সচিব…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার দায়ে একজন জেলেকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লি গ্রামের মরা বিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভুমি কর্মকর্তা (এসি ল্যান্ড) নাঈম উল ইসলাম চৌধুরী । এ সময় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ধারা লঙ্ঘনের অভিযোগে ৫ ধারার আওতায় অভিযুক্ত ব্যক্তিকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানকালে প্রায় দুই হাজার পাঁচশো মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য আনুমানিক মূল্য প্রায়…
নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ইসলামী সংস্কৃতির বিকাশ এবং তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে হামদ-নাত ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কিরাত, হামদ ও নাত বিভাগে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে আগামীকাল (১৩ নভেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদ আল জামানের উপস্থিতিতে একটি মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৩…
Staff Reporter: For the past seven years, a group of environmentally conscious Adolescent girl has been welcoming newborn baby into the world by gifting them saplings. The children’s journey has thus begun with zero carbon. To build a green earth in Netrokona, these nature-loving teenage girls visit the homes of newborn babies. A group of Adolescent girl from the village is congratulating the newborns with tree saplings. Fifteen teenage girls from Fochika village, under Kailati Union of Netrokona Sadar Upazila, formed an organization called ‘Agrajatra Kishori’ 12 years ago. All the girls are students of differents educational institutions. Continuing their…
নিজস্ব প্রতিবেদক: গত সাতবছর ধরে নবজাতককে গাছের চারা দিয়ে পৃথিবীতে আগমনের জন্য স্বাগত জানাচ্ছে একদল সবুজ মনের কিশোরী। যে শিশুদের যাত্রা শুরু হয়েছে হয়ে জিরো কার্বন দিয়ে। নেত্রকোনায় সবুজ পৃথিবী গড়তে নবজাতক জন্ম নিলেই বাড়িতে গিয়ে হাজির হন এই প্রকৃতিপ্রেমি কিশোরীরা। নবজাতককে গাছের চারা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে গ্রামের একদল কিশোরী। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের ১৫ জন কিশোরী ‘অগ্রযাত্রা কিশোরী’ নামে একটি সংগঠন গড়ে তোলে ১২ সাত বছর আগে। কিশোরীরা সকলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। কাজের ধারাবাহিকতায় বুধবার (১২ নভেম্বর) ফচিকা গ্রামের পাঁচজন নবজাত ও সাতজন গর্ভবতী নারীর জন্য একত্রে শুভেচ্ছা জানানো ও পুষ্টিকর খাদ্য প্রদানের জন্য এক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকালের দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে জানায় পুলিশ। এরআগে গতকাল মঙ্গলবার বিকালে পৌরশহরে চেকপোস্ট বসিয়ে তলাশি করার সময় ওই দুইজনকে গাঁজাসহ আটক করা হয়। আটকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাদবপুর এলাকার অন্তু সাঁওতাল (২৫) ও মো. আব্দুল করিম (১৮)। পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে পৌরশহরের স্টেশনরোড এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন তল্লাশি করছিলেন উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল আওয়ালের নেতৃত্বে একদল পুলিশ। এ সময় যাত্রীবেশে থাকা ওই দুই যুবকের ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের আটক করে পুলিশ। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা-পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সায়মা শাহজাহান একাডেমি মাঠে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দুয়ার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও সাবেক জনপ্রিয় পৌর মেয়র মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। তিনি একই সঙ্গে তিনবার নির্বাচিত কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সভায় সভাপতিত্ব করেন, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক। সঞ্চালনায় ছিলেন ফরিদ আহমদ। বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরের ৩০ বছর বয়সী শাহান আলী। গত ২৪ বছর ধরে হাতে ও পায়ে শিকল ও দড়ির বাঁধনে বন্দি জীবন কাটাচ্ছে। তাকে ২৪ ঘন্টাই বেঁধে রাখতে হয়। তার যখন ছয় বছর বয়স তখন তার শরীরে খিঁচুনি দেখা দেয়, এরপর থেকেই সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। শাহান দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের থাপনারগাতি গ্রামের কৃষক আব্দুল মজিদ মিয়ার ছেলে। আর্থিক সংকটের কারণে তাকে উন্নত চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। স্থানীয়রা বলছেন, উন্নত চিকিৎসা পেলে হয়তো শাহান আলী শিকলমুক্ত জীবনে ফিরতে পারবে। দিনের বেলায় বসতঘরের পেছনে খোলা আকাশের নিচে গাছের সঙ্গে ও রাতে ঘরের ভিতর খুটির সঙ্গে হাতে ও পায়ে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ২ (সদর-বারহাট্টা) আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানীকে বিবেচনায় নিয়ে চুড়ান্তভাবে মনোনয়নের দাবিতে শান্তিপূর্ণ গণমিছিল হয়েছে। এতে কয়েক সহস্রাধিক নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বারহাট্টা সদরে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের অংগ্রহণে গণমিছিলটি নেত্রকোনা-বারহাট্টা আঞ্চলিক মহাসড়কের বারহাট্টার ফায়ার সার্ভিস এলাকার মোড় এলাকা যাত্রা শুরু করে। পরে বারহাট্টা-মোহনগঞ্জগামী সড়কের প্রায় এক-দেড় কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ এবং বারহাট্টা বাজারের অতিক্রম করে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার সরকার শ্যামল বলেন, তারেক রহমান দূরদর্শী নেতা। তিনি আমাদের…
নিজস্ব প্রতিবেদক: মহানবী (সা.) এর জীবনী থেকে শিক্ষা নিয়ে, মানবজীবন সুন্দর করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে দিনব্যাপি এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) পৌরশহরের দ্বীনি আলীম মাদরাসা মাঠে সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরাদের উপস্থিতিতে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে, প্রভাষক এ কে এম ওবায়দুল্লাহ্ এর সঞ্চালনায় ‘‘যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে ইসলাম’’ শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক ড. মো. আবু ইউসুফ খান। বিশেষ আলোচক ছিলেন, ইসলামী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকিরকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে সোমেশ্বরী নদীর ঘাট এলাকার কাঠের ব্রীজের পাশে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা ৭টা) পর্যন্ত তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। লুৎফুজ্জামান ফকির সেনাবাহিনী থেকে অবসর প্রাপ্ত ও বর্তমানে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ৩টার দিকে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত কাঠের সেতুর ছবি তোলার সময় হঠাৎ বেশ কয়েকজন দুর্বৃত্ত চাপাতি হাতে নিয়ে সাংবাদিক লুৎফুজ্জামানকে লক্ষ্য করে এলোপাথারি কোপাতে থাকে। ওই সাংবাদিকের সাথে থাকা…
নিজস্ব প্রতিবেদক: ‘‘মাদক কে- না বলুন’’ এই প্রতিপাদ্যে কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে নেত্রকোনার দুর্গাপুরে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরাকারবারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ নভেম্বর) বিকেলে উপজেলার ঝানজাইল বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়। মানববন্ধনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর্জা নজরুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব হিমেল সরকার এর সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্যে রাখেন। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। এটি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখনই যদি রুখে দাঁড়ানো না যায়, তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে…