Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন শুরু হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে কিছু সময়ের জন্য হাসপাতালে সব পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ বন্ধ রাখেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সদস্য আব্দুল মতিন, আলী আসগর মামুন, আতিকুর রহমান, সুব্রত দাস, অমিত রায়, ইভা রাংসা প্রমুখ। বক্তারা বলেন, আমরা কর্মক্ষেত্রে আজ বৈষম্যের শিকার। অতি দ্রুত আমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি। বিগত তিন দশক ধরে তারা দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের বদলি জনিত বিদায় উপলক্ষে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গত তিন বছরে দায়িত্ব পালনকালে ইমদাদুল হক তালুকদার প্রশাসনিক দক্ষতা, মানবিক সেবাবোধ, সাংস্কৃতিক অঙ্গনে অবদান এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উপস্থিত হয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দুয়ার মানুষের কাছে একজন নন্দিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। অসহায় ও গরিব মানুষের জন্য তাঁর দরজা সবসময় খোলা ছিল- এমন মন্তব্য করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, কেন্দুয়ার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় ইউএনও ইমদাদুল হক তালুকদারের অবদান স্মরণীয় হয়ে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে প্রতীকী শাট-ডাউট ও বিক্ষোভ করেছে নেত্রকোনায় কর্মরত নার্স ও মিডওয়াইফারি সদস্যরা। একইসঙ্গে তারা পেশাগত স্বার্থ-সংশ্লিষ্ট আট দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনে যোগ দেন নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। এতে বক্তব্য দেন- নার্সেস এসোসিয়েশন (বিএনএ) নেত্রকোনা জেলা শাখার সভাপতি ফাতেমা বেগম, নার্সিং ইনস্টিটিউটের ইন্ট্রাক্টর বাদশা মিয়া, ডিপ্লোমা শিক্ষার্থী হিরন মিয়াসহ আরো অনেকে। বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে মালিকবিহীন ৭০ বোতল বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ২৪ বোতল আইকনিক হোয়াইট, ২২ বোতল রয়্যাল স্ট্রাগ, ১২ বোতল ব্লেন্ডারস প্রাইড ও ১২ বোতল সিগনেচার ব্র্যান্ডের ভারতীয় মদ। এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে এসব মাদকদ্রব্য দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর নামক এলাকা থেকে মাদের বোতলগুলো উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা। ৩১…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের মূল অর্থনীতি কৃষিনির্ভর। আর সেই কৃষকদের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়- তা জানতে, বুঝতে এবং তাদের কাছ থেকে শুনতেই আমরা মাঠে এসেছি। আজ এখানে তিনজন খ্যাতিমান কৃষি বিশেষজ্ঞ আছেন। তারা কৃষকদের সমস্যাগুলো চিহ্নিত করবেন; আর আমরা নির্বাচিত হলে সেই সমস্যাগুলো সমাধান করে কৃষিতে নতুন বিপ্লব আনবো।” শনিবার (২৯ নভেম্বর) বিকেলে কলমাকান্দা বিএনপি’র সভাপতি এমএ খায়ের এর সভাপতিত্বে উপজেলার নাজিরপুর মাঠে বিএনপি’র কৃষি কথা ও কৃষি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আদিকালে নতুন ধান ঘরে তোলার সময় সৃষ্টিকর্তা বা সালজং দেবতাকে (সূর্য দেবতা) উৎসর্গ করতেন তৎকালীন সময়ে গারো সম্প্রদায়ের পূর্বপুরুষরা। ফসল গোলা ঘরের তোলার আগেই কৃষকরা আনন্দ উৎসব করতেন। এই সংস্কৃতি ধারণ করার জন্য এ সম্প্রদায়ের প্রজন্মরা, তারা যেন লালন ও বুঝতে পারে এবং এই সংস্কৃতিকে যেন চর্চা করতে পারে এই লক্ষ্যে ‘৫০ দামা ওয়ানগালা’ উৎসবের আয়োজন করা হয়। নেত্রকোনার দুর্গাপুর বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে এবং মেঘালয়ের সীমান্ত ঘেষা এলাকা কলমাকান্দার পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিলের…

আরও পড়ুন

অনলাইন ডেস্ক: কবি ও গীতিকার এনামূল হক পলাশের নতুন আরেকটি গান রিলিজ হয়েছে। ২৮ নভেম্বর ২০২৫ (শুক্রবার) পলাশের নিজস্ব ইউটিউব চ্যানেল (Enamul Haque Palash) থেকে ইএইচপি মিউজিক প্রোডাকশন হাউজের উদ্যোগে ‘ঠিকানা’ শিরোনামের গানটি রিলিজ করা হয়। আধুনিক ধারার এই গানটিতে কন্ঠ দিয়েছেন সংগীত শিল্পী রিপন চন্দ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন বিজন দাস। শিল্পী রিপন চন্দ বলেন, এনামূল হক পলাশ ভাইয়ের এই লিরিকটি একবার দেখেই গানটি গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি আমি। এই অসাধারণ গানটির কথা ও সুর আমার এতটা ভালো লেগেছে যে, ভবিষ্যতে বিভিন্ন স্টেজ প্রোগ্রামে এই গানটি পরিবেশন করার ইচ্ছা রাখি। গীতিকার এনামূল হক পলাশ বলেন, এই গানের লিরিকের মাধ্যমে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “এ অঞ্চলে যারা আদিবাসী আছেন, তারা শত শত বছর যাবত এ অঞ্চলে বসবাস করছেন। অত্যন্ত শান্তি প্রিয়ভাবে তারা থাকেন। সোসাইটিটে শিক্ষা ক্ষেত্রে ও সামাজিক উন্নয়নের দিকে দেখেন- তাদের ব্যাপক কন্ট্রিবিউশন আছে। এই কন্ট্রিবিউশনটাকে আমরা ধারণ করি। আমরা আগেও বলেছি- আমাদের দল যদি রাষ্ট্র পরিচালনায় আসেন, তাহলে আধিবাসীদের উন্নয়নের জন্য, বিশেষ করে তাদের শিক্ষা এবং তাদেরকে অনগ্রসর ব্যবস্থার যে জিনিসগুলো আছে সেগুলোর উন্নয়নে আমরা কাজ করবো।” নেত্রকোনার দুর্গাপুর বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে এবং মেঘালয়ের সীমান্ত ঘেষা এলাকা কলমাকান্দার পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ার দিগদাইর আরামবাগ হাফিজিয়া মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া-আটপাড়ার গণমানুষের নেতা ও কেন্দুয়া উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল। দোয়া মাহফিলে দুলাল সাহেব বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনের প্রতীক। আমরা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত নেত্রকোনায় অবস্থান ধর্মঘট পালন ও বিক্ষোভ মিছিল করেছেন কর্মরত নার্স ও মিডওয়াইফারি সদস্যরা। একইসঙ্গে তারা পেশাগত স্বার্থ-সংশ্লিষ্ট আট দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনে যোগ দেন নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। ধর্মঘট চলাকালে বক্তব্য দেন বিএনএ নেত্রকোনা জেলা শাখার সভাপতি ফাতেমা বেগম, সহ-সভাপতি হান্না বর্মন এবং নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ সাহিদা পারভীন, নার্সিং ইনস্ট্রাক্টর সুবর্ণা আচার্য,  দিলরুবা ইয়াসমিন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলেন- মোহনগঞ্জ পৌর যুবদলের ১নং যুগ্ম-আহব্বায়ক জামাল মিয়া (৪২) এবং তার দুই সহযোগী সহোদর ভাই সোহেল সিদ্দিক (৩৮) ও খালাতো ভাই রনি ( ৩৫)।  বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।  সম্প্রতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  লুৎফুজ্জামান বাবর, মোহনগঞ্জে তার নির্বাচনি প্রচারণা সভায়, মাদকের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি প্রদানের পরপরই মোহনগঞ্জ সর্বমহলে মাদকের বিরুদ্ধে প্রচারণা, অবস্থান কর্মসূচি, উঠান বৈঠক ও মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি।  এরই প্রেক্ষিতে মোহনগঞ্জ থানা পুলিশ নিয়মিতভাবে বিভিন্ন মাদকের স্পটে অভিযান শুরু করে। অভিযান পরিচালনা কালে গত বুধবার পাঁচশো…

আরও পড়ুন

নিজস্বপ প্রেতিবেদক: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের কাছে এই স্মারকলিপি হাতে তুলে দেন উপজেলা কর্মরত সরকারি কর্মচারী পরিষদের ব্যক্তিবর্গ। পরিষদের নেতারা বলেন, ১১-২০ গ্রেডের প্রায় ১৩ লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে ভয়াবহ বেতন-বৈষম্যের শিকার। সর্বনিম্ন গ্রেডের কর্মচারীরা আট হাজার ২৫০ টাকা বেতনে পরিবার-পরিজন নিয়ে মানবিক মর্যাদায় বেঁচে থাকতে পারছেন না। অন্যদিকে কর্মকর্তা পর্যায়ে বেতন-ভাতা, গাড়ি, বাসা, সুদমুক্ত ঋণসহ নানা সুযোগ-সুবিধা থাকলেও মাঠপর্যায়ের কর্মচারীরা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় ইটখলা ও মোবারকপুর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা চলতে থাকে। এ ঘটনায় দুই গ্রামের বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ইটখলা চকপাড়ার বাসিন্দা রবিউল-এর অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংঘর্ষের খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ দুই দফা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তেজনা না কমায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে। একপর্যায়ে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বিশেষ অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চুরি যাওয়া লড়ি ট্রাকের ইঞ্জিনের কাটা অংশ বিশেষ, চাকাসহ পেছনের ট্ররি এবং লড়ির ইঞ্জনের দুইটি বড় ও দুইটি ছোট চাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামলের আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৮০ টাকা। আটককৃতরা হলেন- চোর চক্রের মূল হোতা ফারুক (২৭) এবং তার চার সহযোগি সানি মিয়া (২৩), অন্তর (২৩), মোস্তাকিম (২১) ও মোখলেছ মিয়া (২৪)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানার নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো. হাফিজুল ইসলাম। নেত্রকোনা ডিবি’র (পশ্চিম) উপপরিদর্শক শওকত আলী ও…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বজায় রাখা এবং আট দফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশের মতো নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন নার্স-মিডওয়াইফরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এটি চলমান কর্মসূচির চতুর্থ দিন। অংশগ্রহণকারী নার্সেরা বলেন, অধিদপ্তর একীভূত করার উদ্যোগ বাতিলসহ নিয়োগবিধি অনুমোদন, অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পাথ চূড়ান্তকরণসহ আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। তাঁদের অভিযোগ, অনেক নার্স এখনও এন্ট্রি গ্রেডেই অবসরে যাচ্ছেন। ফলে পেশাগত স্বীকৃতি, পদোন্নতি ও ক্যারিয়ার অগ্রগতির পথ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নারী ও জাতিগত সংখ্যাল্প জনগোষ্টীর প্রতি বিদ্বেষী মনোভাব পরিহার করে শান্তিপুর্ণ সহবস্থানের পরিবেশ নিশ্চিতের জন্য আয়োজিত প্রচারাভিযানে বক্তাগণ বলেন- “কোন ধর্মেই নারীকে ছোট করে বা হেয় করে বিবেচনা করা হয়না। আমরা আমাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে কিংবা পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে প্রায়শই নারীর বিরুদ্ধে মর্যাদা হানিকর বক্তব্যের মাধ্যমে নারীকে মানসিক ও শারিরীকভাবে বিপর্যস্থ করে থাকি।” নারী ও জাতিগত সংখ্যাল্প জনগোষ্টীর বিরুদ্ধে ঘৃণ্য উক্তি বন্ধে শান্তিপূর্ণ সহবস্থানের ধারনা প্রসারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর) বেসরকারি সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে নেত্রকোনা সরকারি মহিলা কলেজে আয়োজিত প্রচারাভিযানে আলোচকবৃন্দ ওই মন্তব্য করেন। বাংলাদেশ নারী প্রগতি সংঘের নেত্রকোনা কেন্দ্রের ব্যবস্থাপক মৃনাল…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৭১ বোতল বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৪৭ বোতল ‘ম্যানশন হাউজ’ ও ২৪ বোতল ‘সিগনেচার’ ব্র্যান্ডের ভারতীয় মদ। এসব মদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। বুধবার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে এসব মাদকদ্রব্য গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুরের সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ শুরু হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”- প্রতিপাদ্য সামনে রেখে আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম। উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ কর্মসূচির আয়োজন করেন। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) সজল সরকার, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম। সভাপতিত্ব করেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার এবং সঞ্চালনায় ছিলেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. তারিকুল ইসলাম। দিনব্যাপী আয়োজনে ছিল- স্টল পরিদর্শন, কৃষক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন পৌরশহরে মহিউদ্দিন মার্কেটের কাপড়ের পট্টিতে বুধবার সকালে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মার্কেটের অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ (বুধবার) সকালে মার্কেটের কাপড়ের পট্টির একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মদর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের ২৫টি কাপড়ের দোকান পুড়ে গেছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। এ বিষয়ে মদন থানার ওসি মো. শামছুল আলম শাহ জানান, মদন পৌরসভাধীন মহিউদ্দিন মার্কেটে আগুনের খবর পেয়ে ঘটনা আমরা…

আরও পড়ুন