- র্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ
- বান্দরবানে খুলে দেয়া হলো তিন্দু-নাফাখুমসহ ৪ পর্যটন স্পট
- শীতের আগেই কাঞ্চনজঙ্ঘার উঁকি, মুগ্ধতার টানে পঞ্চগড়ে ছুটছেন পর্যটকরা
- খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ডিমলায় দোয়া মাহফিল
- শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী
- সাপাহারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত-২;আহত-৩
- দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী
Author: K.M. Shakawat Hosen
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কন্যাদের দেখতে এসে প্রথম স্ত্রী’র কুঁড়ালের আঘাতে শ্বশুরবাড়িতে স্বামী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামে। শনিবার সকাল ১১টার দিকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ এবং এ ঘটনায় নিহতের স্ত্রীর রুবিনাকে (২৮) আটক করা হয়েছে। নিহতের শ্বশুরবাড়ির লোকজন পুলিশকে জানায় দুই মাস আগে তাদের তালাক হয়েছে। আর নিহতের ছোট ভাই বলছে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেনি। প্রথম পক্ষের স্ত্রী ও মেয়েদের অনুরোধে তাদের দেখতে ঈদের দিন শ্বশুর বাড়িতে এসেছিলেন। খবর পেয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মদন উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় দিলোয়ার হোসেন (৪০) নামের এক মুদি দোকানদার খুন হয়েছেন। শুক্রবার ঈদুল ফিতরের দিন দুপুরের দিকে উপজেলার তিয়্শ্রী ইউনিয়নে কৃষ্ণপুর গ্রামে সামনে আব্বানী ভিটা নামক হাওরে এ ঘটনা ঘটেছে। নিহত দোকানদার উপজেলার কৃষ্ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে দীর্ঘদিন ধরে নিজ গ্রামে মুদির দোকান পরিচালনা করছিলেন। এ ঘটনায় মূল হামলাকারী আল আমিন (৩৫) সহ আবুল কাশেম (৫৫), আয়াতুল (৩০) তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এক বছর আগে কৃষ্ণপুর গ্রামের আন্তু মিয়ার ছেলে আল আমিনের সাথে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে দিলোয়ারে কৃষি জমি নিয়ে বিরোধ…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : খালার বাড়িতে ঈদ উদযাপন করতে এসে ঈদের দিন ছোট বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বড় বোন জোনাকির (১১) মৃত্যু হয়েছে। ছোট বোন লামিয়াকে (৬) আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। শুক্রবার দুপুর ২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সদর ইউনিয়নে চিনাহালা গ্রামের এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। নিহত জোনাকি উপজেলার চাঁনপুর গ্রামের কাজল মিয়ার দুই মেয়ের মধ্যে বড় কন্যা এবং আহত আরেকজন তার ছোট কন্যা লামিয়া। কাজল মিয়া গাজীপুর জেলায় রাজেন্দ্রপুরে এক গার্মেন্টসে চাকুরি করেন। ঈদের ছুটিতে পরিবার নিয়ে কন্যাদের খালার বাড়িতে ঈদ উদযাপন করতে এসেছিলেন। নিহতের খালা…
স্টাফ রিপোর্টার : করোনা পরীক্ষায় অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সাদ্দাম হোসেনকে শোকজ করা হয়েছে। পাশাপাশি অভিযোগ তদন্তে আরএমও সুবীর সরকারকে প্রধান ও মেডিকেল অফিসার ডা. শাকের আহমেদ জনিকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর মোহাম্মদ শামছুল আলম গত মঙ্গলবার (১১ মে) অভিযুক্ত সাদ্দাম হোসেনকে শোকজ করেন। পাশাপাশি ঘটনা ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে স্থানীয় অসংখ্য মানুষ সাদ্দামের বিরুদ্ধে হাসপাতালে বিভিন্ন পরীক্ষা…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্ত্রী’র মৃত্যুকে ঘিরে রহস্য সৃষ্টি হওয়ায় স্বামী আবু বক্কর ছিদ্দিককে (৪৬) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের স্বামীর বসতঘর থেকে দিলারা খাতুনের (৩৬) মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এই মৃত্যুর পিছনে রহস্য থাকতে পারে এবং গত বুধবার দিবাগত রাত কোন এক সময় ঘটনা ঘটে থাকতে পারে ধারনা করছে পুলিশ। আটককৃত নিহতের স্বামী আবু বক্কর ছিদ্দিক ওই গ্রামের মৃত আশকর আলীর ছেলে। তার দাবি তার স্ত্রী’র স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং তিনি পেশায় স্থানীয়ভাবে দর্জির কাজসহ গ্রাম্য ডাক্তারি করেন। নিহত…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত, অস্বচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় পঙ্গু, অসহায় ও দরিদ্র ২০০ মানুষের মাঝে বিভিন্ন পর্যায়ে ৩৯ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক এবং পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে নগদ ১৫ লক্ষ টাকা বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। বুধবার (১২ মে) সকালে নেত্রকোনার মোক্তার পাড়ায় চেক ও নগদ টাকা বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে অনুদান প্রদান করছেন। তাঁরই নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ৬’শ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কলমাকান্দা উপজেলার লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) বিজিবি’র সদস্যরা এই চা পাতা জব্দ করতে করেছে। তবে জব্দের সময় কোন চোরাবারকারীকে আটক করতে পারেনি বিজিবি। বুধবার (১২ মে) দুপুুর সোয়া ২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য নিশ্চিত করেছেন বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত মঙ্গলবার (১১ মে) বিকেল পৌনে ৪টার দিকে কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নের অবস্থিতি লেংগুরা বিওপি’র সুবেদার মো. রুহুল আমিন নেতৃত্বে ৬ সদস্যের একটি বিজিবি দল টহল দায়িত্বে…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘হতদরিদ্র সহযোগিতা সংগঠনে’র উদ্যোগে নেত্রকোনায় শতাধিক হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বূধবার (১২ মে) সকালে নেত্রকোনার চল্লিশা ইউনিয়নে নলেজ একাডেমি প্রাঙ্গণে ‘হতদরিদ্র সহযোগিতা সংগঠনে’র সভাপতি এম. এ. বাদশা ও সাধারণ সম্পাদক মো. আলামিনের নেতৃত্বে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও মুরগী বিতরণ করা হয়। এসময় স্বেচ্ছাসেবী এই সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় সোমেশ্বরী নদী থেকে প্রায় ৬৫ বয়সি এক অজ্ঞাত বৃদ্ধের ভাসমান লাশ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার দুর্গাপুর উপজেলায় বাকলজোড়া ইউনিয়নের সোমেশ্বরী নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়া হয়। বাকলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কুমদগঞ্জ বাজারের পাশে সোমশ্বরী নদীতে পরনে লুঙ্গি, শরীরে কাপড় নেই ও দাঁড়ি রয়েছে এরকম এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। আনুমানিক ৬৫ বয়সের মতো হবে অজানা ওই ব্যক্তির। ধারণা করছি এক দিনে আগের মৃতদেহ হবে। দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম ঘটনাস্থল…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোটার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সদস্যরা। জব্দকৃত চোরাচালানী এসব পণ্যের আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকার কাছাকাছি হলেও এঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ। প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত সোমবার রাতে নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নে অবস্থিত লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারপেশন পোষ্ট) সুবেদার মো. সুবেদার মো. রুহুল আমিনর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল সীমান্ত এলাকায় টহল দায়িত্ব পালন করছিল। সীমান্ত ১১৭০/৬-এস নং পিলার হতে আনুমানিক একশত গজ…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : অসহায় দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে নেত্রকোনার ১০ উপজেলায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশব্যাপী আনসার ও ভিডিপি’র মহাপরিচালকের উদ্যোগে প্রায় ২৫ হাজার দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে বিতরণের অংশ হিসেবে নেত্রকোনায় ৫০০ জনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পিয়াজ, আলু, সাবান, চিনি, তেল। সোমবার বেলা ১১টায় সামাজিক দূরত্ব বজায় রেখে নেত্রকোনায় এ কার্ষক্রমের উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্বে) ও ৬ ব্যাটালিয়নের পরিচালক মো. জিয়াউল হাসান। বিতরনকালে তিনি বলেন, আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি দেশের…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : করোনা মহামারীতে ঈদ উপলক্ষে নেত্রকোনায় বেদে পল্লীতে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার চল্লিশা বাজার সংলগ্ন রাজেন্দ্রপুর বেদে পল্লীতে শিশুদের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়। ঈদ উপহার হিসেবে নগদ এক হাজার টাকা এবং দুধ, চিনি, সুজি সেমাই, চিনিগুড়া চাল, ডাল, নুডুলস্ , চিপস্ ও সাবানসহ এসকল সমাগ্রীর প্যাকেট বিতরণ করেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এছাড়াও পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পৌর শহরে চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক অসহায় দরিদ্র শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রীও বিতরণ করেন তিনি। এসময়…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক তরুনীর (২০) সাথে হাসপাতালের ওয়ার্ডবয়ের অনৈতিক শারীরিক সম্পর্কে লিপ্ত হ্ওয়ার ঘটনায় হয়েছে। সিসি টিভি ফুটেজে এর প্রমাণও মিলেছে। এ ঘটনায় সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, পাশের উপজেলা আটপাড়ার বাউশা খলাপাড়া গ্রামের এক তরুনী (২০) পেট ব্যাথ্যা নিয়ে ২৮ এপ্রিল বিকালে মদন হাসপাতালে ভর্তি হয়। মদন হাসপাতালে আউটসোর্সিং এ নিয়োগ প্রাপ্ত ওয়ার্ডবয় মোরাদ (২৫) ওই তরুণীর সাথে হাসপাতাল বেডে অনৈতিক শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এমন অভিযোগ উঠে। এ ঘটনায় আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দ সাঈম হাসান রিয়াদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ‘সরকার করোনা টেস্টের জিনিস দিচ্ছে না’ এমন কারণ দেখিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করতে আসা এক নারীর কাছ থেকে দ্বিগুণ ফি নেয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সাদ্দাম হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন পৌরশহরের রাউৎ পাড়ার ফরিদা ইয়াসমিন নামে এক নারী। এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর মোহাম্মদ শামছুুল আলম বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। অভিযোগে ফরিদা ইয়াসমিন বলেন, গত এপ্রিল মাসের চার তারিখ হাসপাতালের ল্যাবে করোনা পরীক্ষা করাতে গেলে সরকার নির্ধারিত ফি একশ টাকার পরিবর্তে দুইশত টাকা দাবি করেন ল্যাবের টেকনোলজিস্ট সাদ্দাম হোসেন।…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রেজাউল করিম রাজিব হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৯ মে) দুপুর দেড়টায় মোহনগঞ্জ থানায় রাজিবের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জনকে অজ্ঞাত উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলো- উপজেলার হাটনাইয়া গ্রামের রিয়াদুল হক মোহন (৩৭), যতন মিয়া (৩৫), ভাটিয়া গ্রামের আবুুল কালাম আজাদ (৪৫), দিলাল মিয়া (৪১), তরিকুল ইসলাম (২৫), মনোবীর সরকার (২২), মল্লিকপুর গ্রামের সুরঞ্জণ গুণ (৩৮), কুলপতাক গ্রামের মনুজ চক্রবর্তী (২৬), ছয়াশি গ্রামের আশিক খাজা (৩৮) ও পার্শ্ববর্তী খালিয়াজুরী উপজেলার বানুয়ারী গ্রামের স্বস্তির…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় রবিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা কামরুন্নেসা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও বিদ্যালয়ের সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনার নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে ঈদ উপহার ও প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা পেয়ে খুশি এখানকার শিক্ষার্থী-অভিভাবকরা। এসময় উপর সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার আটপাড়া উপজেলায় গলায় লাল রংয়ের ওড়না প্যাঁচানো বিলকিস আক্তার (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে থানা পুলিশ। গৃহবধূ বিলকিস আক্তার উপজেলার রামসিদ্ধ গ্রামের হিরন মিয়ার স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে গৃহবধূর সাথে তার স্বামীর মনোমালিন্য চলে আসছিল। আজ (শনিবার) দুপুরের দিকে স্বামীর বসত ঘরে কেউ না থাকার সুযোগে ফ্যানের সাথে গলায় লাল রংয়ের ওড়না প্যাঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। গৃহবধূর মা এ দৃশ্য দেখে তার…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে নেত্রকোনা’র উদ্যোগে নেত্রকোনায় দেড় শতাধিক হতদরিদ্র এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) সন্ধ্যায় নেত্রকোনা পৌরশহরে নাগড়াস্থ আয়েশা কমিউনিটি সেন্টারে ‘রক্তদানে নেত্রকোনা’র অর্থায়নে স্বাস্থ্যবিধি মেনে এতিম, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষকে ইফতার করানো এবং তাদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইফতার পর্ব শেষে এতিম, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের হাতে প্রধান অতিথি হিসেবে এসব উপহার সামগ্রী তুলে দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর পত্নী কামরুন্নেছা আশরাফ দীনা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মাশহুদুল মান্নান তৃষা,…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইয়াবা ও মদসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে নগদ এক হাজার ২৮২ টাকাও জব্দও করা হয়েছে। আটককৃতরা হলো- দুর্গাপুর উপজেলার বাড়ৈয়পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৩), একই এলাকার রহমত আলীর ছেলে মো. আওয়াল (২৪) ও শশাপাড়া গ্রামর বাবুল মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭)। শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, আজ (শনিবার) দুপুর দেড়টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বর্ডার অবজারবেশন…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : জেলার প্রধান সড়ক নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের দূর্ঘটনা রোধকল্পে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা’র সাকুয়া টার্নিং পরিদর্শন করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন যাতায়াত করে শত শত যাত্রীবাহী বাস,সিএনজি,অটোরিক্সাসহ পণ্যবাহী ট্রাক প্রায়ই ঘটে দূর্ঘটনা। ক্ষতি সাধিত হয় জানমালের। সম্প্রতি মহাসড়কের সাকুয়া এই টার্নিং এলাকায় ঘটে যাওয়া দূর্ঘটনায় প্রাণহানি ঘটে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনের পর টার্নিং পয়েন্ট নিয়ে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। দূর্ঘটনা এড়ানোর লক্ষ্যে শনিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে সাকুয়া ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগসহ কর্মকর্তাবৃন্দ।…

