Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় ব্যাটারি চালিত অটোরিকশা চুরির অভিযোগে সোহেল মিয়া ওরফে শুভ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চুরি হওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেফতার শুভ দুর্গাপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের মৃত মেরাজ আলীর ছেলে। এ ঘটনায় অটোরিকশা মালিকের করা মামলায় মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে গত সোমবার দিবগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের লক্ষীগঞ্জ বাজার থেকে অটোরিকশাটি চুরি হয়। পরে অভিযোগ পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের মদন সিএনজি স্ট্যান্ড থেকে চুরি হওয়ার অটোরিকশাসহ গ্রেফতার করে পুলিশ। নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণার পূর্বধলায় গ্রামীন অবকাঠামো উন্নয়নে রাস্তা সংস্কারের জন্য মাটি কাটাকে কেন্দ্র করে স্কুল ছাত্র টিটু (১৬) হত্যা মামলার মূল আসামি রোমান তালুকদারকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তিনি উপজেলার বুধি (পশ্চিমপাড়া) এলাকার আইয়ুব আলী তালুকদারের ছেলে। ভুক্তভোগী স্কুল ছাত্র রেজাউল ওরফে টিটু একই এলাকার মোহাম্মদ আলী ও মোছা. আয়েশা বেগম দম্পত্তির ছেলে। বাবা-মা কর্মের কারণে গাজীপুর এলাকায় থাকার সুবাধে ভুক্তভোগী তার দাদী ও বড় ভাইয়ের সাথে গ্রামের বাড়িতে থাকতেন। মজিবর রহমান টেকটিক্যাল স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন টিটু। ময়মনসিংহ র‌্যাব-১৪ (সদর ব্যাটালিয়ন) এর উপপরিচালক ও অপারেশনস্ অফিসার এসব তথ্য নিশ্চিত করে জানান, সোমবার ভোর ৩টার দিকে তার…

Read More

ডেস্ক রিপোর্ট: অমর একুশের বইমেলায় ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী’র কাব্যগ্রন্থ “বহুবার বাতাসে স্পর্শ নিয়িছে তার” দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উচ্চ মূল্যম্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এই দুর্দিনে ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী’র ভালবাসার স্বপ্ন উচ্চারণই হতে পারে আমাদের নব প্রত্যাশার নিরাপদ আশ্রয়। কবি’র ভালবাসার অমোঘ উচ্চারণে কবি ভালবাসাকে শুধু ভালবাসার চিরায়ত ফ্রেমে দেখেন নি, তিনি দেখেছেন সৃষ্টি এবং স্রষ্টার প্রেমকে গভীরভাবে। দেখেছেন কিছুটা ভিন্ন রূপে, নব আঙ্গিকে। তাই তো তাঁর কাব্য গ্রন্থের নামকরণ দেখি সুদূর নিরীক্ষা বোধের ভিন্ন ব্যঞ্জণা। ভালোবাসা শুধু আত্মার সাথে আত্মার ভাবসম্মিলন নয়, ভালোবাসার গভীরতর অন্তর উপলব্দী কখনো কখনো মোহন বেদনারও উদ্রেক করে। কবি তানভীর জাহান চৌধুরী, সেই…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণার কেন্দুয়ায় স্বামী, ভাসুর ও ননাসের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন বান্দনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুনা আক্তার। যৌতুকের জন্য অমানুষিক নির্যাতন চালিয়েছে তারই স্বামী, ভাসুর (স্বামীর বড় ভাই) ও ননাস (স্বামীর বড় বোন) দাবী ওই ভুক্তভোগীর। এ ঘটনায় রবিবার (১১ ফেব্রুয়ারি) কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নিজে। এর আগের দিন (শনিবার) দুপুরের দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচনধরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- ভুক্তভোগীর স্বামী রিয়াজ আহমেদ সিরাজ (৪০), ভাসুর অলি উল্লাহ (৪৫) ও ননাস শিল্পী আক্তার (৪৭)। অপরদিকে রুনা আক্তারের বাবার বাড়ি একই জেলার কলমাকান্দার কৈলাটি ইউনিয়নে। অভিযোগে রুনা আক্তার উল্লেখ করেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে ওয়ার্ড আওয়ালী লীগের সদস্য মজিবর রহমানকে (৫১) এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রের আঘাতে গত রবিবার (৪ ফেব্রুয়ারী, ২০২৪) দুপুরে হত্যা করেছে। এরই প্রতিবাদে আসামীদের গ্রেফতারের দাবীতে আজ রোববার (১১ ফেব্রুয়ারী) দুপুরে পৌরশহরের দক্ষিণভবানীপুর এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত মজিবর ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর ভাতিজা ও মৃত সুরুজ আলীর ছেলে। এলাকার হাজার হাজার মানুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপি এ মানবন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী, নিহতের স্ত্রী জমিলা খাতুন, ভাই নুর নবী, পুত্র রাজন মিয়া, আ.লীগ নেতা ডা. আব্দুল হান্নান, ওয়ার্ড আ.লীগ সভাপতি ও…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মামাতো ভাইয়ের হাতে মিলন মিয়া (৫০) হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এ হত্যা মামলার মূল আসামি সোহেল মিয়াকে (২১) চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল মিয়া উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বাউড়তলা গ্রামের রশিদের ছেলে। অপরদিকে ভুক্তভোগী মিলন মিয়া একই গ্রামের মৃত আবু হানিফ কাজীর ছেলে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১৪ (সদর ব্যাটালিয়ন) এর অপারেশনস্‌ অফিসার ও উপপরিচালক মো. আনোয়ার হোসেন। তিনি জানান, ভুক্তভোগীর মিলনের সাথে তারই মামাতো ভাই আসামি রাশিদ ও রশিদের ছেলে সোহেল, মামুনের সাথে দীর্ঘদিন যাবত জমি-জমা সংক্রান্ত আদালতে মামলা মোকদ্দমা চলে আসছিল।…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: ‘বঙ্গবন্ধুর স্বপ্নপুরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ শ্লোগানে নেত্রকোণায় জনগণের আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে প্রাতিষ্ঠানিক গণশুনানী করছে নেত্রকোণা জেলা লিগ্যাল এইড কার্যালয়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও বড়খাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইনি সহায়তা বঞ্চিত মানুষদের বিভিন্ন সমস্যা শোনেন এবং কিভাবে সরকারি খরচে স্বল্প সময়ে জেলা লিগ্যাল এইডের মাধ্যমে সমাধান পাওয়া যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে মজিবুর রহমান (৫৫) ওরফে ‘দা’ (দাও) মজিবুর নামে এক আওয়ালীগ কর্মী নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি দুর্গাপুর আট নম্বর ওয়ার্ড আ.লীগের সদস্য ছিলেন। রবিবার দুপুরের দিকে পৌরশহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, রবিবার সকালে সুসং সরকারি মহাবিদ্যালয় ক্যাম্পাসে ও পৌরশহরের বায়তুল আমান মসজিদ সংলগ্ন এলাকায় কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালের ছেলে আবির ও নিহত মজিবুরের ভাতিজার সাথে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে দুপুরে দক্ষিণ ভবানীপুর এলাকায় দুই পক্ষের দু’পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্য…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: তিতাস গ্যাসের সঞ্চালন পাইপে এক্সাভেটরের (ভেকুর) আঘাতে বিধ্বস্ত হওয়ায় নেত্রকোণার জেলা শহরের প্রায় সাড়ে পাঁচ হাজার গ্রাহক গত দুদিন যাবত চরম ভোগান্তিতে পড়েছেন। গত শুক্রবার বিকেল ৪টা থেকে শনিবার সন্ধ্যা (এ প্রতিবেদন লেখা) পর্যন্ত গ্যাস মেরামতের কাজ সম্পন্ন তিতাস কর্তৃপক্ষ। এ দিকে নেত্রকোণায় গ্যাস সরবরাহ বন্ধ থাকা পর থেকে জেলা শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরা ও খাবারের দোকানে মানুষে উপচে পড়ে ভীড় দেখা গেছে। জানা যায়, গত শুক্রবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডেংগা পূর্বপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় সোয়াই নদী খননকালে ভেকু দিয়ে মাটি কাটার সময় মাটির নিচের থাকা গ্যাসের প্রধান সঞ্চালন লাইন আঘাত…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: ‘মানুষের কল্যাণে জলাভূমি’ এই শ্লোগানে বিশ্ব জলাভূমি দিবস’২০২৪ উপলক্ষ্যে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পৌরশহরে পৌর ভবনের সামনের সড়কে বারসিক ও শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র রক্ষা কমিটির আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণা শহরের পুকুর ও মগড়া নদী সুরক্ষার দাবিতে নেত্রকোণার জেলা প্রশাসক শাহেদ পারভেজের কাছে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ। নেত্রকোণা আবু আব্বাছ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও জেলা শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র রক্ষা কমিটির সভাপতি মো. নাজমুল কবির সরকারের সভাপতিত্বে এ মানবন্ধনে বক্তব্য রাখেন, জৈষ্ঠ্য সাংবাদিক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সাহিত্য সমাজের সম্পাদক…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোণা সাহিত্য সমাজ বরাবরের মতো এবারও ২৭তম বসন্তকালীন সাহিত্য উৎসবের আয়োজন করছে। আগামী ১ ফাল্গুন ১৪৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দিনব্যাপী এই সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। সাহিত্য উৎসবে বরাবরের মতো এবারও নেত্রকোণা সাহিত্য সমাজ একজন গুণী মানুষকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করবে। বাংলা কবিতা ও গদ্যে অনন্য অবদানের জন্য এ বছর গোলাম ফারুক খানকে নেত্রকোণা সাহিত্য সমাজ এই পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। লেখকও এই পুরস্কার গ্রহণে সম্মত হয়েছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে। নেত্রকোণা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে শুরু হয়ে বিগত ২৬টি সাহিত্য উৎসবে বাংলা…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পৌরশহরে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লাখ টাকা চাঁদা দাবী করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক আপেল মাহমুদের বিরুদ্ধে। গত বুধবার রাতে ভুক্তভোগী প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী থানায় অভিযোগ দায়ের করেন। এতে তিনি আপেল মাহমুদের নাম উল্লেখ ও আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অন্যদিকে বিবাদী আপেল মাহমুদের দাবি অভিযোগ পরস্পর বিরোধী। তিনি বলেন, প্রধান শিক্ষকের ছোট ভাই মাসকা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাঙ্গালী সাইদুর রহমান নামে একজনকে রেলে চাকুরী দিবে বলে ১৪ লক্ষ টাকার সমাঝোতা করেন। চাকুরির পূর্বে শর্ত অনুয়ায়ী অর্ধেক দেওয়ার কথা। প্রথমে সাত লাখ ও দ্বিতীয়…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোণার কলমাকান্দায় টিসিবি পণ্য বিতরনে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের (মেম্বার) বিরুদ্ধে। টিসিবি পণ্য ক্রয়ে কার্ডধারীদের কার্ড থাকার কথার উপকারভোগীদের হেফাজতে। কিন্তু উপকারভোগীদের কার্ড থাকে চেয়ারম্যান ও মেম্বারের হেফাজতে। অভিযুক্তরা হলেন- কলমাকান্দার পোগলা ইউপির চেয়ারম্যান মো. মোজাম্মেল মিয়া (৪৮) ও একই ইউপির পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. বিল্লাল মিয়া (৪২)। গত বুধবার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে উপকারভোগীদের পক্ষে এমন বিষয়ে অভিযোগ জমা দেন একই ইউপির ধোপাপাড়া গ্রামের বাসিন্দা মো. জহিরুল ইসলাম বিশ্বাস আনিছ। অভিযোগ সূত্রে জানা যায়, ইউপি পরিষদের অনুকূলে হতদরিদ্র শ্রেণির লোকজনের মাঝে ন্যায্য মূল্যে পণ্য…

Read More

নিজস্ব প্রতিবেদক: চালক না থাকায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা ১২দিন ধরে বন্ধ রয়েছে। এ সেবা না পেয়ে উপজেলার মানুষের ভরসা এখন বেসরকারি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস অথবা সিএনজি চালিত অটোরিকশা। ফলে বাড়তি ভাড়াসহ চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। দুর্গাপুর উপজেলার প্রায় তিন লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যাবিশিষ্ট দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার লোকজনও চিকিৎসা নেন এখানে। প্রায় প্রতিদিনই হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে শতাধিক লোক চিকিৎসা সেবা নিতে আসেন। এরমধ্যে সড়ক দূর্ঘটনা, প্রসূতি মা ও মারামারিটসহ বিভিন্ন রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। এতবড় একটি উপজেলার…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: মাদরাসা পড়ূয়া ছাত্রকে অপরহণ মামলার অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেফতার ও ভুক্তভোগী নিদানুর ইসলাম লাবিবকে (১৩) উদ্ধার করেছে র‌্যাব। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ডাংরা গ্রামের মো. নজরুল ইসলামে ছেলে এবং কিশোরগঞ্জ সদরে নগুয়া হেফজুল আরকাম হাফিজিয়া মাদরাসার হিফস বিভাগের ছাত্র। অপহরণ চক্রের মূলহোতা বান্দরবানের আলীকদম থানাধীন নয়াপাড়া গ্রামের মনির আহমেদের ছেলে মো. আব্দুল্লাহ (২৬)। এ চক্রের অপর সদস্য কুমিল্লার মুরাদনগর থানাধীন দেওড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রাসেল (২৫)। তথ্যপ্রযুক্তির সহায়তা তাদেরকে শনিবার রাত সোয়া ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখোলা এলাকা থেকে আটক ও ভুক্তভোগীকে উদ্ধার এবং মুক্তিপণের নগদ ২৪ হাজার পাঁচশো টাকা ও…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণার আটপাড়ায় ধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হত্যা মামলার আসামি দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো- আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাঁও গ্রামের শাহজাহানের দুই ছেলে মো. অসীম (২৫) ও মো. রাজু মিয়া (২৩)। রবিবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে প্রেরিতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর সদর ব্যাটালিয়নের অপারেশনস্‌ অফিসার উপপরিচালক মো. আনোয়ার হোসেন। এরআগে শনিবার দিনগত রাত ১টার দিকে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল দুই ভাইকে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকা আটক করতে সক্ষম হয়। র‌্যাব জানায়, ভুক্তভোগী সেলিনা আক্তার ও তার স্বামীর সাথে আসামিদের মধ্যে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা চলে আসছিল। ঘটনার কিছুদিন পূর্বে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ২০ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাববাড়ী বাগান গ্রামের মো. সামছুল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (৫০) । বুধবার বিকেলে আটককৃত ব্যক্তিকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিনগত রাতে সীমান্তবর্তী এলাকা থেকে দুজন ব্যক্তি ভারতীয় মদ নিয়ে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে কলমাকান্দার রেন্টিতলা ক্রাউন ডিলাক্স বাস কাউন্টারের সামনে সড়কে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে মো. মাহবুব নামে এক যুবক পালিয়ে যায়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের ব্যবহৃত ব্যাগ…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নামজারি বা জমা খারিজ না মঞ্জুরের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা ঘুষ দাবী করার অভিযোগ উঠেছে সার্ভেয়ার মো. হাদিউল ইসলামের বিরুদ্ধে। তিনি নেত্রকোণার পূর্বধলা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার। মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলা ভূমি সহকারি কমিশনার (এসিল্যান্ড) বরাবরে এমন অভিযোগ আনেন উপজেলার বন্দেরপাড়া (খলিশাউড়) গ্রামের ফজলুল হকের ছেলে মোশায়েত হোসেন। অভিযোগ সুত্রে জানা যায়, অভিযোগকারীর বড় ভাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান। তিনি (আসাদুজ্জামান) গত ডিসেম্বরের ২০ তারিখ খলিশাউড় মৌজায় খতিয়ান নম্বর ৭৯১ এর ৫৫৭১ নম্বর দাগে ৪২ শতাংশ জমি ২০২৩ সালের ১৬ জানুয়ারি ৩০১ নম্বর দলিলমূলে জমি ক্রয় করেন। জমিটির জমা…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা পূর্বধলা উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. আব্দুল মোতালেব (৫০) ঘটনাস্থলে নিহত হন। সোমবার বিকেল ৩টার দিকে নেত্রকোণা-পূর্বধলা আঞ্চলিক মহাড়সেক নিহতের বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মোতালেব উপজেলার সিন্দুয়াটিয়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক এবং তাবলীগ জামাতের আমীর ছিলেন। বাড়ির কাছে নারায়ণ ডহর বাজার মসজিদ সংলগ্ন বাল্ব, গ্যাস ম্যাচ ইত্যাদি মেরামতের কাজ করতেন তিনি। নিহতের এক ছেলে রংপুর সেনাবাহিনীতে কর্মরত আছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আব্দুল মোতালিব মোটরসাইকেলটি ক্রয় করেছেন। নিজ গাছের বেশ কয়েকটি লেবু নারায়ণডহর বাজারে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাড়ি…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার বারহাট্টায় প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা করায় একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষক হলেন এস এম সাজ্জাদুল হক সবুজ। তিনি বারহাট্টা উপজেলার আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। সোমবার বারহাট্টা উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত ১১ ডিসেম্বর মামলার বিষয়ে কাগজপত্র উপজেলা শিক্ষা কার্যালয়ে এসে পৌঁছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ ডিসেম্বর নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. ইলিয়াসের বাড়ি বারহাট্টা উপজেলার নুরুল্লারচর গ্রামে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার লোকজনসহ তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এতে ইলিয়াসের…

Read More