Author: K.M. Shakawat Hosen

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সীমান্ত এলাকা থেকে ৩৬ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যমানের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত চোরাচালানী পণ্যের মধ্যে রয়েছে ১১ হাজার পাঁচশ’ পিস (২৫ কার্টুন) স্কীন শাইন ক্রীম। তবে এ অভিযানে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্ণেল এএসএম জাকারিয়া। তিনি জানান, ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে মুন্সিপাড়া বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। এ বিওপির হাবিলদার মো. কামরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের টহল দল দায়িত্ব পালনের সময় গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়া কিশোরী একটি ছেলে সন্তান প্রসব করেছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করে ভিকটিমের চাচা বলেন, মা ও নবজাতক পুরোপুরি সুস্থ্য আছে। গত রবিবার (১২ সেপ্টেম্বর) ভোরের দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই কিশোরী একটি নবজাতকের জন্ম দেয়। ওই কিশোরীর বাড়ি উপজেলার গোড়াউৎড়া গ্রামে বলে জানা গেছে। সন্তান প্রসবের পর ওই নবজাতক ও কিশোরী পৌরশহরে তার চাচার বাসায় রয়েছে। এর আগে গত ২৩ মার্চ উপজেলার গাগলাজুর গ্রামে দুলাভাই মনির মিয়ার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। একই সময়ে মনির মিয়ার বাড়িতে যান তার বেয়াই…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার ভারতীয় সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় পৃথক পৃথক অভিযানে ৬৩ লক্ষ ২৪ হাজার ৯৭০ টাকা মুল্যমানের ভারতীয় বিভিন্ন রকমের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দৃকৃত পণ্যের মধ্যে রয়েছে ২৫২০ কেজি (৬২ বস্তা) চা পাতা, ২০ পিস, হিরা লেহেঙ্গা, ১০০ পিস লতিকা শাড়ী, ৭৯ পিস প্রিয়া থ্রিপিস, ৫০ পিস নরমাল থ্রিপিস, ৮০৪০ পিস স্কীন শাহীন ক্রীম, ৫৭০ পিস ফেয়ার এন্ড লাভলী, ৩১৬ পিস পন্ডস ফেস ওয়াস, ৩২৮০ পিস ক্লিন কেয়ার ফেস ওয়াস, ৬০ পিস ফগ বডি স্প্রে, ৪৪০ পিস ফেমা সাওয়ার জেল ও ৩০৯ পিস পন্ডস হোয়াইট বিউটি ক্রীম। তবে পৃথক…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) :  নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্ত এলাকা থেকে ২৫ লক্ষ ২৭ হাজার ৮০০ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ভারতীয় শাড়ীর মধ্যে রয়েছে ১১৯ পিস আলিশা শাড়ী ও ২০৭ পিস সায়মন কাতান শাড়ী। তবে এ অভিযানে কোন চোরকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া। তিনি জানান, জেলার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের বারমারী বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবিস্থিত। এ বিওপির নায়েব সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অনুমোদনহীন সাত ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছে প্রশাসন। এ সময় আগাম পরীক্ষার রিপোর্ট লিখে রাখায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের দৌলতপুর এলাকায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের বাইরে থাকা সাত ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। অভিযান চলাকালে আরও অনেক ডায়াগনস্টিক সেন্টার দ্রুত বন্ধ করে চলে যায় এর দায়িত্বে থাকা লোকজন। নেত্রকোনার জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর মোহাম্মদ শামছুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো, মা…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের পৃষ্টপোষক এবং জেলা সাহিত্য সমাজের সভাপতি মরহুম কবি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর রচনাসমগ্র প্রকাশনা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা পাবলিক লাইব্রেরী মিলনাতয়নের মরহুম কবির প্রকাশন উৎসব অনুষ্ঠিত হয়। নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় শিক্ষাবিদ অধ্যাপক মতিন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান রচনাসমগ্র প্রকাশনার বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে এক আলোচনা সভায় স্বাগত বক্তব্যে মরহুম কবির রচনাসমগ্রের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি সরোজ মোস্তাফা। এতে মরহুম কবির স্মরণে…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার : আওয়ামীলীগের দলীয় কার্যক্রম আরো গতিশীল করতে নেত্রকোনাার বারহাট্টা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বারহাট্টা উপজেলা শাখার আয়োজনে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সংসদ সদস্য অসীম কুমার উকিল, আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য রেমন্ড আরেং, আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার : একদিনে জিআর ওয়ারেন্ট ভূক্ত আসামি, মাদক সহ ১২ জনকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। শনিবার (১১ সেপ্টেম্বর) গত ২৪ ঘন্টায় ওই থানা এলাকাভূক্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পৌরশহরের নাগড়া এলাকা থেকে পাঁচ গ্রাম হোরোইনসহ মাদক ব্যবসায়ী শফিকুল ওরফে মোকলেছ (৪৯) ও মো. শুভ মিয়া (১৬) নামে আরেকজনকে আটক করা হয়। পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভূক্ত পাঁচ আসাম হলো- মো. সবুজ মিয়া (৫৩), মো. কালা চাঁন (৫৫), মো. মিয়া চাঁন (৪৮), মো. ফরহাদ মিয়া (৩৫) ও মো. ফরিদ মিয়া (৩০)। এছাড়া বিভিন্ন মামলায় ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে অত্র থানা এলাকার…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন গোলাম রাব্বানী জব্বার। তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ও প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বারের ছোট ভাই। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার মনোনয়ন পাওয়ারর বিষয়টি নিশ্চিত করেন। আগামী ৭ অক্টোবর খালিয়াজুরী উপজেলা পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দলীয় প্রার্থী হিসেবে গোলাম রাব্বানী জব্বারের নাম ঘোষণার পর উপজেলা তার সমর্থকরা মিষ্টি বিতরণ করেন। খালিয়াজুরী উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকার প্রার্থী গোলাম রাব্বানী জব্বার মুঠো ফোনে স্থানীয় সাংবাদিকদের বলেন, খালিয়াজুরী উপজেলাবাসী ‘জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আশা করি,…

আরও পড়ুন

স্টাফ রি‌পোর্টার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, বিশ্ব মহামারি করোনাভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনার ফলেই স্বাস্থ্য সেবায় বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। বিশ্বে অনেক দেশ যখন করোনা সংক্রমণরোধে টিকাদান কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ বিনামূল্যে সফলতার সাথে টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শ‌নিবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলা ইপিআই ভবনে আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় অন্যান‌্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার : কর্তৃপক্ষের গাফিলতিতে উপবৃত্তি থেকে বঞ্ছিত অর্ধশত শিক্ষার্থীনেত্রকেনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির প্রায় অর্ধশত শিক্ষার্থী এবার উপবৃত্তি থেকে বঞ্ছিত হয়েছে। এর কারণ হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিইে দায়ী করছেন শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষার্থীরা। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হতো না। এখন উপবৃত্তি বঞ্ছিত হয়ে টিউশন ফিও দিতে হচ্ছে। ফলে এ বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ বিরাজ করছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে নবম শ্রেণিতে তিন শাখায় মোট ২৮৬ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ২২১ জন অটোপাশের মাধ্যমে অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে উঠেছে। বাকিরা নতুন ভর্তি হয়েছে। ২২১ জন শিক্ষর্থীর মধ্যে ১০৮ জন শিক্ষার্থী শুরু থেকে…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার : সিজারের পর সেলাই কাটতে স্ত্রীকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে যান আ. রহিম। সেলাই কাটা বাবদ চারশত টাকা দাবি করেন চিকিৎসক। সরকারি হাসপাতালে টাকার বিনিময়ে চিকিৎসা নেওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি আ. রহিম। ক্ষুব্ধ হয়ে শেষে প্রাইভেট ক্লিনিকে গিয়ে স্ত্রীর সেলাই কেটে বাড়ি ফেরেন তিনি। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসক জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) শহীদুল্লাহ। অভিযোগকারী আ. রহিমের বাড়ি পাশের উপজেলার বারহাট্টা গ্রামের চন্দ্রপুর গ্রামে। আ. রহিম বলেন, স্ত্রী হাওয়া আক্তারের সিজার করিয়েছে নেত্রকোনায়। টাকা বাঁচাতে সেলাই না কেটেই ওখান থেকে নিয়ে আসি। পরে শুক্রবার বিকালে তাকে মোহনগঞ্জ হাসপাতালে…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পারিবারিক কলহে স্বামী বিষ খেতে বলায় জোসনা আক্তার (২৭) নামে এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রামের আনিস মিয়া (৩০) এর স্ত্রী এবং এই দম্পত্তির দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। এরআগে গত শুক্রবার বিকেল ৩টার দিকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিষপানের ১৬ ঘন্টা পর মারা যান ওই গৃহবধূ। নিহতের ভাই মো. মোমিন মিয়া জানান, আমার বোনকে মারপিট না করার…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ডোবার পানিতে ডুবে রবিউল হাসান ওরফে তামিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তামিম উপজেলার সান্দিকোনা ইউনিয়নে আটিগ্রমের আবুল হাসান রুবেলের ছেলে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খেলার ছলে বাড়ির সামনে ডোবার পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন স্থানীয় সূত্রে এতথ্য জানা গেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, নিহতের পরিবারে আবেদনের প্রেক্ষিতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মৃতদেহ ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জসিম উদ্দিন (৩৫) নামে কথিত শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার জারিয়া ইউনিয়নের গোজালীকান্দা গ্রামের আব্দুস ছমেদ মিস্ত্রীর ছেলে। আওয়ামীলীগের ভূঁইফোড় সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ অটোরিকশা শ্রমিকলীগ’ নেত্রকোনা জেলা শাখার সাবেক সভাপতি হিসেবে জসিম উদ্দিনের পরিচিতি রয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার গোজাখালীকান্দা বাজার থেকে গ্রেফতার হন জসিম উদ্দিন। জাপা নেতা ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদের দায়ের করা তথ্য প্রযুক্তি (ডিজিটাল) নিরাপত্তা আইনে মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী আনোয়ার হোসেন (২৫) হত্যাকান্ডকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের পরে স্ট্রোক করে আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নে কান্দাপাড়া বাজারে তর্ক-বিতর্কে ও ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। নিহত মো. মফিজ আলী নাজিরপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এবং তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাপসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে জানায় পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বেলা ১১টার দিকে কান্দাপাড়া বাজারে নিহত আনোয়ারের মামা মোহাম্মদ আলীর সাথে দেখা হয় ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মো. মফিজ আলীর। এসময় মফিজ আলী এবং তার…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মদন উপজেলায় অগ্নিকান্ডে আলম মিয়া (৩৮) নামের এক দরিদ্র কৃষকের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর সাথে সুরুজ্জামান ও উল্লাদ মিয়া নামের আরো দুই কৃষকের বসত ও গোয়াল ঘর আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে তিন কৃষক পরিবারের প্রায় আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এবং বৈদ্যুতিক শর্ট সার্কিক অগ্নিকান্ডের সূত্র প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। মদন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যুৎের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে তিন…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় বাড়ির কাছে পেয়ারা গাছ থেকে মোছা. রোকেয়া আক্তার (৫৫) নামে চার সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে মৃতদেহ উদ্ধার করে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। রোকেয়া আক্তার উপজেলার চন্ডিগড় ইউনিয়নের শাখাইয়া গ্রামের রিকশাচালক মো. নিজাম উদ্দিনের স্ত্রী। তিনি মানসিক রোগী ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে। মৃতের ছেলে রুবেল মিয়া জানায়, সকালে ঘুম থেকে উঠে আমার বড় বোন সামছুন্নাহার পেয়ারা গাছে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আমাকে ডাক দেয়। পরে মাকে পাঞ্জা দিয়ে উদ্ধার করি। তখন একটু একটু দম ছিল। পরে মা মারা যান।…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১০ দিন বয়সি নাতনির মৃত্যু খবর পেয়ে যাবার পথে সালেমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের দুর্গাপুর-কমলাকান্দা আঞ্চলিক সড়কে চন্ডিগড় বাজারে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে তিনি ঘটনাস্থলে নিহত হন। নিহত সালেমা খাতুন দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে শান্তিপুর গ্রামের মৃত কদ্দুস আলীর স্ত্রী এবং তিনি তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জননী ছিলেন। জানা যায়, দুর্গাপুরের পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নে রামপুর গ্রামের সালেমা খাতুন তার সম্পর্কে ভাগ্নির দিকে ১০ দিন বয়সি নাতনির মৃত্যুর খবর পেয়ে সকালে বাড়ি থেকে যাত্রা করেন।…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াতে হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্ত এলাকা থেকে ৩ টন চা-পাতা ও ৮ টনের ওপরে সুপারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব ভারতীয় পণ্যের সিজার মূল্য ৪৫ লক্ষ ৬৭ হাজার পাঁচশ’ টাকা। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. ক‌র্ণেল এ এস এম জাকারিয়া। তিনি জানান, জেলার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে নলুয়াপাড়া বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। গত বুধবার দিনগত রাত দেড়টার দিকে এই বিওপির সুবেদার মো. ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে ১৪ সদস্যের টহল দল দায়িত্ব পালন করছিল। এসময় গোপন সংবাদে সীমান্ত পিলার নং…

আরও পড়ুন