কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) :  নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্ত এলাকা থেকে ২৫ লক্ষ ২৭ হাজার ৮০০ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ভারতীয় শাড়ীর মধ্যে রয়েছে ১১৯ পিস আলিশা শাড়ী ও ২০৭ পিস সায়মন কাতান শাড়ী। তবে এ অভিযানে কোন চোরকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

তিনি জানান, জেলার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের বারমারী বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবিস্থিত। এ বিওপির নায়েব সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল দায়িত্বরত ছিল। গত রবিবার দিনগত রাত ১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যে সীমান্ত পিলার ১১৬৪/৪-এস হতে আনুমানিক তিনশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর নামক স্থানে ফাঁদ পেতে থাকে। ভারতের দিক হতে চোরাকারবারীরা মাথায় করে মালামাল নিয়ে আসার সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে দৌঁড়ে পালিয়ে যায় চোরকারবারীরা।

এসময় তাদের ফেলে রাখা শাড়ী জব্দ করে বিজিবি। জব্দকৃত এসব ভারতীয় শাড়ী জেলা কাষ্টমস অফিসে জমা দেয়া হবে বলে জানানো হয় বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version