কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১০ দিন বয়সি নাতনির মৃত্যু খবর পেয়ে যাবার পথে সালেমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের দুর্গাপুর-কমলাকান্দা আঞ্চলিক সড়কে চন্ডিগড় বাজারে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে তিনি ঘটনাস্থলে নিহত হন।

নিহত সালেমা খাতুন দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে শান্তিপুর গ্রামের মৃত কদ্দুস আলীর স্ত্রী এবং তিনি তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জননী ছিলেন।

জানা যায়, দুর্গাপুরের পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নে রামপুর গ্রামের সালেমা খাতুন তার সম্পর্কে ভাগ্নির দিকে ১০ দিন বয়সি নাতনির মৃত্যুর খবর পেয়ে সকালে বাড়ি থেকে যাত্রা করেন। ব্যাটারি চালিত অটো রিকশাযোগে যাত্রাপাথে দুর্গাপুর-কলমাকান্দা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল অটোরিকশাটি। সকাল ১০টার দিকে ওই সড়কে চন্ডিগড় বাজারে দাঁড়ানো বাসের পাশে খানা-খন্দসহ সড়কে গর্ত ছিল। বাসটির পাশ দিয়ে অতিক্রম করার সময় অটোরিকশাটি গর্তে পড়ে উল্টে যায়।

এতে সালেমা খাতুন ঘটনাস্থলে নিহত হন এবং বেশ কয়েকজন অটোরিকশার যাত্রী আহত হন। উদ্ধার করে সালেমা খাতুনসহ আহতদের দুর্গাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আহতরা প্রাথমিক চিকিৎসা নেন হাসপাতালে।

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম জানান, খবর পেয়ে হাসপাতালে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version